Home খবর Dimensity 9400+ চিপসেট, 16GB RAM সহ দেখা গেল iQOO Z10 Turbo Pro+ স্মার্টফোন, দেখে নিন গীকবেঞ্চ স্কোর

Dimensity 9400+ চিপসেট, 16GB RAM সহ দেখা গেল iQOO Z10 Turbo Pro+ স্মার্টফোন, দেখে নিন গীকবেঞ্চ স্কোর

iQOO ক্রমাগত তাদের জেড সিরিজের নতুন স্মার্টফোন পেশ করে চলেছে। সম্প্রতি ভারতে iQOO Z10R লঞ্চ করা হয়েছে। এবার কোম্পানি চীনে তাদের এই সিরিজের অধীনে iQOO Z10 Turbo Pro+ স্মার্টফোন লঞ্চ করতে পারে। এই ফোনটি ভারতে অন্য নামে পেশ করা হবে বলে মনে করা হচ্ছে। বাজারে এইসব সমালোচনার মাঝেই বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে iQOO Z10 Turbo Pro Plus ফোনটি দেখা গেছে। এর ফলে ফোনটির গুরুত্বপূর্ণ ডিটেইলস প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই লেটেস্ট লিস্টিং এবং এই সিরিজের ডিটেইলস সম্পর্কে।

iQOO Z10 Turbo Pro+ ফোনের গীকবেঞ্চ লিস্টিং

গীকবেঞ্চ লিস্টিং থেকে জানা গেছে এই ফোনে MediaTek Dimensity 9400+ প্রসেসর দেওয়া হবে। জানিয়ে রাখি এটি মিডিয়াটেকের একটি ফ্ল্যাগশিপ প্রসেসর। এর সঙ্গেই ফোনটিতে গ্রাফিক্সের জন্য Mali Immortalis-G925 MC12 GPU যোগ করা হবে। এই ফোনটি গীকবেঞ্চ সিঙ্গেল কোর টেস্টে 2882 পয়েন্ট এবং মাল্টি কোর টেস্টে 8762 স্কোর পেয়েছে। জানিয়ে রাখি ফোনটি লঞ্চের পর বাস্তবিক টেস্টে স্কোরের পার্থক্য দেখা যেতে পারে।

লিস্টিঙে বলে হয়েছে এই ফোনে 16GB RAM দেওয়া হতে পারে। আরও বলা হয়েছে ফোনটি Android 15 অপারেটিং সিস্টেমে কাজ করবে। প্রসঙ্গত, গুগল ইতিমধ্যে Android 16 লঞ্চ করে দিয়েছে। তাই আশা করা হচ্ছে লঞ্চের সময় ফোনটি Android 16 অপারেটিং সিস্টেমের সঙ্গেই পেশ করা হবে।

iQOO Z10 Turbo Pro+ ফোনের সম্ভাব্য লঞ্চ টাইমলাইন

টিপস্টার জানিয়েছেন আগামী মাসে অর্থাৎ 2025 সালের আগস্ট মাসে চীনে iQOO Z10 Turbo Pro+ এবং iQOO Z10 স্মার্টফোন লঞ্চ করা হতে পারে। এর মধ্যে Z10 Turbo Pro+ ফোনটি আলাদা নাম এবং স্পেসিফিকেশনের ক্ষেত্রে কিছু পরিবর্তন ঘটিয়ে ভারতেও পেশ করা হতে পারে।

iQOO Z10 Turbo Pro+ ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

জানিয়ে রাখি এই বছর এপ্রিল মাসে চীনে iQOO Z10 Turbo Pro ফোনটি লঞ্চ করা হয়েছে। উপরোক্ত ফিচার এই ফোনটির স্পেসিফিকেশনের ভিত্তিতেই বলা হয়েছে। এই মডেলটির ফুল স্পেসিফিকেশন নিচে আলোচনা করা হল।

iQOO Z10 Turbo Pro ফোনের স্পেসিফিকেশন