লিকের মাধ্যমে iQOO Neo 11 Ultra ফোনের গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। কোম্পানির আপকামিং ফোনটি চীনের China Telecom প্রোডাক্ট লিস্টিঙে দেখা গেছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের মডেল নাম্বার, ডিজাইন, ডায়মেনশন, ডিসপ্লে, ব্যাটারি এবং স্টোরেজ সংক্রান্ত তথ্য জানানো হয়েছে। জানিয়ে রাখি ব্রান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 18 আগস্ট iQOO Neo 11 Ultra ফোনটি চীনের বাজারে লঞ্চ করা হবে। একইসঙ্গে iQOO Z11s ফোনটিও পেশ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iQOO Neo 11 Ultra ফোনের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
iQOO Neo 11 Ultra ফোনের স্পেসিফিকেশন এবং ডিজাইন
China Telecom লিস্টিং অনুযায়ী iQOO Neo 11 Ultra ফোনটির ডায়মেনশন 163.42 x 75.88 x 8.6mm এবং ওজন প্রায় 225 গ্ৰাম হতে পারে। এই ফোনটিতে মেটাল ফ্রেম দেওয়া হতে পারে। তবে ফোনের রেয়ার প্যানেলে ম্যাটেরিয়াল ভেরিয়েন্টের হিসাবে গ্লাস বা ফাইবার গ্লাস দেওয়া হতে পারে।
iQOO Neo 11 Ultra স্মার্টফোনে ফ্রন্টে 6.83 ইঞ্চির 2K Visionox F2 OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। প্রসেসিঙের জন্য Neo 11 Ultra ফোনটিতে MediaTek এর MT6993M চিপসেট থাকতে পারে। সম্প্রতি প্রকাশ্যে আসা গীকবেঞ্চ লিস্টিং অনুযায়ী এটি Dimensity 9500 এর আলাদা একটি ভার্সন হতে পারে। রিপোর্ট অনুযায়ী স্ট্যান্ডার্ড Dimensity 9500 প্রসেসরের তুলনায় এতে একটি GPU কোর কম থাকতে পারে। প্রকাশ্যে আসা তথ্য সঠিক হলে, পারফরমেন্সের দিক দিয়ে Neo 11 Ultra ফোনটি বেশি শক্তিশালী স্মার্টফোন হয়ে উঠতে পারে।
China Telecom লিস্টিং অনুযায়ী iQOO Neo 11 Ultra ফোনটি একাধিক স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। এতে 8GB+256GB, 12GB+256GB, 12GB+512GB, 16GB+256GB এবং 16GB+512GB স্টোরেজ অপশন থাকতে পারে। এই ফোনটি Light White, Shadow Black এবং Wind Chaser কালার অপশনে লঞ্চ করা হতে পারে। তবে লিস্টিঙের মাধ্যমে ফোনের দাম সম্পর্কে জানা যায়নি।
ফটোগ্রাফির জন্য iQOO Neo 11 Ultra স্মার্টফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এতে OIS সাপোর্টেড 50MP প্রাইমারি ক্যামেরা এবং 8MP সেকেন্ডারি ক্যামেরা থাকতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 16MP ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে।
iQOO Neo 11 ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ ব্যাটারি হতে পারে। কারণ iQOO Neo 11 Ultra ফোনটিতে 9,100mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে বলে জানা গেছে। একইসঙ্গে 3C সার্টিফিকেশন সাইটের মাধ্যমে 100W ওয়্যারড ফাস্ট চার্জিং ফিচার সংক্রান্ত তথ্য প্রকাশ্যে এসেছে। যারা গেমিং ও হেভি ইউজের জন্য দীর্ঘমেয়াদী ব্যাটারি ব্যাকআপ সহ ফোন খুঁজছেন, তাদের জন্য এত বড় ব্যাটারি এবং 100W চার্জিং ফিচার সাপোর্টৈড ফোনটি আকর্ষণীয় হয়ে উঠতে পারে।
রিপোর্ট অনুযায়ী iQOO Neo 11 Ultra ফোনটিতে X-axis linear motor দেওয়া হতে পারে। ফলে গেমিং এবং হ্যাটট্রিক ফীডব্যাককে অ্যাডভান্স করে তোলে। জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP68/IP69 রেটিং দেওয়া হবে বলে জানা গেছে। এছাড়া ফোনটিতে আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।
জানিয়ে রাখি চীনের বাজারে iQOO Neo 11 Ultra ফোনটি লঞ্চ করা হতে পারে। তবে কোম্পানির পক্ষ থেকে ফোনের গ্লোবাল বা ভারতীয় লঞ্চ সম্পর্কে এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি। চীনের ইউজাররা আপকামিং ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।
