Reliance এর ই-কমার্স-প্ল্যাটফর্ম Jio Mart এবং Reliance Digital স্মার্টফোন সেগমেন্টের জন্য একটি বড় প্রস্তুতি শুরু করে দিয়েছে। কোম্পানি আগামী দিনে Flipkart এবং Amazon কে টক্কর দেওয়ার প্ল্যান করছে। Reliance সম্প্রতি শীর্ষস্থানীয় মোবাইল নির্মাতা Motorola এর সাথে যৌথভাবে Jio প্ল্যাটফর্ম এবং Reliance Digital-এ Moto ফোন লঞ্চ করেছে। Jio প্ল্যাটফর্মে Poco এবং iQoo ফোন আসতে চলেছে। 91mobiles এই বিষয়ে একটি বিশেষ তথ্য পেয়েছে। ইন্ডাস্ট্রি সূত্র অনুযায়ী, কোম্পানি তাদের Jio প্ল্যাটফর্মের মাধ্যমে Flipkart এবং Amazon-এর সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছে। এখনও পর্যন্ত, Jio Mart এ বেশিরভাগ
Grocery এর জিনিসই পাওয়া যেত, যেখানে Reliance digital এ ইলেকট্রনিক্স আইটেম ছিল, তবে আগামী দিনে, স্মার্টফোন সেগমেন্টের উপর ফোকাস দেওয়া হবে।
এছাড়াও আগে যেখানে Motorola কোম্পানির ফোনগুলি বেশিরভাগই ফ্লিপকার্টে এক্সক্লুসিভ ছিল সেখানে এখন Moto ফোনগুলি Jio Mart-এও এক্সক্লুসিভ আসছে৷ অন্যদিকে Poco এবং iQoo-এর মতো ব্র্যান্ডগুলিও কয়েক সপ্তাহের মধ্যে কোম্পানির সাথে এক্সক্লুসিভ লঞ্চ করতে চলেছে, যা অন্যান্য ই-কমার্স সাইটগুলিকে একটি বড় চ্যালেঞ্জ দেবে৷ 91mobiles ইতিমধ্যেই এই সম্পর্কে জানিয়েছে যে iQoo এবং Poco-এর মতো ব্র্যান্ডগুলি অফলাইন মার্কেটে নিজেদের আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে, Jio প্ল্যাটফর্ম তাদের জন্য একটি বড় মাধ্যম হিসাবে প্রমাণিত হবে। যেখানে তারা প্রথম থেকেই Jio দ্বারা তৈরি একটি বড় মার্কেট পাবে এবং তারা অনলাইনের পাশাপাশি অফলাইনেও সেল বাড়াতে পারবে।
Jio Mart কি?
Jio Mart হল ভারতের নেতৃস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম, যেটা কোম্পানি 2019 সালের ডিসেম্বরে চালু করেছিল। যদিও সেই সময়ে এটি একটি পাইলট প্রকল্প হিসাবে ছিল, কিন্তু 2020 সালের মে মাসে, কোম্পানিটি ভারতের 200টি শহরে একসাথে লঞ্চ হয়ে তাদের উদ্দেশ্য স্পষ্ট করে দিয়েছে । তবে, যেখানে অন্যান্য সংস্থাগুলি শুধুমাত্র অনলাইনে শুরু করেছিল, সেখানে Jio Mart-এর অধীনে, সংস্থাটি শুরুতে লোকাল রিটেলকে ডিজিটাল করার কাজ শুরু করেছিল। রিলায়েন্স ডিজিটাল কোম্পানির ই-কমার্স সাইট। পাশাপাশি বেশ কয়েকটি শহরে রিলায়েন্স ডিজিটালের বড় স্টোরগুলিও আছে যেখানে ইলেকট্রনিক্স আইটেম রয়েছে। এখন কোম্পানি এখন অন্যান্য ই-কমার্স প্ল্যাটফর্মের মতো এখানেও অন্যান্য কোম্পানির এক্সক্লুসিভ স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে।
Jio Mart-এর জন্য গেম চেঞ্জার প্রমাণিত হয়েছে Jio Phone Next
যদিও Jio 2020 সালে ব্যাপকভাবে সামনে এসেছিল যখন JioMart প্ল্যাটফর্মে কোম্পানিটি তাদের এক্সক্লুসিভ লো বাজেট 4G স্মার্টফোন Jio Phone Next লঞ্চ করেছিল। এর আগে, Jio দ্বারা লঞ্চ করা সমস্ত ফোন Jio.com বা Amazon-এ উপলব্ধ ছিল, কিন্তু Jio Phone Next শুধুমাত্র Jio Mart-এ চালু করা হয়েছিল এবং এখান থেকে এই প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা শুরু হয়েছিল।
অনেক বড় হবে স্মার্টফোন সেগমেন্ট
আমরা আগেই বলেছি, কোম্পানি Jio Mart সম্পর্কে অনেক কিছু প্ল্যান করেছে এবং আগামী দিনে তারা এই প্ল্যাটফর্মকে আরও বড় করতে চায়। সূত্র অনুযায়ী, Moto, Redmi এবং Realme ফোনগুলি Reliance Digital এবং অনুমোদিত Jio Mart স্টোরগুলিতে অনেক কম দামে পাওয়া যাচ্ছে। যখন আমরা এই খবরটি পরীক্ষা করে দেখি, তখন দেখি যে এটি সত্যি। Samsung Galaxy M সিরিজগুলি ভারতে একচেটিয়াভাবে Amazon India-এ উপলব্ধ কিন্তু বর্তমানে Galaxy M52-এর মতো জনপ্রিয় মডেলগুলি এখানে Amazon এবং Samsung স্টোর এর তুলনায় 4,000 টাকার মতো কম দামে কেনা যাবে৷ যদিও এই অফারটি শুধুমাত্র অল্প সময়ের জন্য পাওয়া যাবে, তবে এই ধরনের অনেক অফারের মাধ্যমে কোম্পানিটি অন্যান্য ই-কমার্স সাইটের সাথে সরাসরি প্রতিযোগিতা শুরু করেছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











