লঞ্চের আগেই সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল iQOO 15R, iQOO Z11x 5G এবং Vivo V70 FE স্মার্টফোন, জেনে নিন কেমন হবে ফিচার

iQOO এবং Vivo এর আপকামিং ফোনগুলি সম্পর্কে নতুন আপডেট প্রকাশ্যে এসেছে। ইন্দোনেশিয়ার SDPPI সার্টিফিকেশন সাইটে iQOO 15R ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে iQOO Z11x 5G এবং Vivo V70 FE ফোনদুটি দেখা গেছে। এর ফলে শীঘ্রই তিনটি ফোন লঞ্চ করা হবে বলে আভাস পাওয়া যাচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং ফোনগুলির লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

রিপোর্ট অনুযায়ী ভারতের BIS এবং ইউরোপের EEC সার্টিফিকেশন সাইটে iQOO Z11x 5G ফোনটি লিস্টেড হয়েছে। তাই খুব তাড়াতাড়ি ভারতে ফোনটি পেশ করা হবে বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে মালয়েশিয়ার SIRIM, ভারতের BIS এবং ইউরোপের EEC সাইটে iQOO 15R ফোনটি লিস্টেড হয়েছে। তাই কোম্পানি ফোনটি গ্লোবাল বাজারেও লঞ্চের প্রস্তুতি নিচ্ছে।

SIRIM, EEC এবং TUV ডেটাবেসে Vivo V70 FE ফোনটিও লিস্টেড হয়েছে। একইভাবে TUV লিস্টিঙের মাধ্যমে ফোনটিতে 90W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে বলে জানা গেছে।

এখনও পর্যন্ত iQOO Z11x 5G এবং Vivo V70 FE ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে অফিসিয়ালি কিছু জানা যায়নি, তবে iQOO 15R ফোনটি 15 জানুয়ারী চীনে আসন্ন iQOO Z11 Turbo ফোনটির রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। এই তথ্য সঠিক হলে ফোনটিতে 6.59 ইঞ্চির LTPS OLED 1.5K ডিসপ্লে দেওয়া হতে পারে। এটি অসাধারণ Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। এই ফোনটিতে 16GB পর্যন্ত LPDDR5x RAM এবং 512GB পর্যন্ত UFS 4.1 স্টোরেজ থাকতে পারে।

পাওয়ার ব্যাকআপের জন্য 7,600mAh বড় ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে। এই ক্যামেরা সেটআপের 32MP ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক প্যানেলে OIS ফিচারযুক্ত 200MP Samsung HP5 প্রাইমারি সেন্সর সহ 8MP সেকেন্ডারি লেন্স দেওয়া হতে পারে।

যেসব ইউজাররা গেমিঙের জন্য একটি ফোন খুঁজছেন, তাদের জন্য iQOO 15R বড় ব্যাটারি সহ ফোনটি ভালো অপশন হতে পারে। যারা 5G কানেক্টিভিটি এবং ব্যালান্সড পারফরমেন্স সহ স্মার্টফোন কিনতে চাইছেন, কোম্পানি iQOO Z11x 5G ফোনটির মাধ্যমে সেইসব মিড-রেঞ্জ সেগমেন্ট ইউজারদের টার্গেট করতে পারে। অন্যদিকে যারা ক্যামেরা ও দ্রুত চার্জিঙের পাশাপাশি ভালো পারফরমেন্স সহ স্মার্টফোন কেনার কোথা ভাবছেন, তাদের মধ্যে Vivo V70 FE ফোনটি আকর্ষণীয় হয়ে উঠতে পারে। তবে এই ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে আসার পরই আমরা এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারব।

iQOO 15R ফোনটি OnePlus 13R ও Realme GT 7 ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে। এছাড়া iQOO Z11x 5G ফোনটি Redmi Note 14 এবং Samsung Galaxy A16 ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। অন্যদিকে Vivo V70 FE ফোনটি বাজারে উপস্থিত Samsung Galaxy S25 FE ও Oppo Reno 15 ফোনগুলিকে টক্কর দিতে পারে। এটি শুধুমাত্র লিকের উপর ভিত্তি করে ধারনা করা হচ্ছে, অফিসিয়াল তথ্য প্রকাশ্যে এলে আমরা সঠিক প্রতিযোগিতা সম্পর্কে জানতে পারব। আপাতত এই বিষয়ে অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

যারা আগামী কয়েক সপ্তাহের মধ্যে নতুন ফোন কেনার কথা ভাবছেন, তাঁরা iQOO 15R, iQOO Z11x 5G এবং Vivo V70 FE ফোনগুলির জন্য অপেক্ষা করতে পারেন। এই লিস্টে মিড রেঞ্জ থেকে হাই রেঞ্জে ভালো ভালো অপশন রয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here