কনফার্ম হল iQOO Z11 Lite 5G স্মার্টফোনের ভারতীয় লঞ্চ, আমাজনে হবে সেল, প্রকাশ্যে এল সম্ভাব্য দাম এবং ফিচার

ভারতে iQOO তাদের নতুন iQOO Z11 Lite 5G স্মার্টফোনটির লঞ্চ কনফার্ম জানিয়ে দিয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী শীঘ্রই ভারতের বাজারে iQOO Z11 Lite 5G স্মার্টফোনটি পেশ করা হবে। টিজারের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Amazon এর মাধ্যমে ফোনটি সেল করা হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি বিশেষভাবে ভারতের তরুণ গ্ৰাহকদের অর্থাৎ Gen Z ইউজারদের কথা মাথায় রেখে তৈরি করা হচ্ছে।কোম্পানি এখনও পর্যন্ত তাদের ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানায়নি, তবে লিকের মাধ্যমে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iQOO Z11 Lite 5G ফোনের টিজার এবং ডিজাইন ডিটেইলস সম্পর্কে।

iQOO Z11 Lite 5G ফোনের টিজার এবং ডিজাইন

কোম্পানির পক্ষ থেকে শেয়ার করা টিজারের মাধ্যমে iQOO Z11 Lite ফোনের ডিজাইন দেখা গেছে। এই ফোনে ফ্ল্যাট ফ্রেম, ভার্টিক্যাল ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ক্যামেরা মডিউলের নিচে সার্কুলার LED রিং দেওয়া হয়েছে। আপকামিং ফোনের ক্যামেরা ডিজাইন আগের iQOO Z11x মডেলের চেয়ে কিছুটা আলাদা রয়েছে, কারণ ফোনের ব্যাক প্যানেলে ক্যামেরা রিং দেওয়া হয়েছে। তবে Z11x ফোনে বড় স্কয়ার ক্যামেরা মডিউল রয়েছে।


iQOO Z11 Lite 5G ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

টিপস্টার সঞ্জু চৌধুরী এর বক্তব্য অনুযায়ী জুলাই মাসের মাঝখানে iQOO Z11 Lite 5G ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হতে পারে। একইসঙ্গে এতে 6,500mAh বড় ব্যাটারি এবং 44W ফাস্ট চার্জিং ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে।

iQOO Z11 Lite 5G ফোনটি Android 16 বেস্ড OriginOS 6 সহ কাজ করতে পারে। এতে AI বেস্ড ফিচার থাকতে পারে, ফলে কন্টেন্ট ক্রিয়েশন এবং অটো ক্যাপশনের ক্ষেত্রে সুবিধা উপভোগ করা যাবে।

প্রকাশ্যে আসা লিক সঠিক হলে iQOO Z11 Lite ফোনটিতেও iQOO Z10 Lite 5G ফোনের মতো MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হবে। অর্থাৎ কোম্পানি প্রসেসর আপগ্রেডের পরিবর্তে ব্যাটারি এবং চার্জিং ফিচার ওপর বেশি নজর দিচ্ছে।

রিপোর্ট অনুযায়ী নতুন মডেলে 6,000mAh এর চেয়ে বেশি 6,500mAh ব্যাটারি দেওয়া হতে পারে। অন্যদিকে চার্জিঙের জন্য ফোনে 15W এর থেকে বাড়িয়ে 44W চার্জিং ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে, এর ফলে ইউজাররা দারুণ ব্যাটারি ব্যাকআপ এবং কম সময়ের মধ্যেই চার্জিং উপভোগ করতে পারবেন।

iQOO Z11 Lite 5G ফোনের সম্ভাব্য দাম

iQOO Z10 Lite 5G ফোনটি প্রাথিক 9,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। তবে ক্রমাগত কম্পোনেন্টের মূল্যবৃদ্ধির কারণে একই দামে ফোনটি পেশ করা যাবে না বলেই মনে করা হচ্ছে। তাই iQOO Z11 Lite ফোনটির প্রাথমিক দাম 15,000 টাকার চেয়ে কম রাখা হতে পারে। এই ফোনটি iQOO Z11x ফোনের চেয়ে কম দামে পেশ করা হতে পারে। এই ফোনের প্রাথমিক দাম 22,999 টাকা।

আপকামিং iQOO Z11 Lite ফোনটি কম দামে লঞ্চ করা হলে, এটি POCO, Lava, Itel এবং Samsung এর মতো ব্র্যান্ডের বাজেট স্মার্টফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। বড় ব্যাটারি, ফাস্ট চার্জিং এবং AI ফিচার সহ বেসিক পারফরমেন্সের দিক দিয়ে ফোনটি একটি দারুণ অপশন হয়ে উঠতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here