Home খবর শীঘ্রই লঞ্চ হতে পারে iQOO Neo 10S স্মার্টফোন, 3C সার্টিফিকেশন সাইট এবং গীকবেঞ্চে হল লিস্টেড

শীঘ্রই লঞ্চ হতে পারে iQOO Neo 10S স্মার্টফোন, 3C সার্টিফিকেশন সাইট এবং গীকবেঞ্চে হল লিস্টেড

আগামী 28 এপ্রিল চীনে iQOO তাদের iQOO Z10 Turbo, Z10 Turbo Pro এবং Z10x স্মার্টফোনটি লঞ্চ করতে চলেছে। রিপোর্ট অনুযায়ী কোম্পানি নতুন Neo 10S সিরিজে কাজ করছে। এই সিরিজের অধীনে iQOO Neo 10S স্মার্টফোন লঞ্চ করা হতে পারে। টিপস্টার Digital Chat Station 3C সার্টিফিকেশন সাইটে V2463A মডেল নাম্বার স্পট করেছে। একইসঙ্গে XpertPick আপকামিং ফোনটি Geekbench সাইটে দেখেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iQOO Neo 10S ফোনের 3C সার্টিফিকেশন লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

iQOO Neo 10S ফোনের 3C এবং গীকবেঞ্চ লিস্টিং

iQOO Neo 10S এর স্পেসিফিকেশন (লিক)

iQOO Neo 10S সিরিজের সম্ভাব্য লঞ্চ টাইমলাইন

2024 সালের মে মাসে iQOO China তাদের Neo 9S Pro এবং Neo 9S Pro+ ফোনটি Dimensity 9300 Plus এবং Snapdragon 8 Gen 3 প্রসেসর সহ লঞ্চ করেছিল। এবার V2463A মডেল নাম্বার সহ ফোনটিতে Snapdragon 8 Elite চিপসেট দেওয়া হতে পারে। তাই আপকামিং ফোনটি Neo 9S Pro+ ফোনের সাক্সেসার হবে বলে মনে করা হচ্ছে। আগামী মাসে ফোনটি চীনে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে এই বিষয়ে অফিসিয়ালি জানানো হয়নি।