13,000mAh ব্যাটারি এবং Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ চীনের বাজারে লঞ্চ হল iQOO Pad6 Pro

চীনের বাজারে iQOO তাদের ফ্ল্যাগশিপ iQOO Pad6 Pro ট্যাবলেট লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে iQOO 15T স্মার্টফোনের সঙ্গে ট্যাবলেটটি বাজারে পেশ করা হয়েছে। এই নতুন ট্যাবলেটটিতে প্রিমিয়াম লুক, বড় ব্যাটারি এবং গেমিং ফোকাস দিচার দেওয়া হয়েছে। এই ট্যাবলেটে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হয়েছে, যা হাই-এন্ড পারফরমেন্স এবং গেমিঙের জন্য উল্লেখযোগ্য। একইসঙ্গে ইউজাররা এই ট্যাবলেটটি ল্যাপটপের মতো উপভোগ করতে পারবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iQOO Pad6 Pro ট্যাবলেটের দাম এবং ফিচার ডিটেইলস সম্পর্কে।

iQOO Pad6 Pro ট্যাবলেটে 13.2-ইঞ্চির বড় 4K রেজোলিউশন ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট এবং Dolby Vision সাপোর্ট করে। কোম্পানির বক্তব্য অনুযায়ী iQOO Pad6 Pro ট্যাবলেটে 13 নেটিভ 4K গেম সাপোর্ট করবে, ফলে স্মুথ এবং হাই কোয়ালিটি গেমিং এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। দুর্দান্ত গেমিঙের জন্য ফোনে সুপার রেজোলিউশন, সুপার-ফ্রেম এনহ্যান্সমেন্ট এবং দারুণ টাচ রেসপন্সের মতো ফিচার দেওয়া হয়েছে। একইসঙ্গে এতে 4K গেমপ্লে স্ক্রিনশর্ট এবং 4K স্ক্রিন রেকর্ডিং উপভোগ করা যাবে।

প্রসেসিঙের জন্য iQOO Pad6 Pro ট্যাবলেটে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর এবং কোম্পানির নিজস্ব Monster Over-Core Engine দেওয়া হয়েছে। একিসাওঙ্গে ট্যাবলেটের হিট কন্ট্রোলের জন্য VC three-dimensional cooling system যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ট্যাবলেটে 13,000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে, ফলে দীর্ঘমেয়াদী ব্যাকআপ পাওয়া যাবে।

iQOO Pad6 Pro ট্যাবলেটটি Android বেস্ড OriginOS 6 HD সহ লঞ্চ করা হয়েছে। এতে Vivo office suite, lossless file transfer, XiaoV memory, Atomic Notes ও Atomic Workbench এর মতো একাধিক প্রডাক্টিভিটি ফিচার যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ট্যাবলেটে PC-লেভেল অ্যাপ্লিকেশন অ্যাডেপ্টেশন সাপোর্ট করে, ফলে অসাধারণ মাল্টিটাস্কিং এবং অফিস ওয়ার্ক এক্সপিরিয়েন্স পাওয়া যায়।

iQOO Pad6 Pro ট্যাবলেটের 8GB + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 4,299 ইউয়ান অর্থাৎ প্রায় 60,807 টাকা রাখা হয়েছে। অন্যদিকে 12GB + 256GB স্টোরেজ অপশন 4,499 ইউয়ান অর্থাৎ প্রায় 63,636 টাকা, 12GB + 512GB স্টোরেজ অপশন 4,999 ইউয়ান অর্থাৎ প্রায় 70,708 টাকা এবং টপ ভেরিয়েন্ট 16GB + 512GB স্টোরেজ অপশন 5,999 ইউয়ান অর্থাৎ প্রায় 84,853 টাকা দামে লঞ্চ করা হয়েছে। একইসঙ্গে ট্যাবলেটটি Isle of Man, Silver Wing ও Gray Crystal কালার অপশনে লঞ্চ করা হয়েছে।

যেসব চীনের ইউজাররা পাওয়ারফুল ট্যাবলেট কেনার কথা ভাবছেন, তাদের জন্য iQOO Pad6 Pro ট্যাবলেটটি ভালো অপশন হতে পারে। চীনের ইউজাররা ট্যাবলেটটি কিনতে পারেন, কারণ ট্যাবলেটে উপস্থিত Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, বড় 13,000mAh ব্যাটারি, 13.2 ইঞ্চির বড় 4K রেজোলিউশন ডিসপ্লে এবং অভারঅল এক্সপিরিয়েন্স ইউজারদের হতাশ করবে না।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here