এপ্রিল মাসে আইকু তাদের ‘জেড 10’ সিরিজের অধীনে iQOO Z10 Turbo এবং iQOO Z10 Turbo Pro ফোনদুটি লঞ্চ করেছিল। এবার কোম্পানি এই ফোনগুলির নেক্সট জেনারেশন এবং সাক্সেসার লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির এই সিরিজের চায়না প্রোডাক্ট ম্যানেজার Xing Cheng অফিসিয়ালি জানিয়েছে খুব তাড়াতাড়ি চীনের বাজারে iQOO Z11 Turbo সিরিজ লঞ্চ করা হবে।
কোম্পানির পক্ষ থেকে সিরিজের ফোনগুলির নাম সম্পর্কেও জানানো হয়েছে। তবে এই সিরিজে একাধিক ফোন লঞ্চ করা হবে বলে জানা গেছে। আমাদের ধারণা অনুযায়ী কোম্পানির পক্ষ থেকে iQOO Z10 Turbo এবং iQOO Z10 Turbo Pro ফোনদুটির সাক্সেসার হিসাবে iQOO Z11 Turbo এবং iQOO Z11 Turbo Pro ফোনগুলি পেশ করা হবে। প্রোডাক্ট ম্যানেজার Xing Cheng এর বক্তব্য অনুযায়ী আপকামিং আইকু ফোনগুলি শক্তিশালী এবং গুড লুকিং স্মার্টফোন হতে চলেছে।
লিক অনুযায়ী এই সিরিজের অধীনে iQOO Z11 Turbo 5G ফোনটি Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। এটি এখনও পর্যন্ত কোয়ালকমের সবচেয়ে নতুন ও শক্তিশালী মোবাইল প্রসেসর। সম্প্রতি ভারতে OnePlus 15R ফোনটি 3.8GHz ক্লক স্পীডযুক্ত একই প্রসেসর সহ পেশ করা হয়েছে। অর্থাৎ ভারতের বাজারে আপকামিং iQOO Z11 Turbo ফোনটি এই চিপসেট সহ লঞ্চ করা হলে, এটি সরাসরি OnePlus 15R ফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে। জানিয়ে রাখি এখন পর্যন্ত ভারতের বাজারে OnePlus 15R ফোনটি ছাড়া আর কোনো স্মার্টফোনই এই চিপসেট সহ লঞ্চ করা হয়নি।
লিক অনুযায়ী iQOO Z11 Turbo ফোনটি একটি বড় ব্যাটারি সহ স্মার্টফোন হতে পারে। কোম্পানির পক্ষ থেকে ফোনটি 8000mAh এর চেয়ে বড় ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে। একইসঙ্গে 9000mAh ব্যাটারি সহ ফোনটি পেশ করা হতে পারে বলে জানা গেছে। সম্প্রতি OnePlus 15R ফোনটি 7400mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছে। অর্থাৎ পাওয়ার ব্যাকআপের জন্য আসন্ন iQOO Turbo ফোনটি OnePlus 15R ফোনের চেয়েও বেশি শক্তিশালী হয়ে উঠতে পারে।
iQOO Z11 Turbo 5G ফোনটি 6.59 ইঞ্চির 1.5K ডিসপ্লে সহ লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী OLED প্যানেলে দিয়ে তৈরি ফ্ল্যাট ডিসপ্লে সহ ফোনটি লঞ্চ করা হবে। এছাড়াও এতে আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী iQOO স্মার্টফোনটি মেটাল ফ্রেম এবং গ্লাস ফ্রন্ট ও ব্যাক প্যানেল সহ লঞ্চ করা হতে পারে।
লিক অনুযায়ী iQOO Z11 Turbo 5G ফোনটি 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ করা হতে পারে। আগের জেনারেশন iQOO Z10 Turbo 5G ফোনটিতে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছিল। অর্থাৎ ফটোগ্রাফির দিক দিয়ে নতুন জেনারেশনে ফ্যানদের মধ্যে ফোনটি জনপ্রিয় হয়ে উঠতে পারে। লিক অনুযায়ী কোম্পানির ফোনটিতে 200MP Samsung ISOCELL HP5 সেন্সর এবং একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হতে পারে।
এখনও পর্যন্ত স্পষ্টভাবে iQOO Z11 Turbo 5G সিরিজের ফোনগুলি ভারতীয় লঞ্চ সম্পর্কে জানানো হয়নি। এই ফোনগুলি প্রথমে চীনের বাজারে লঞ্চ করা হবে এবং শীঘ্রই কোম্পানির পক্ষ থেকে ফোনের লঞ্চ ডেট জানানো হবে বলে আশা করা হচ্ছে।












