Home খবর ভারতে লঞ্চ হল iQOO Z11x 5G স্মার্টফোন, রয়েছে 7200mAh ব্যাটারি, Dimensity 7400 Turbo চিপ এবং 50MP ক্যামেরা

ভারতে লঞ্চ হল iQOO Z11x 5G স্মার্টফোন, রয়েছে 7200mAh ব্যাটারি, Dimensity 7400 Turbo চিপ এবং 50MP ক্যামেরা

ভারতের বাজারে iQOO তাদের মিড-রেঞ্জ iQOO Z11x 5G স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির Z11 সিরিজের নতুন স্মার্টফোনটিতে বড় ব্যাটারি এবং শক্তিশালী মিডিয়াটেক প্রসেসর দেওয়া হয়েছে। ই-কমার্স প্ল্যাটফর্ম আমাজনের মাধ্যমে এই স্মার্টফোনটি সেল করা হবে। এই স্মার্টফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iQOO Z11x 5G স্মার্টফোনের ফিচার, দাম এবং সেল ডিটেইলস সম্পর্কে।

ভারতের বাজারে iQOO Z11x 5G স্মার্টফোনটির প্রাথমিক দাম 18,999 টাকা রাখা রাখা হয়েছে। এটি স্মার্টফোনের 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম। অন্যদিকে 8GB RAM + 128GB স্টোরেজ অপশন 20,999 টাকা এবং টপ ভেরিয়েন্ট 8GB RAM + 256GB স্টোরেজ অপশন 22,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে Axis Bank এবং SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে ফোনটি কিনলে ইনস্ট্যান্ট 2,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। 16 মার্চ দুপুর 12টা সময়ে Amazon এর মাধ্যমে স্মার্টফোনটি সেল করা হবে। এই স্মার্টফোনটি Prismatic Green এবং Titan Black কালার অপশনে লঞ্চ করা হয়েছে।

iQOO Z11x 5G স্মার্টফোনটিতে 6.76-ইঞ্চির ফুল-HD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 1080×2344 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট, 382ppi পিক্সেল ডেনসিটি এবং 1,200 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। কোম্পানির বক্তব্য অনুযায়ী জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য এতে IP68 এবং IP69+ রেটিং যোগ করা হয়েছে।

প্রসেসিঙের জন্য iQOO Z11x 5G স্মার্টফোনটিতে 4nm প্রসেসে তৈরি MediaTek Dimensity 7400 Turbo অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এতে 2.6GHz ক্লক স্পীডযুক্ত চারটি হাই-পারফরমেন্স কোর এবং 2.0GHz ক্লক স্পীডযুক্ত চারটি এফিসিয়েন্সি কোর রয়েছে। স্মার্টফোনটিতে 8GB LPDDR4X RAM এবং 256GB পর্যন্ত UFS 3.1 স্টোরেজ সাপোর্ট করে। সিকিউরিটির জন্য স্মার্টফোনটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

ফটোগ্রাফির জন্য iQOO Z11x 5G স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে f/2.45 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। একইসঙ্গে স্মার্টফোনটিতে একটি সেকেন্ডারি সেন্সর রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য iQOO Z11x 5G স্মার্টফোনটিতে 7,200mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য এতে 44W ওয়ার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। কানেক্টিভিটির জন্য স্মার্টফোনটিতে 5G, 4G LTE, ডুয়েল-ব্যান্ড Wi-Fi, Bluetooth 5.4, USB Type-C পোর্ট এবং বিভিন্ন স্যাটেলাইট ন্যাভিগেশন সিস্টেম যেমন GPS, BeiDou, GLONASS, Galileo এবং QZSS রয়েছে। এই ফোনটি Android 16 বেস্ড OriginOS 6 সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে দুই বছরের OS আপডেট এবং চার বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হয়েছে।

যারা মিড বাজেট রেঞ্জে বড় ব্যাটারি, ফাস্ট প্রসেসর এবং হাই রিফ্রেশ রেট সহ 5G স্মার্টফোন চাইছেন, তাদের জন্য iQOO Z11x স্মার্টফোনটি ভালো অপশন হবে। এই স্মার্টফোনটি Redmi Note 14 Pro 5G, Realme Narzo 80 Pro 5G এবং Lava Agni 3 5G ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। যেসব ইউজাররা দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ, 120Hz ডিসপ্লে এবং ভালো পারফরমেন্স সহ ফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য Z11x 5G স্মার্টফোনটি আকর্ষণীয় হয়ে উঠতে পারে।