Home খবর চীনে লঞ্চ হয়েছে iQOO Neo 11 Ultra স্মার্টফোন, রয়েছে 9,100mAh ব্যাটারি এবং Dimensity 9500M প্রসেসর, জেনে নিন দাম

চীনে লঞ্চ হয়েছে iQOO Neo 11 Ultra স্মার্টফোন, রয়েছে 9,100mAh ব্যাটারি এবং Dimensity 9500M প্রসেসর, জেনে নিন দাম

iQOO চীনে তাদের Neo সিরিজের প্রিমিয়াম iQOO Neo 11 Ultra স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে শক্তিশালী পারফরমেন্স, গেমিং এবং দীর্ঘ ব্যাটারি লাইফ সহ পেশ করা হয়েছে। এই ফোনে কোম্পানির সেল্ফ-ডেভেলপড Q2 গেমিং চিপ এবং 8K Ice Dome কুলিং সিস্টেম দেওয়া হয়েছে। চীনে এই ফোনটির iQOO Neo11 Supreme Edition-ও পেশ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।

iQOO Neo 11 Ultra ফোনের স্পেসিফিকেশন

iQOO Neo 11 Ultra ফোনে অ্যালুমিনিয়াম অ্যালয় মিডিল ফ্রেম যোগ করা হয়েছে। কালারের ওপর ভিত্তি করে এই ফোনটির থিকনেস 8.60mm এবং 8.69mm। এই ফোনের Shadow Black মডেলের ওজন প্রায় 225 গ্ৰাম। অপরদিকে Light White এবং Wind Chaser মডেলগুলির ওজন 230 গ্ৰাম। এই ফোনটি Shadow Black, Light White এবং Wind Chaser কালার অপশনে সেল করা হবে।

এই ফোনটিতে 6.83 ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে। iQOO Neo 11 Ultra ফোনটির স্ক্রিন 3200×1440 পিক্সেল অর্রেথাৎ 2K রেজোলিউশন সাপোর্ট করে। এর সঙ্গে এই স্ক্রিনে 144Hz রিফ্রেশ রেট, 1.07 বিলিয়ন কালার, P3 ওয়াইড কালার গামুট এবং HDR সাপোর্ট দেওয়া হয়েছে। চোখের সুরক্ষার জন্য এতে 2K eye-protection ডিসপ্লে যোগ করা হয়েছে। গেমিঙের সময় এই ফোনে অসাধারণ টাচ রেসপন্স পাওয়া যাবে। কিছু গেমের ক্ষেত্রে এই ফোনে 500Hz পর্যন্ত টাচ স্যাম্পেলিং রেট এবং সর্বোচ্চ 4000Hz টাচ স্যাম্পেলিং রেট পাওয়া যাবে।

iQOO Neo 11 Ultra ফোনে প্রসেসিঙের জন্য MediaTek Dimensity 9500M চিপসেট রয়েছে। 3nm আর্কিটেকচারে তৈরি এই অক্টাকোর প্রসেসর 4.21GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে পারে। এর সঙ্গে সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে ARM G1-Ultra GPU দেওয়া হয়েছে। ফোনটির গেমিং পারফরমেন্স বাড়ানোর জন্য iQOO এতে সেল্ফ-ডেভেলপড Q2 ই-স্পোর্টস চিপ যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই চিপের দৌলতে অসাধারণ গেমিং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।

এই ফোনে LPDDR5X Ultra কোয়াড-চ্যানেল RAM এবং UFS 4.1 স্টোরেজ টেকনোলজি রয়েছে। iQOO Neo 11 Ultra ফোনটিতে 12GB থেকে 16GB পর্যন্ত RAM এবং 256GB থেকে 512GB পর্যন্ত স্টোরেজ দেওয়া হয়েছে। Memory Fusion টেকনোলজির দৌলতে এতে 12GB পর্যন্ত Virtual RAM ব্যাবহার করা যায়। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে নতুন 8K Ice Dome কুলিং সিস্টেম যোগ করা হয়েছে।

iQOO Neo 11 Ultra ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ রয়েছে। এতে অটো ফোকাস ও অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন অর্থাৎ OIS ফিচার সাপোর্টেড, f/1.88 অ্যাপার্চারযুক্ত 50MP Sony LYT700V প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই সেট‌আপে f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে।

এই ফোনটির রেয়ার ক্যামেরা সেট‌আপ 20x ডিজিটাল জুম সাপোর্ট করে এবং এই ফোনটি 8K ভিডিও রেকর্ডিং করতে সক্ষম। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য iQOO Neo 11 Ultra ফোনটিতে f/2.45 অ্যাপার্চারযুক্ত 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ফোনটির সেলফি ক্যামেরার সাহায্যে 1080p ভিডিও রেকর্ড করা যায়।

iQOO Neo 11 Ultra ফোনের অন্যতম বিশেষত্ব হল এই ফোনের 9,100mAh ব্যাটারি। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে সিঙ্গেল-সেল ব্যাটারি ব্যাবহার করেছে এবং এই ব্যাটারির রেটেড ক্যাপাসিটি 8,905mAh বলে জানানো হয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 100W Super FlashCharge ফিচার দেওয়া হয়েছে। এই ফোনে ওয়্যারলেস চার্জিং ফিচার নেই, তবে OTG রিভার্স চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

iQOO Neo 11 Ultra ফোনটি Android 16 বেস্ড OriginOS 6 অপারেটিং সিস্টেমে কাজ করে। সিকিউরিটির জন্য এই ফোনে 3D আলট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস রিকগনিশন ফিচার রয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে 5G, Wi-Fi 7, Bluetooth 5.4, NFC এবং USB Type-C পোর্ট রয়েছে। এই ফোনটিতে ডুয়েল ন্যানো-সিম সাপোর্ট দেওয়া হয়েছে। সুন্দর অডিওর জন্য এই ফোনে ডুয়েল স্টেরিও স্পিকার যোগ করা হয়েছে।

iQOO Neo 11 Ultra ফোনের দাম

চীনে iQOO Neo 11 Ultra ফোনটি চারটি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির 12GB + 256GB মডেলের দাম 3,399 ইউয়ান অর্থাৎ প্রায় 48,248 টাকা, 12GB + 512GB ভেরিয়েন্টের দাম 3,799 ইউয়ান অর্থাৎ প্রায় 53,926 টাকা, 16GB + 256GB মডেলের দাম 3,999 ইউয়ান অর্থাৎ প্রায় 56,766 টাকা এবং 16GB + 512GB টপ ভেরিয়েন্টের দাম 4,399 ইউয়ান অর্থাৎ প্রায় 62,444 টাকা রাখা হয়েছে।