26 মার্চ লঞ্চ হতে চলেছে iQOO Z11 5G স্মার্টফোন, থাকবে 9020mAh ব্যাটারি

ভারতের বাজারে iQOO Z11x 5G স্মার্টফোনটি 18,999 টাকা দামে সেল করা হচ্ছে। ভারতে iQOO Z11x 5G ফোনটি লঞ্চের পর, এবার কোম্পানি এই সিরিজের একটি নতুন মডেল iQOO Z11 5G ফোনটি লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 26 মার্চ iQOO Z11 5G ফোনটি পেশ করা হবে। এই দিন চীনের বাজারে ফোনটি লঞ্চ করার পর, ভারতের বাজারেও ফোনটি পেশ করা হবে। iQOO Z11 5G ফোনটি কোম্পানির সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন হতে চলেছে।

কোম্পানি তাদের অফিসিয়াল ওয়েইবো হ্যান্ডেলের মাধ্যমে iQOO Z11 5G ফোনটির লঞ্চ ডেট ঘোষণা করা হয়েছে। 26 মার্চ দুপুরে এই স্মার্টফোনের দাম এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে অফিসিয়ালি জানানো হবে। এই দিন চীনে ফোনটি সন্ধ্যা 7টা সময়ে ঘোষণা করা হবে। ভারতের সময় অনুযায়ী দুপুর 4টা 30 মিনিটে পেশ করা হবে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে iQOO Z11 ফোনটি লাইভ স্ট্রিম করা যাবে। প্রকাশ্যে আসা টিজারের মাধ্যমে জানা গেছে iQOO Z11 5G ফোনটি Black, White এবং Blue কালার অপশনে পেশ করা হবে।

কোম্পানি জানিয়েছে iQOO Z11 ফোনটি 9020mAh ব্যাটারি সহ লঞ্চ করা হবে। জানিয়ে রাখি এর আগে iQOO তাদের কোনো ফোন এত বড় ব্যাটারি সহ লঞ্চ করেনি। এই সিরিজের iQOO Z11x 5G ফোনটিতে 7,200mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আমাদের টেস্টে এই ফোনটি 19 ঘন্টা 59 মিনিট PCMark battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। ভারতে iQOO Z11 5G ফোনটি 9,000এমএএইচ বড় ব্যাটারি সহ লঞ্চ করা হবে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে iQOO Z11 5G ফোনটি 165Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে সহ লঞ্চ করা হবে। এই ফোনটিতে গেম চলাকালীন স্লিমলেস এবং স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। এখনও পর্যন্ত এই ফোনের স্ক্রিন সাইজ সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি, তবে লিক অনুযায়ী ফোনটিতে 6.8 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হতে পারে। এই OLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফিচার সাপোর্ট করবে।

সম্প্রতি বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম গীকবেঞ্চে iQOO Z11 5G ফোনটি স্পেসিফিকেশন সহ লিস্টেড হয়েছে। iQOO Z11 5G ফোনটিতে 3.40GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 8500 প্রসেসর দেওয়া হবে বলে জানানো হয়েছে। চীনের বাজারে ফোনটি 12GB RAM এবং 16GB RAM সহ লঞ্চ করা হতে পারে। অন্যদিকে গ্রাফিক্সের জন্য ফোনটিতে Mali-G720 MC8 GPU থাকতে পারে।

জানিয়ে রাখি আইকু প্রোডাক্ট ম্যানেজার Xing Cheng জানিয়েছিল iQOO Z11 ফোনটির দাম 2,000-3,000 ইউয়ান রেঞ্জে রাখা হবে। ভারতীয় কারেন্সি অনুযায়ী iQOO Z11 5G ফোনটির দাম 25 হাজার থেকে 35 হাজার টাকা মধ্যে রাখা হতে পারে। ভারতের বাজারে ফোনটি POCO X8 Pro, Nothing Phone 4a, Motorola Edge 70 এবং OnePlus Nord 5 ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

iQOO Z11x 5G ফোনটিতে MediaTek Dimensity 7400 Turbo প্রসেসর, 7200mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা রয়েছে। 17 মার্চ থেকে ফোনটি 2,000 টাকা ডিসকাউন্ট সহ সেল শুরু হয়েছে। iQOO Z11x 5G ফোনটির অফার এবং মোবাইল ফিচার ও স্পেসিফিকেশন ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here