ভারতের বাজারে iQOO 15 ও iQOO 15R স্মার্টফোন সেল করা হয় এবং এবার এই সিরিজের অধীনে একটি নতুন স্মার্টফোন পেশ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফোনটি সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে লিক অনুযায়ী শীঘ্রই iQOO 15T স্মার্টফোন পেশ করা হতে পারে। ইন্টারনেটে এই ফোনটির স্পেসিফিকেশন পর্যন্ত শেয়ার করা হয়েছে, যা দেখে মনে করা হচ্ছে এই ফোনটি ফ্ল্যাগশিপ ক্যাটাগরিতে হাই-এন্ড ফিচার সহ বাজারে আনা হবে।
iQOO 15T ফোনে MediaTek Dimensity 9500 প্রসেসর যোগ করা হতে পারে। 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.70GHz থেকে 4.21GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। জানিয়ে রাখি এর আগে কোম্পানির iQOO 15 ফোনে Snapdragon 8 Elite Gen 5 চিপসেট এবং iQOO 15R ফোনে Snapdragon 8 Gen 5 প্রসেসর দেওয়া হয়েছিল। অর্থাৎ আপকামিং iQOO 15T ফোনটি কোম্পানির এই সিরিজের প্রথম মিডিয়াটেক প্রসেসর সহ স্মার্টফোন হতে চলেছে।
লিক অনুযায়ী আপকামিং iQOO 15T ফোনে 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। এই ফোনে প্রাইমারি সেন্সর হিসাবে 200MP HP5 লেন্স ব্যাবহার করা হবে বলে শোনা যাচ্ছে। লিক থেকে জানা গেছে কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 1/1.56″ সেন্সর যোগ করা হবে। iQOO 15T ফোনে 6.82-ইঞ্চির 2K ডিসপ্লে দেওয়া হতে পারে। স্কিন ফাস্ট রিফ্রেশ রেট এবং হাই ব্রাইটনেস সাপোর্ট করতে পারে।
পাওয়ার ব্যাকআপের জন্য iQOO 15T 5G ফোনে 8000mAh ব্যাটারি থাকতে পারে। এই ফোনটি সম্ভবত এই সিরিজের সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন হতে চলেছে। এর আগে কোম্পানির পক্ষ থেকে iQOO 15R ফোনে 7600mAh ব্যাটারি এবং iQOO 15 ফোনে 7000mAh ব্যাটারি যোগ করা হয়েছিল। এই দুটি ফোনই 100W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে এবং আপকামিং iQOO 15T ফোনটিতেও একই ধরনের চার্জিং টেকনোলজি দেওয়া হতে পারে। এই আপকামিং ফোনটির অন্যান্য ডিটেলস জানার জন্য আপাতত কোম্পানির অফিসিয়াল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
কোম্পানির iQOO 15 5G ফোনটির 12GB RAM + 256GB Storage মডেলের দাম 72,999 টাকা এবং 16GB RAM + 512GB Storage ভেরিয়েন্টের দাম 79,999 টাকা রাখা হয়েছে। Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ এই ফোনটি আমাদের টেস্টে 38,42,735 AnTuTu স্কোর পেয়েছে। সুন্দর গেমিং এক্সপেরিয়েন্সের জন্য এতে Supercomputing Chip Q3 যোগ করা হয়েছে এবং এই ফোনে 144FPS ফ্রেম রেটে গেমিং করা যাবে।
iQOO 15 ফোনে 6.85-ইঞ্চির 2K OLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 144Hz রিফ্রেশ রেট এবং 6000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 100W ওয়্যার্ড এবং 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্টেড 7000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে 50MP Sony IMX921 VCS প্রাইমারি সেন্সর+ 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স + 50MP 3x পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং সেলফির জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
iQOO 15R ফোনটির 8GB RAM + 256GB Storage ভেরিয়েন্টের দাম 46,999 টাকা। এই ফোনে 144Hz রিফ্রেশ রেটযুক্ত 6.59 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এবং সেলফির জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 100W ফাস্ট চার্জিং সাপোর্টেড 7600mAh ব্যাটারি রয়েছে। এছাড়াও এই ফোনে Qualcomm Snapdragon 8 Gen 5 প্রসেসর দেওয়া হয়েছে, যা আমাদের টেস্টে 30,78,708 AnTuTu স্কোর পেয়েছে।
