iQOO সম্প্রতি চীনে তিনটি নতুন স্মার্টফোন iQOO 11 5G, iQOO 11 Pro 5G এবং iQOO Neo 7 SE লঞ্চ করেছে। যদিও কোম্পানির এই নম্বর সিরিজটি ফ্ল্যাগশিপ ক্যাটাগরিতে এসেছে। Neo 7SE একটি মিড-বাজেট ফোন। শীঘ্রই ভারতের মার্কেটেও লঞ্চ হবে এই তিনটি মোবাইল ফোন। সম্প্রতি কোম্পানির অফিসিয়াল ঘোষণার আগে ভারতীয় সার্টিফিকেশন সাইট BIS-এ একটি নতুন স্মার্টফোন iQOO Neo 7 5G দেখা গেছে। তাই আশা করা হচ্ছে যে এই ফোনটি খুব শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে। আরও পড়ুন: ওয়েবসাইটে তালিকাভুক্ত হল Samsung Galaxy S23 Ultra স্মার্টফোন, জেনে নিন সম্পূর্ণ স্পেসিফিকেশন
iQOO Neo 7 5G ফোনটি ভারতীয় সার্টিফিকেশন সাইট BIS-এ তালিকাভুক্ত হয়েছে। এই স্মার্টফোনটিকে চীনে লঞ্চ করা iQOO Neo 7 SE-এর রিব্র্যান্ডেড ভার্সন বলা হচ্ছে, যা Neo 7 5G নামে ভারতীয় মার্কেটে লঞ্চ করা যেতে পারে।
iQOO Neo 7 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন (লিক)
চীনে লঞ্চ হওয়া iQOO Neo 7 5G ফোনটি iQOO Neo 7SE স্মার্টফোনের ভারতীয় ভার্সন বলে জানা গেছে। এই দুটি স্মার্টফোনের স্পেসিফিকেশনে মিল থাকার সম্ভাবনা রয়েছে। এই ফোনটি 20:9 অ্যাস্পেক্ট রেশিওতে পেশ করা হয়েছে যা 6.78 ইঞ্চি FullHD + পাঞ্চ-হোল AMOLED ডিসপ্লে সাপোর্ট করে। এই ফোনে 120Hz রিফ্রেশরেট দেওয়া হয়েছে। আরও পড়ুন: 20 ডিসেম্বর ভারতে লঞ্চ হবে 180W ফাস্ট চার্জিং এবং 200MP ক্যামেরা সহ এই স্মার্টফোন
iQOO Neo 7 5G স্মার্টফোনটি MediaTek Dimensity 8200 চিপসেট সহ লঞ্চ করা যেতে পারে। এই স্মার্টফোনটি Android 13 ভিত্তিক Origin OS 3-এ কাজ করবে। iQOO Neo 7SE চীনে 16GB র্যাম মেমরিতে লঞ্চ করা হয়েছিল। তবে ভারতে আসন্ন কোম্পানির Neo 7 5G ফোনটিতেও 16GB র্যাম থাকবে কিনা সেটা এখনই বলা মুশকিল। তবে হ্যাঁ, এই স্মার্টফোনটি 12GB র্যাম সাপোর্ট করবে এতে কোনো সন্দেহ নেই।
ফটোগ্রাফির জন্য, ভারতে লঞ্চ হতে চলা iQOO Neo 7 5G ফোনটিতে একটি 64মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর সহ একটি ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া যেতে পারে, যার মধ্যে একটি 2মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং একটি 2মেগাপিক্সেল ডেপথ সেন্সর থাকতে পারে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই স্মার্টফোনে একটি 16মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে।আরও পড়ুন: লঞ্চ হল Realme V23i 5G স্মার্টফোন, দেখে নিন এই সস্তা 5G ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন
iQOO Neo 7 5G ফোনটিতে 120 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার দেখা যেতে পারে। চিনে iQOO Neo 7SE ফোনটি এই ফিচারের সঙ্গেই লঞ্চ করা হয়েছে এবং সঙ্গে 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
ভারত লঞ্চ হবে iQOO 11 5G
IQOO ইন্ডিয়া তাদের অফিসিয়াল ওয়েবসাইটে iQOO 11 5G ফোনের প্রোডাক্ট পেজ লাইভ করেছে, সেখান থেকে এটা স্পষ্ট যে IQOO 11 সিরিজ শীঘ্রই ভারতে লঞ্চ হবে। যদিও কোম্পানি এখনও তাদের নতুন স্মার্টফোনগুলির লঞ্চের তারিখ সম্পর্কে কোনও তথ্য দেয়নি, তবে আশা করা হচ্ছে যে iQOO Neo 7 5G ফোনটি 2023 সালের জানুয়ারিতে ভারতে iQOO 11 এবং iQOO 11 Pro এর সাথে লঞ্চ হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











