কনফার্ম হল iQOO 15R ফোনের ভারতীয় লঞ্চ, থাকতে পারে 7600mAh ব্যাটারি এবং 200MP ক্যামেরা

2025 সালের নভেম্বর মাসে আইকু তাদের ফ্ল্যাগশিপ iQOO 15 ফোনটি লঞ্চ করেছিল। এই ফোনটির Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ প্রাথমিক দাম 72,999 টাকা রাখা হয়েছে। এবার কোম্পানি জানিয়েছে তাদের iQOO 15 সিরিজের মিড রেঞ্জ iQOO 15R ফোনটি লঞ্চ করা হবে। ব্র্যান্ডের পক্ষ থেকে ফোনটি টিজ করা হয়েছে এবং এবার iQOO 15R ফোনটি ভারতের বাজারে লঞ্চের প্রস্তুতি নিচ্ছে।

iQOO ইন্ডিয়া সিইও নিপুণ মার্যা iQOO 15R ফোনের লঞ্চের তথ্য শেয়ার করেছেন। কোম্পানির আধিকারিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে টুইট করে ফোনটির ছবি এবং নাম প্রকাশ করেছেন। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে iQOO 15R ফোনের লঞ্চ ডেট জানানো হয়নি, তবে ফেব্রুয়ারি মাসের শুরুতেই iQOO 15R ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হতে পারে। আপকামিং iQOO 15R ফোনটির দাম 50 হাজার টাকার কাছাকাছি রাখা হতে পারে।

ভারতের বাজারে iQOO 15R ফোনটি Qualcomm Snapdragon 8 Gen 5 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। এই প্রসেসর 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 3.32 গীগাহার্টস থেকে 3.8 গীগাহার্টস ক্লক স্পীডে কাজ করতে পারে। জানিয়ে রাখি ভারতে এখনও পর্যন্ত শুধুমাত্র OnePlus 15R ফোনটি Qualcomm Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ কাজ করে। ভারতের বাজারে iQOO 15R ফোনটি অ্যান্ড্রয়েড 16 এবং OriginOS 6 সহ লঞ্চ করা হতে পারে।

ভারতের বাজারে আসন্ন iQOO 15R ফোনটি সম্প্রতি চীনে লঞ্চ হওয়া iQOO Z11 Turbo ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। এই ফোনদুটির স্পেসিফিকেশন একইরকম হবে বলে আশা করা হচ্ছে। এই আপকামিং iQOO 15R ফোনটি ভারতে 7,600mAh বড় ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে। iQOO Z11 Turbo ফোনটিও একই ব্যাটারি সহ পেশ করা হয়েছে। অন্যদিকে ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 100W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে।

ফটোগ্রাফির জন্য iQOO 15R ফোনটিতে 200 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হতে পারে। অন্যদিকে Z11 Turbo ফোনটিতে 200 মেগাপিক্সেল Samsung HP5 প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছিল এবং একই লেন্স iQOO 15R ফোনেও থাকবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ ফোনটিতে 8 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর যোগ করা হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।

কোম্পানি ভারতে iQOO 15R 5G ফোনটি 6.59 ইঞ্চির 1.5K ডিসপ্লে সহ লঞ্চ করতে পারে। এটি LTPS OLED প্যানেল দিয়ে তৈরি ডিসপ্লেতে 144Hz রিফ্রেশ রেট এবং 5000 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করবে। একইসঙ্গে ফোনটিতে আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে। ভারতীয় ইউজারদের জন্য ফোনটি IP68 + IP69 রেটিং সহ পেশ করা হতে পারে, ফলে জল ও ধুলো থেকে ফোনটি সুরক্ষিত থাকবে।

iQOO 15R ফোনটি সরাসরি OnePlus 15R ফোনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে। একইসঙ্গে Motorola Signature সিরিজেরও প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। জানিয়ে রাখি iQOO 15 ফোনটির 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 72,999 টাকা, 16GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্ট 79,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এই স্মার্টফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন ও ফিচার সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here