Home খবর iQOO নিয়ে আসতে চলেছে 7,500mAh battery সহ স্মার্টফোন! সঙ্গে থাকবে শক্তিশালী প্রসেসর

iQOO নিয়ে আসতে চলেছে 7,500mAh battery সহ স্মার্টফোন! সঙ্গে থাকবে শক্তিশালী প্রসেসর

সম্প্রতি প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী আইকু তাদের নতুন ‘জেড 10’ সিরিজের কাজ করছে এবং এই বছর দ্বিতীয় কোয়ার্টারে লঞ্চ করবে বলে জানা গেছে। এই সিরিজের অধীনে iQOO Z10x, Z10, Z10 Turbo এবং Z10 Turbo Pro স্মার্টফোন পেশ করা হতে পারে। এবার এর মধ্যে iQOO Z10 Turbo Pro ফোনের সম্পর্কে তথ্য প্রকাশ্যে এসেছে। এই ফোনটি 7,500mAh ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে।

iQOO Z10 Turbo সিরিজের ডিটেইলস

আপকামিং iQOO Z10 Turbo ফোনটি 3.25GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক Dimensity 8400 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। অন্যদিকে iQOO Z10 Turbo Pro ফোনটি কোয়ালকমের Snapdragon 8s Elite চিপসেট সহ বাজারে পেশ করা হতে পারে।

এই স্মার্টফোনের ব্যাটারি ডিটেইলস সম্পর্কে জানা গেছে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী iQOO Z10 Turbo 5জি ফোনে 7,000mAh ব্যাটারি থাকতে পারে। এই ফোনটি চার্জ করার জন্য 120W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হতে পারে।

লিকের মাধ্যমে জানা গেছে কোম্পানির পক্ষ থেকে iQOO Z10 Turbo Pro 5G ফোনটি শক্তিশালী 7,500mAh ব্যাটারি সহ বাজারে লঞ্চ করা হবে। তবে এখনও পর্যন্ত আইকু তাদের কোনো ফোনেই এত বড় ব্যাটারি ব্যাবহার করেনি। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী iQOO Z10 Turbo Pro ফোনটিতে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হবে।

বড় ব্যাটারি সহ আইকু ফোন

বেশ কিছু দিন আগে আইকু চীনে তাদের iQOO Z9 Turbo Endurance Edition স্মার্টফোন লঞ্চ করেছিল। এটি কোম্পানির সবচেয়ে বড় 6,400mAh ব্যাটারি সহ স্মার্টফোন। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনে 80W Flash চার্জিং ফিচার দেওয়া হয়েছে। একইসঙ্গে ফোনে 7.5W Reverse flash charging ফিচার সাপোর্ট করে। নিচে এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল।

ডিসপ্লে: iQOO Z9 Turbo Endurance Edition ফোনে 2800 × 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। OLED TCL C8 প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz-144Hz রিফ্রেশ রেট, 3840Hz PWM ডিমিং এবং 4500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং অরিজিন ওএস 4 সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং 3.0Ghz ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 8এস জেন 3 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এর সঙ্গে গ্রাফিক্সের জন্য এতে Adreno 735 GPU রয়েছে।

স্টোরেজ: চীনের বাজারে iQOO Z9 Turbo Endurance Edition ফোনটি 12GB RAM ও 16GB RAM সহ পেশ করা হয়েছে এবং এর সঙ্গে এই ফোনে 256GB ও 512GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনটিতে LPDDR5x RAM এবং UFS 4.0 storage টেকনোলজি যোগ করা হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 50MP Sony LYT600 OIS প্রাইমারি সেন্সর এবং 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 16MP Samsung S5K3P9 ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

অন্যান্য ফিচার: এই ফোনটিকে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP64 রেটিং যোগ করা হয়েছে। ফোনটি WiFi 6 ও Bluetooth 5.4 সহ NFC সাপোর্ট করে। এছাড়াও ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ইনফ্রারেড সেন্সর রয়েছে।