Home খবর 4,000 টাকা বেড়ে গেল iQOO Z11x 5G ফোনের দাম, জেনে নিন নতুন দাম

4,000 টাকা বেড়ে গেল iQOO Z11x 5G ফোনের দাম, জেনে নিন নতুন দাম

iQOO ভারতের তাদের মিড রেঞ্জ স্মার্টফোন iQOO Z11x 5G ফোনটির দাম বাড়িয়ে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির সবকটি ভেরিয়েন্টের দাম আপডেট করা হয়েছে। এর ফলে এই ফোনটি কেনার সময় এখন থেকে ইউজারদের বেশি টাকা খরচ করতে হবে। বর্তমানে টেক জগতে বেশিরভাগ স্মার্টফোন ব্র্যান্ড এই পদক্ষেপ নিচ্ছে এবং এর পেছনে কম্পোনেন্ট কস্ট বৃদ্ধিকে দায়ী করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নিয়ে যাক ফোনটির নতুন দাম সম্পর্কে।

iQOO Z11x 5G ফোনটির 18,999 টাকা দামে লঞ্চ হ‌ওয়া 6GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম বাড়িয়ে 22,999 টাকা করে দেওয়া হয়েছে। এই ফোনের 8GB RAM + 128GB মেমরি ভেরিয়েন্টের দাম 20,999 টাকা থেকে বাড়িয়ে 24,999 টাকা করে দেওয়া হয়েছে। এছাড়া ফোনটির 8GB RAM + 256GB স্টোরেজ সহ টপ মডেলের দাম বেড়ে 26,999 টাকা হয়ে গেছে, আগে এই মডেলটি 22,999 টাকা দামে সেল করা হত। অর্থাৎ এই ফোনটির সবকটি ভেরিয়েন্টের দাম 4,000 টাকা বানানো হয়েছে।

কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি এই ফোনটির প্রাইস হাইকের কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে গ্লোবাল মার্কেটে কম্পোনেন্ট কস্টের মূল্যবৃদ্ধি, সাপ্লাই চেইন প্রেশার এবং বাজারের পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। জানিয়ে রাখি বিগত বেশ কিছু সময় ধরে সেমিকন্ডাক্টর এবং অন্যান্য হার্ডওয়ার পার্টসের দামের পরিবর্তনের প্রভাব স্মার্টফোনের দামের ওপর পড়ছে।

iQOO Z11x 5G ফোনে 1080 × 2344 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.76-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 382ppi পিক্সেল ডেনসিটি এবং 1200nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়াও জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP68 ও IP69+ রেটিং যোগ করা হয়েছে।

iQOO Z11x 5G ফোনে প্রসেসিঙের জন্য 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং 2.6GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7400 Turbo অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এই ফোনে LPDDR4X RAM এবং UFS 3.1 storage টেকনোলজি রয়েছে।

ফটোগ্রাফির জন্য iQOO Z11x 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ রয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে f/2.45 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 44W ফাস্ট চার্জিং সাপোর্টেড 7,200mAh ব্যাটারি রয়েছে।

সিকিউরিটির জন্য এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এই ফোনে 2 জেনারেশন OS আপডেট এবং 4 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

iQOO Z11x 5G ফোনে কানেক্টিভিটি ফিচার হিসাবে 5G, ডুয়েল-ব্যান্ড Wi-Fi, Bluetooth 5.4 এবং USB Type-C পোর্ট যোগ করা হয়েছে। এই ফোনটি Android 16 বেসড OriginOS 6 অপারেটিং সিস্টেমে কাজ করে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটিতে দুই বছর ওএস আপডেট এবং চার বছর সিকিউরিটি আপডেট দেওয়া হবে।

বাজারে iQOO Z11x 5G ফোনটিকে Redmi Note 14 Pro 5G, Realme Narzo 80 Pro 5G এবং Lava Agni 3 5G ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে হয়েছে। এখন মূল্যবৃদ্ধির পর ফোনটির জনপ্রিয়তায় কি ধরনের প্রভাব পড়ে সেটাই দেখার।