বড় ব্যাটারি সহ মোবাইল ফোনের চলন ক্রমাগত বেড়েই চলেছে। আগে কোনো ফোনে 5,000mAh ব্যাটারি থাকলেi সেটিকে অনেক কিছু বলে মনে করা হট, অথচ আজকের দিনে দাঁড়িয়ে 6,000mAh ব্যাটারিও খুবই সাধারণ হয়ে দাঁড়িয়েছে। তবে আজ টেক ব্র্যান্ড আইকু ভারতীয় বাজারে তাদের iQOO Z10 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটি 7,300mAh বড় ব্যাটারি সহ ভারতে পেশ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iQOO Z10 5G স্মার্টফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
ভারতের সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন
iQOO Z10 5G স্মার্টফোনের বিশেষত্ব হল এর সবচেয়ে বড় ব্যাটারি। এই ফোনটি 7,300mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছে। এই প্রথম এত বড় ব্যাটারি সহ ভারতে স্মার্টফোন পেশ করা হয়েছে। এখনও পর্যন্ত শুধুমাত্র এত বড় ব্যাটারি Tablet এর ক্ষেত্রে ব্যাবহার করা হয়েছিল। এই ফোনটিতে সিলিকন কার্বন অ্যানোড টেকনোলজির ব্যাটারি ব্যাবহার করা হয়েছে। আমাদের টেস্টে 16 ঘন্টা ও 41 মিনিট PCMark Battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছে।
আমরা ফোনটির ব্যাটারি দীর্ঘমেয়াদি পারফরমেন্স দেখার জন্য এতে 30 মিনিট পর্যন্ত YouTube ভিডিও দেখেছি। আধ ঘন্টা অনলাইন ভিডিও স্ট্রিমিঙ্গের পর ফোনের ব্যাটারি মাত্র 1শতাংশ খরচ হয়েছে। অন্যদিকে এই শক্তিশালী ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য iQOO Z10 5G স্মার্টফোনে 90W FlashCharge ফিচার সাপোর্ট করে। আমাদের টেস্টে ফোনটি মাত্র 20% থেকে 100% ফুল চার্জ হতে 42 মিনিট সময় নিয়েছে। জানিয়ে রাখি iQOO Z10 5G ফোনের থিকনেস 7.89mm রয়েছে, অন্যদিকে 7,300 এমএএইচ ব্যাটারি সহ সবচেয়ে পাতলা স্মার্টফোন।
iQOO Z10 এর স্পেসিফিকেশন
- 6.77″ FHD+ 120Hz AMOLED Display
- Qualcomm Snapdragon 7s Gen 3
- 12GB RAM + 256GB Storage
- 12GB Expandable RAM
- 32MP Selfie Camera
- 50MP Rear Camera
ডিসপ্লে
iQOO Z10 5G ফোনটিতে 2392 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.77 ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এমোলেড প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্টাইল স্ক্রিনে 120 হার্টস রিফ্রেশ রেট এবং 5000 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। iQOO Z10 5G ফোনটিতে ইন-ডিসপ্লে অপ্টিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।
প্রসেসর
iQOO Z10 5G স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং Funtouch OS 15 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 1.8GHz থেকে 2.5GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 7এস জেন 3 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। অন্যদিকে গ্রাফিক্সের জন্য iQOO Z10 5G ফোনে জিপিইউ সাপোর্ট করে।
স্টোরেজ
ভারতে iQOO Z10 5G স্মার্টফোনটি 8GB RAM এবং 12GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এই দুটি মডেলে এক্সপেন্ডেবল RAM ফিচার রয়েছে, ফলে8GB ফিজিক্যাল RAM এবং 8GB ভার্চুয়াল RAM এর সহযোগিতায় 16GB RAM (8GB+8GB) এর পারফরমেন্স পাওয়া যায়। একইভাবে 12GB ফিজিক্যাল RAM এবং 12GB ভার্চুয়াল RAM এর সহযোগিতায় 24GB RAM (12GB+12GB) উপভোগ করা যাবে। এছাড়া iQOO Z10 5G ফোনে LPDDR4X RAM এবং UFS 2.2 Storage সাপোর্ট করে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য iQOO Z10 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ এবং OIS ফিচার সহ এফ/1.8 অ্যাপারর্চারযুক্ত 50 মেগাপিক্সেল এবং এফ/2.4 অ্যাপারর্চারযুক্ত মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য iQOO Z10 5G ফোনে এফ/2.0 অ্যাপারর্চারযুক্ত 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
iQOO Z10 এর দাম
- 8GB RAM + 128GB Storage – 21,999 টাকা
- 8GB RAM + 256GB Storage – 23,999 টাকা
- 12GB RAM + 256GB Storage – 25,999 টাকা
ভারতীয় বাজারে iQOO Z10 5G ফোনটির দাম 21,999 টাকা থেকে শুরু। এটি ফোনের 8GB RAM + 128GB মডেলের দাম। ফোনের 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 23,999 টাকা এবং 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 25,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। 16 এপ্রিল থেকে ফোনটি সেল শুরু হবে। একইসঙ্গে ফোনটি 2 হাজার টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ কেনা যাবে। iQOO Z10 5G ফোনটি Glacier Silver এবং Stellar Black কালার অপশনে লঞ্চ করা হয়েছে।
