গত সপ্তাহে আইকু চীনের প্রোডাক্ট ম্যানেজার Xing Cheng জানিয়েছিল নতুন iQOO Z11 Turbo স্মার্টফোনটি লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এবার কোম্পানির পক্ষ থেকে লঞ্চ ডেট ঘোষণা করা হয়েছে। কোম্পানি জানিয়েছে 15 জানুয়ারী নতুন আইকু স্মার্টফোন পেশ করা হবে। বড় ব্যাটারি, অসাধারণ ক্যামেরা এবং শক্তিশালী প্রসেসর সহ এটি একটি প্রিমিয়াম স্মার্টফোন হতে চলেছে।
15 জানুয়ারী চীনের বাজারে iQOO Z11 Turbo স্মার্টফোনটি লঞ্চ করা হবে। কোম্পানি স্থানীয় সময় অনুযায়ী এই দিন সন্ধ্যা 7টা সময়ে একটি বড় ইভেন্টের আয়োজন করা হয়েছে। এই ইভেন্টের মঞ্চ থেকে ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানা যাবে। অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী 4টা 30 মিনিট হবে। আইকু এর চীনের ওয়েবসাইট সহ ওয়েইবো পেজের মাধ্যমে ফোনটির লঞ্চ লাইভ স্ট্রিমিং করা যাবে। এই ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে কি না এই বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি।
আগেই কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে iQOO Z11 Turbo 5G স্মার্টফোনটি Qualcomm Snapdragon 8 Gen 5 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হবে। এই 3 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি প্রসেসর 3.32GHz থেকে 3.8GHz ক্লক স্পীডে কাজ করে। বর্তমান ভারতে শুধুমাত্র OnePlus 15R ফোনটি এই প্রসেসরে কাজ করে।
কোম্পানির iQOO Z11 Turbo ফোনটিতে LPDDR5x RAM এবং UFS 4.1 স্টোরেজ ফিচার দেওয়া হয়েছে। লিক অনুযায়ী এই স্মার্টফোনটি চীনের বাজারে 5টি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। এর মধ্যে 12GB + 256GB, 12GB + 512GB, 16GB + 256GB, 16GB + 512GB এবং 16GB + 1TB স্টোরেজ অপশন থাকবে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 16 এবং OriginOS 6 পেশ করা হতে পারে।
iQOO Z11 Turbo ফোনটি বড় ব্যাটারি সহ স্মার্টফোন হতে চলেছে। সম্প্রতি প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী এই স্মার্টফোনটি 7,600mAh ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি এখন পর্যন্ত কোনো iQOO ফোন এত বড় ব্যাটারি সহ পেশ করা হয়নি। একইসঙ্গে এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য স্মার্টফোনটিতে 100W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে। কোম্পানির ফোনটিতে ওয়্যারলেস চার্জিং এবং রিভার্স চার্জিং ফিচার যোগ করা হতে পারে।
লিক অনুযায়ী iQOO Z11 Turbo স্মার্টফোনটি 6.59 ইঞ্চির ডিসপ্লে সহ লঞ্চ করা হতে পারে। এই LTPS OLED প্যানেল দিয়ে তৈরি 1.5K রেজোলিউশন সাপোর্টেড ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনে আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। এছাড়া জানিয়ে রাখি Z11 Turbo ফোনটি মেটাল ফ্রেমে তৈরি করা হতে পারে এবং গ্লাস ব্যাক প্যানেল দেওয়া হতে পারে।
ফটোগ্রাফির জন্য iQOO Z11 Turbo ফোনটি 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী ফোনটিতে 200MP Samsung HP5 সেন্সর এবং 8 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর থাকতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই স্মার্টফোনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী এই ফোনটি IP68 + IP69 রেটিং সহ লঞ্চ করা হতে পারে।
কোম্পানির চায়না প্রোডাক্ট ম্যানেজার Xing Cheng এর মাধ্যমে আগেই আভাস পাওয়া যাচ্ছে ফোনটি চীনে 2,500 ইউয়ান থেকে 3,000 ইউয়ানের দামের মধ্যে লঞ্চ করা হবে। অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী দাম প্রায় 32 হাজার টাকা থেকে 38 হাজার টাকা হতে পারে। তাই iQOO Z11 Turbo ফোনটির প্রাথমিক দাম 32,999 টাকার কাছাকাছি হতে পারে। জানিয়ে রাখি ইতিমধ্যেই চীনে ফোনটির প্রি-অর্ডার শুরু হয়ে গেছে।












