আপকামিং iQOO 15T স্মার্টফোন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। শীঘ্রই চীনের বাজারে ফোনটি লঞ্চ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি এই বিষয়ে জানানো হয়নি, তবে ক্রমাগত এই ফোনের তথ্য লিক হচ্ছে। এবার নতুন লিকের মাধ্যমে ফোনের ফিচার সম্পর্কে জানা গেছে। এই ফোনটি মিড রেঞ্জ প্রিমিয়াম ডিভাইস হিসাবে পেশ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iQOO 15T স্মার্টফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
লিক অনুযায়ী আপকামিং iQOO 15T ফোনে 6.82-ইঞ্চির বড় AMOLED ডিসপ্লে থাকতে পারে। এই স্ক্রিন 2K রেজোলিউশন এবং 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এটি হাই-এন্ড ডিসপ্লে গেমিং এবং মাল্টিমিডিয়ার এক্সপিরিয়েন্স দিতে সক্ষম। প্রসেসিঙের জন্য ফোনে MediaTek এর লেটেস্ট Dimensity 9500 প্রসেসর দেওয়া হবে বলে জানা গেছে, এর ফলে ফ্ল্যাগশিপ পারফরমেন্স পাওয়া যাবে।
ব্যাটারির দিক দিয়ে iQOO 15T ফোনটি উল্লেখযোগ্য হতে পারে। লিকের মাধ্যমে পাওয়া রিপোর্ট অনুযায়ী 8,000mAh ব্যাটারি থাকতে পারে, এটি দীর্ঘমেয়াদী ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। একইসঙ্গে চার্জ করার জন্য এতে 100W ফাস্ট ওয়্যারর্ড চার্জিং ফিচার দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। তবে এতে ওয়্যারলেস চার্জিং ফিচার দেওয়া হবে না বলেই মনে করা হচ্ছে।
ফটোগ্রাফির জন্য iQOO 15T ফোনে 200 মেগাপিক্সেল Samsung HP5 প্রাইমারি রেয়ার সেন্সর দেওয়া হতে পারে, এটি হাই রেজোলিউশন ফটোগ্রাফির জন্য উল্লেখযোগ্য। এখনও পর্যন্ত ফোনের রেয়ার ক্যামেরা সেটআপ সম্পর্কে জানা যায়নি। অন্যদিকে আসন্ন ফোনে মেটাল ফ্রেম ব্যাবহার করা হতে পারে, ফলে এই ফোনে মজবুত এবং প্রিমিয়াম লুক পাওয়া যাবে।
চীনের বাজারে iQOO 15T ফোনটি OnePlus Ace 6 Ultra এবং Redmi K90 Max ফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে বলে জানা গেছে। তবে বাজারে লঞ্চের পরই এই বিষয়ে সঠিক তথ্য পাওয়া যাবে।
জানিয়ে রাখি চীনে iQOO তাদের আসন্ন Neo 11 সিরিজেও কাজ করছে। যদিও এখনও পর্যন্ত আপকামিং সিরিজের স্পেসিফিকেশন জানা যায়নি, তবে এটি বাজারে উপস্থিত ফোনের আপগ্রেডেড ভার্সন হতে পারে।
কোম্পানি শুধুমাত্র iQOO 15T ফোনই নয়, বরং নতুন ফ্ল্যাগশিপ iQOO Pad 6 Pro ট্যাবলেটটিও লঞ্চ করতে পারে। লিক অনুযায়ী ফোনে 4K রেজোলিউশন সাপোর্টেড 13.2-ইঞ্চির LCD ডিসপ্লে থাকতে পারে।
আপকামিং iQOO Pad 6 Pro ট্যাবলেটটি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। এতে 16GB RAM সহ 512GB স্টোরেজ অপশন দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। পাওয়ার ব্যাকআপের জন্য ট্যাবলেটে 13,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে এবং দ্রুত চার্জ করার জন্য এতে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। এই ট্যাবলেটটি Man Dao, Grey Crystal এবং Silver Wing কালার অপশনে লঞ্চ করা হতে পারে।
যারা iQOO এর নতুন ফোন এবং ট্যাবলেট সহ নিয়ো সিরিজ কেনার কথা ভাবছেন, তাঁরা কিছু দিন অপেক্ষা করতে পারেন। খুব তাড়াতাড়ি ব্র্যান্ডের পক্ষ থেকে এই বিষয়ে অফিসিয়ালি জানানো হবে বলে আশা করা হচ্ছে।
