শীঘ্রই iQOO তাদের ফ্ল্যাগশিপ iQOO 15T ফোনটি লঞ্চ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের অফিসিয়াল লঞ্চ ডেট ঘোষণা করা হয়নি। তবে লঞ্চের আগেই China Telecom লিস্টিঙে iQOO 15T ফোনটি স্পট হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের স্পেসিফিকেশন, ডিজাইন এবং স্টোরেজ ভেরিয়েন্ট সম্পর্কে জানা গেছে। আপকামিং ফোনটি এই মাসের শেষের দিকে চীনের বাজারে লঞ্চ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iQOO 15T ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।
প্রকাশ্যে আসা ছবি অনুযায়ী iQOO 15T ফোনে ফ্ল্যাট ডিসপ্লে এবং ব্যাক প্যানেলে স্কয়ার শেপের ক্যামেরা মডিউল দেওয়া হবে। এই ফোনের ওভারঅল ডিজাইন অনেকটাই প্রিমিয়াম হতে চলেছে। কোম্পানির ফোনটি Qingyun, Track Edition এবং Legendary Edition কালার অপশনে লঞ্চ করা হতে পারে। এই ফোনের ওজন 216 গ্রাম এবং থিকনেস 8.25mm হতে পারে বলে জানানো হয়েছে।
লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী iQOO 15T ফোনে 6.82 ইঞ্চির বড় OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এছাড়া অন্যান্য রিপোর্ট অনুযায়ী এই ফোনের স্ক্রিন 2K রেজোলিউশন এবং 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। ফলে স্মুথ গেমিং এবং মাল্টিমিডিয়া উপভোগ করা যাবে। ফোনের ফ্রন্টে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকতে পারে। তবে ফোনের ব্যাক প্যানেলে 200 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 50 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর যোগ করা হতে পারে।
প্রসেসিঙের জন্য iQOO 15T ফোনে MediaTek এর নতুন Dimensity 9500 প্রসেসর দেওয়া হতে পারে। এই ফোনের মডেল নাম্বার MT6993 হবে বলে জানানো হয়েছে। এই ফোনটি Android 16 বেস্ড OriginOS 6 সহ পেশ করা হতে পারে। অন্যদিকে টিপস্টার Digital Chat Station এর ওয়েইবো পোস্ট অনুযায়ী ফোনে Dimensity 9500 এর “Monster” এডিশন দেওয়া হতে পারে। এটি কোম্পানির নিজস্ব Q3 গেমিং চিপ সহ লঞ্চ করা হতে পারে।
প্রাথমিক টেস্ট চলাকালীন iQOO 15T ফোনটিতে Genshin Impact গেম 60fps+ এক্সট্রিম সেটিংসে 30 মিনিট পর্যন্ত অসাধারণ 60.2fps ফ্রেম রেট পেয়েছে। অন্যদিকে 1% low ফ্রেম রেট 57.8fps এবং সাধারণ ফ্রেম রেট 58fps রেকর্ড গড়েছে। এই টেস্ট চলাকালীন 4.99W পাওয়ার কঞ্জপশন করেছে বলে জানানো হয়েছে, ফলে এটি হাই-এন্ড গেমিং স্মার্টফোন হিসাবে একটি দুর্দান্ত অপশন হয়ে উঠতে পারে।
পাওয়ার ব্যাকআপের জন্য iQOO 15T ফোনে 100W ওয়্যারর্ড ফাস্ট চার্জিং সাপোর্টেড 8000mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে। তবে রিপোর্ট অনুযায়ী আপকামিং ফোনে ওয়্যারলেস চার্জিং ফিচার দেওয়া হবে না।
iQOO 15T ফোনটি 8GB + 256GB, 12GB + 256GB, 12GB + 512GB, 16GB + 256GB এবং 16GB + 512GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হতে পারে। China Telecom লিস্টিঙের মাধ্যমে 20 মে লঞ্চ ডেট হবে বলে জানা গেছে। এই ইভেন্টের মঞ্চ থেকে iQOO Pad 6 Pro ট্যাবলেট এবং TWS 5i ইয়ারবাড্ও লঞ্চ করা হতে পারে।
iQOO 15T ফোনটি Redmi, OnePlus এবং Realme এর মতো প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। যারা বড় ব্যাটারি, হাই রিফ্রেশ রেট ডিসপ্লে এবং গেমিং ফোকাস ফিচার সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য iQOO 15T ফোনটি একটি ভালো অপশন হতে পারে। যেঁসব ইউজাররা দীর্ঘক্ষণ পর্যন্ত গেমিং এবং হেভি প্রসেসিঙের জন্য স্মার্টফোন কেনার কথা ভাবছেন, সেইসব ইউজারদের কাছে iQOO 15T স্মার্টফোনটি আকর্ষণীয় অপশন হতে পারে।









