প্রকাশ্যে এল iQOO Neo 12 ফোনের ডিটেইলস, পাওয়া যাবে 185Hz রিফ্রেশ রেট এবং 9000mAh ব্যাটারি

এই বছর iQOO তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজের পরিধি বিস্তার করতে চলেছে। আগামী মাসে কোম্পানি চীনের বাজারে iQOO Neo 11S ফোনটি লঞ্চ করা হতে পারে। অন্যদিকে এই বছরের শেষের দিকে iQOO Neo 12 ফোনটি পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। এখনও লঞ্চের অনেকটাই সময় বাঁকি রয়েছে, এর আগেই টিপস্টার Digital Chat Station চীনের মাইক্রো ব্লগিং সাইটে আপকামিং Neo 12 ফোনের গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছে। নিচে iQOO Neo 12 ফোনের লিক ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

লিক হল iQOO Neo 12 ফোনের স্পেসিফিকেশন

লিক অনুযায়ী iQOO Neo 12 ফোনে 2K রেজোলিউশন সাপোর্টেড 6.83 ইঞ্চির ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হতে পারে। রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী আপাতত কোম্পানি কমপক্ষে 165Hz রিফ্রেশ রেট সহ প্যানেল টেস্টিং করছে। সবচেয়ে বড় কথা iQOO তাদের 185Hz রিফ্রেশ রেট সহ ডিসপ্লে অপশনের ওপর কাজ করছে। প্রকাশ্যে আসা তথ্য সঠিক হলে হাই রিফ্রেশ রেট সহ স্মার্টফোনটি একটি শক্তিশালী বিকল্প হয়ে উঠতে পারে।

Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর

প্রসেসিঙের জন্য iQOO Neo 12 ফোনটিতে গত বছরের লঞ্চ হওয়া ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে। একইসঙ্গে একটি ডেডিকেটেড ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে, ফলে দারুণ গেমিং এবং গ্রাফিক্স উপভোগ করা যাবে।

9000mAh এর চেয়ে বড় ব্যাটারি

লিক অনুযায়ী iQOO Neo 12 ফোনের ইঞ্জিনিয়ারিং প্রোটোটাইপে এমন একটি ব্যাটারি টেস্ট করা হচ্ছে, যেটির ক্ষমতা 9 দিয়ে শুরু হয়। তাই ফোনটিতে 9000mAh এর চেয়েও বড় সাইজের ব্যাটারি দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। রিপোর্টের মাধ্যমে এমনও জানা গেছে কোম্পানি এর চেয়েও বড় ব্যাটারি বিকল্পের ওপর টেস্ট করছে। এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনে 100W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে। প্রকাশ্যে আসা তথ্য সঠিক হলে, আপকামিং Neo 12 ফোনটি ব্যাটারি লাইফের দিক দিয়ে অসাধারণ অপশন হতে পারে।

অন্যান্য ফিচার এবং সম্ভাব্য ক্যামেরা ডিটেইলস

লিক অনুযায়ী স্মার্টফোনে আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং হাই-লেভেল ওয়াটার রেজিস্টেন্স রেটিং দেওয়া হতে পারে। এখনও পর্যন্ত IP রেটিং সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। এছাড়া ক্যামেরা স্পেসিফিকেশন সম্পর্কেও এখনও পর্যন্ত জানা যায়নি। গত বছরের iQOO Neo 11 ফোনটির মতো আপকামিং ফোনেও 50MP প্রাইমারি ক্যামেরা এবং 8MP সেকেন্ডারি সেন্সর দেওয়া হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।

কবে হতে পারে লঞ্চ?

টিপস্টার লিকের মাধ্যমে ফোনের লঞ্চ টাইমলাইন সম্পর্কে জানায়নি। তবে রিপোর্ট অনুযায়ী এই বছর অক্টোবর মাসে iQOO Neo 12 ফোনটি লঞ্চ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। যারা আগামী কয়েক মাসের মধ্যে স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাঁরা iQOO Neo 12 ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। ভবিষ্যতে এই বিষয়ে নতুন আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here