Home খবর 165Hz 2K ডিসপ্লে, 8,500mAh ব্যাটারি এবং নতুন ডিজাইন সহ লিক হল iQOO 16 স্মার্টফোনের ডিটেইলস, জেনে নিন বিস্তারিত

165Hz 2K ডিসপ্লে, 8,500mAh ব্যাটারি এবং নতুন ডিজাইন সহ লিক হল iQOO 16 স্মার্টফোনের ডিটেইলস, জেনে নিন বিস্তারিত

কোম্পানির iQOO 16 ফোনের সম্পর্কে ক্রমাগত নতুন তথ্য প্রকাশ্যে এসে চলেছে। কোম্পানির ফ্ল্যাগশিপ ফোনের ডিসপ্লে এবং গেমিঙের ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হতে পারে। অন্যদিকে লিকের মাধ্যমে ফোনের ডিসপ্লেতে ব্যাবহৃত ফিচার, গেমিং ফিচার এবং ক্যামেরা ডিজাইন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানা গেছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত সমস্ত তথ্য সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং ফ্ল্যাগশিপ ফোনের সম্ভাব্য ডিটেইলস সম্পর্কে।

লিক হল iQOO 16 ফোনের ডিটেইলস

Digital Chat Station এর বক্তব্য অনুযায়ী iQOO 16 ফোনটি Samsung Display এর লেটেস্ট জেনারেশন M16 এমিসিভ ম্যাটেরিয়াল সহ প্রথম Android স্মার্টফোন হতে চলেছে। একইসঙ্গে ফোনে নতুন জেনারেশন LEAD ডিসপ্লে ফিচার থাকবে বলে জানা গেছে। রিপোর্ট অনুযায়ী একই ডিসপ্লে ফিচার সহ Apple তাদের পরবর্তী ফোল্ডেবল ফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে।

LEAD ফিচারের সবচেয়ে বড় বিশেষত্ব এতে OLED প্যানেলে সাধারণ polarising layer এর পরিবর্তে nano-lithography filter structure ব্যাবহার করা হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফিচারের সাহায্যে প্যানেলের লাইট ট্রান্সমিশন 40 শতাংশ বেড়ে যাবে। তবে এর পাওয়ার কঞ্জামশন 44 শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। এছাড়া ডিসপ্লে লাইফও প্রায় 50 শতাংশ বেড়ে যাবে বলে জানা গেছে।

নতুন টেকনোলজির মাধ্যমে ভিউয়িং অ্যাঙ্গেল এবং কালার অ্যাকিউরেসির‌ও উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে OLED ডিসপ্লে সংক্রান্ত পাওয়ার কনজাম্পশন, দীর্ঘ ব্যাটারি লাইফ এবং চোখের অস্বস্তির মতো বেশ কিছু সমস্যা কম করা যেতে পারে। iQOO 16 ফোনটিতে 6.85 ইঞ্চির Samsung এর ফ্ল্যাট প্যানেল থাকবে বলে আশা করা হচ্ছে। এতে 2K+ রেজোলিউশন এবং 165Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে।

iQOO 16 ফোনের গেমিং ফিচার‌ও অন্যান্য ফ্ল্যাগশিপ ডিভাইসের চেয়ে আলাদা হতে পারে। লিক অনুযায়ী এই ফোনে কোম্পানির নিজস্ব Q4 চিপ যোগ করা হতে পারে। এই চিপ গেমে ভার্চুয়াল পয়েন্ট লাইট সোর্স এবং HDR এক সঙ্গে ব্যাবহার করতে পারে বলে জানানো হয়েছে। অর্থাৎ গেমিঙের সময় রিয়েল টাইম লাইট এফেক্ট আরও উন্নত করে তোলা যাবে। এছাড়াও Q4 চিপের মাধ্যমে 8K পর্যন্ত রেজোলিউশনে গেমের স্ক্রিনশট ক্যাপচার করা যাবে বলে জানা গেছে। WHYLAB জানিয়েছে বিভিন্ন জনপ্রিয় গেমে এইসব নতুন ফিচার সাপোর্ট পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

লিক হল iQOO 16 ফোনের ডিজাইন

লিক হওয়া ছবির মাধ্যমে iQOO 16 ফোনের রেয়ার ডিজাইন দেখা গেছে। প্রকাশ্যে আসা ছবি অনুযায়ী ফোনটিতে রাউন্ড কর্নার সহ বড় চওড়া ক্যামেরা মডিউল দেওয়া হতে পারে।

ছবিতে ফোনের ক্যামেরা মডিউলে তিনটি রেয়ার ক্যামেরা একটি কানেক্টেড লেআউটে দেখানো হয়েছে। ফলে ফোনটির ক্যামেরা মডিউলের ডিজাইন অনেক্তাই আলাদা দেখাচ্ছে। আপকামিং ফোনের ব্ল্যাক মডেলের ক্যামেরা মডিউলের কিছুটা অংশ এবং ফোনের নিচের অংশে ব্লু অ্যাক্সেন্ট লাইটিং রয়েছে।

ফোনের ফ্রেমে রাউন্ডেড কর্নার দেওয়া হতে পারে। এর ফলে দীর্ঘ সময় পর্যন্ত গেমিঙের ক্ষেত্রে ফোনটি হাতে ধরে রাখা সহজ হয়ে উঠবে। অন্য একটি রেন্ডারের মাধ্যমে ফোনটি হোয়াইট ভেরিয়েন্টে দেখা গেছে। আপাতত প্রকাশ্যে আসা ছবির সোর্স সম্পর্কে জানা যায়নি, তাই এখন ফোনের ডিজাইনটিকে শুধুমাত্রই লিক হিসাবে মনে করা উচিৎ।

iQOO 16 ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

বিভিন্ন লিক অনুযায়ী iQOO 16 ফোনটিতে তিনটি 50MP রেয়ার ক্যামেরা দেওয়া হতে পারে। এই ফোনের প্রাইমারি ক্যামেরাতে 1/1.3-ইঞ্চির সেন্সর এবং f/1.68 অ্যাপার্চার থাকতে পারে বলে জানা গেছে। অন্য দুটি ক্যামেরাতে আল্ট্রা ওয়াইড এবং পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা যোগ করা হতে পারে।

প্রসেসিঙের জন্য iQOO 16 ফোনটিতে Snapdragon 8 Elite Gen 6 Pro প্রসেসর দেওয়া হবে বলে জানানো হয়েছে। একইসঙ্গে ফোনে 8,500mAh বড় ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে। দ্রুত চার্জ করার জন্য এতে 100W ওয়্যারড ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে। ফোনে ওয়্যারলেস চার্জিং ফিচার দেওয়া হতে পারে।

iQOO 16 ফোনে 3D আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, USB 3.2 এবং ডুয়েল স্পিকার দেওয়া হতে পারে। ফোনটিতে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP68/IP69 রেটিং থাকবে বলে আশা করা হচ্ছে।

কবে লঞ্চ হতে পারে iQOO 16?

সেপ্টেম্বর মাসের শেষ বা অক্টোবর মাসের শুরুতেই iQOO 16 ফোনটি লঞ্চ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি।