সম্প্রতি আইকু এর পক্ষ থেকে জানানো হয়েছিল তাদের ‘নাম্বার’ সিরিজে নতুন iQOO 15R ফোনটি লঞ্চ করা হবে। আজ আইকু ইন্ডিয়া সিইও নিপুণ মারিয়া জানিয়েছেন আগামী 24 ফেব্রুয়ারি iQOO 15R ফোনটি ভারতে পেশ করা হবে। কোম্পানির কর্মকর্তারা প্রায় এক মাস আগেই ফোনের লঞ্চ ডেট ঘোষণা করেছিল। প্রিমিয়াম সেগমেন্টের iQOO 15R ফোনটি হাইএন্ড স্পেসিফিকেশন এবং অ্যাডভান্স ফিচার সহ লঞ্চ করা হবে।
Block your calendar. Power is about to find its perfect fit. #iQOO15R pic.twitter.com/RGqvTJUpq8
— Nipun Marya (@nipunmarya) January 27, 2026
24 ফেব্রুয়ারি iQOO 15R ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে। 26 নভেম্বর iQOO 15 ফোনটি ভারতে পেশ করা হয়েছিল। অর্থাৎ তিন মাস পরে এই সিরিজের নতুন ফোন লঞ্চ করা হবে। একদিকে iQOO 15 ফোনটি 72,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে, অন্যদিকে iQOO 15R ফোনটি 50 হাজার টাকা দামে পেশ করা হতে পারে। এই প্রাইস রেঞ্জে আপকামিং iQOO 15R ফোনটি লেটেস্ট Motorola Signature, Vivo X200T এবং OnePlus 15R ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।
ভারতে iQOO 15R 5G স্মার্টফোনটি Qualcomm Snapdragon 8 Gen 5 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। এটি 3nm ফ্যাব্রিকেশনে তৈরি প্রসেসর, যা 3.32GHz থেকে 3.8GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম।বর্তমানে ভারতে শুধুমাত্র OnePlus 15R এবং Motorola Signature ফোনদুটি এই প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। একইসঙ্গে iQOO 15R ফোনটি Android 16 বেস্ড OriginOS 6 সহ পেশ করা হতে পারে।
আপকামিং iQOO 15R ফোনটি বড় ব্যাটারি সহ স্মার্টফোন হতে পারে। কোম্পানির ফোনটি 7,600mAh ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে বলে শোনা যাচ্ছে। এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 100W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে। একইসঙ্গে iQOO 15R 5G ফোনটিতে ওয়্যারলেস চার্জিং এবং রিভার্স চার্জিং ফিচার থাকতে পারে।
iQOO 15R ফোনটি 200MP ক্যামেরা সহ লঞ্চ করা হতে পারে। লিক রিপোর্ট অনুযায়ী ফটোগ্রাফির জন্য ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এই সেটআপে 200MP প্রাইমারি OIS সেন্সর এবং 8MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।
কোম্পানি ভারতে iQOO 15R 5G ফোনটি 6.59 ইঞ্চির 1.5K ডিসপ্লে সহ লঞ্চ করতে পারে। এই LTPS OLED প্যানেল দিয়ে তৈরি ডিসপ্লেতে 144Hz রিফ্রেশ রেট এবং 5000 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করতে পারে। একইসঙ্গে ফোনটিতে আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। এছাড়া এই ফোনটি IP68 + IP69 রেটিং সহ লঞ্চ করা হতে পারে।
জানিয়ে রাখি Motorola Signature ফোনটির প্রাথমিক দাম 59,999 টাকা এবং OnePlus 15R ফোনটির প্রাথমিক দাম 47,999 টাকা রাখা হয়েছে। এটি ফোনের 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম।
আমাদের টেস্টে Motorola Signature ফোনটি AnTuTu স্কোর 30,98,258 পেয়েছে এবং OnePlus 15R ফোনটি স্কোর 29,57,229 পেয়েছে। OnePlus 15R ফোনটিতে 7400mAh ব্যাটারি এবং Motorola Signature ফোনটিতে 5200mAh ব্যাটারি দেওয়া হয়েছে। তবে Motorola ফোনটিতে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।











