ভারতে লঞ্চ হতে চলেছে iQOO Z6 Pro, জানালো স্বয়ং কোম্পানি, মিডরেঞ্জের সবচেয়ে ফাস্ট স্মার্টফোন হতে চলেছে এই ফোনটি

ভারতে iQOO Z6 স্মার্টফোন লঞ্চ হ‌ওয়ার পরে কোম্পানি এখন এটির প্রো ভার্সন iQOO Z6 Pro 5G স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। ভিভোর সাব-ব্র‍্যান্ড আইকিউ কন্ফর্ম করেছে, যে খুব শীঘ্রই তারা ভারতে iQOO Z6 Pro স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানির লেটেস্ট সোশ্যাল মিডিয়া কন্টেস্টে আপকামিং iQOO Z6 Pro স্মার্টফোন সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল। এইটুকুই না, এই কন্টেস্টে‌র পুরস্কার হিসেবে আপকামিং স্মার্টফোনে‌র দুটি ইউনিট‌ও রাখা হয়েছে। এই কন্টেস্টে আগামী 12 এপ্রিল পর্যন্ত অংশগ্রহণ করা যাবে। আশা করা হচ্ছে, আইকিউ-এর এই স্মার্টফোন‌টি আগামী 20 এপ্রিলে‌র মধ্যে ভারতে লঞ্চ হতে পারে।

iQoo ইউটিউবে Raid Nights Grand Finale এপিসোডে কন্ফর্ম করেছে, যে আপকামিং iQOO Z6 Pro স্মার্টফোন‌টি 25,000 টাকা দামে সবচেয়ে ফাস্ট স্মার্টফোন হতে চলেছে। কোম্পানি জানিয়েছে Z6 সিরিজের আপকামিং স্মার্টফোন‌টি Antutu বেঞ্চমার্ক টেস্টে 5,50,000 পয়েন্ট স্কোর করেছে। এর সাথেই কোম্পানি জানিয়েছে, যে iQOO Z6 Pro স্মার্টফোন‌টি আমাজনে বিক্রি‌র জন্য উপলব্ধ হতে চলেছে।

iQoo Z6 Pro স্মার্টফোনে‌র ভারত লঞ্চের সম্পর্কে আগে থেকেই বহু খবর শোনা যাচ্ছে। আশা করা হচ্ছে, এই স্মার্টফোন‌টিকে Qualcomm Snapdragon 778G প্রসেসরের সাথে পেশ করা যেতে পারে। এর আগে কোম্পানি iQOO Z5 সিরিজেও এক‌ই প্রসেসর দিয়েছিল।

iQoo Z6-এর স্পেসিফিকেশন এবং ফিচার

বিগত দিনে লঞ্চ করা iQOO Z6 ফোনের স্পেসিফিকেশনের কথা বলা হলে, এই ফোনে 6.58-ইঞ্চির Full HD+ IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের ডিসপ্লে‌টি 120Hz রিফ্রেশরেট সাপোর্ট করে। এর সাথেই ফোনে ওয়াটার‌ড্রপ নচ ডিজাইনের ডিসপ্লে দেওয়া হয়েছে। আইকিউ-এর এই ফোনটিকে Qualcomm Snapdragon 695 প্রসেসর এবং 5,000mAh ব‍্যাটারি সহ পেশ করা হয়েছে।

iQoo Z6 স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনে 50MP-এর প্রাইমারি ক‍্যামেরা সহ 2MP-ম‍্যাক্রো ক‍্যামেরা এবং 2MP-এর ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। আইকিউ-এর এই ফোনটি Android 12 আধারিত FunTouch OS 12 এ রান করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here