ভারতে মাত্র 6,799 টাকা দামে itel A100 স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। অপরদিকে কোম্পানির পক্ষ থেকে গ্লোবাল মার্কেটে itel A200 এবং itel A200+ নামের দুটি নতুন স্মার্টফোন পেশ করা হয়েছে। এই দুটি লো বাজেট স্মার্টফোন 4G কানেক্টিভিটি সহ পেশ করা হয়েছে। এই ফোনগুলির ডিজাইন অনেকটা iPhone 17 Pro Max ফোনের মতো। এর ফলে সস্তা ফোনে আইফোনের মতো লুক পাওয়া যাবে। নিচে নতুন itel A200 এবং itel A200+ ফোনদুটির ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
লো বাজেট itel A200 এবং itel A200+ ফোনে Unisoc T7250 চিপসেট দেওয়া হয়েছে। এই এন্ট্রি লেভেল মোবাইল প্রসেসর 1.8GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। এই দুটি স্মার্টফোন Android 15 Go Edition সহ লঞ্চ করা হয়েছে।
অ্যান্ড্রয়েড গো অপারেটিং সিস্টেম থাকার কারণে উভয় ফোনে গুগল গো অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করা যায়। এই ধরনের অ্যাপ কম স্টোরেজ দখল করে এবং অপেক্ষাকৃত দুর্বল RAM ও প্রসেসর সত্ত্বেও স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে। এছাড়াও Google Go অ্যাপগুলি কম ব্যাটারি এবং ইন্টারনেট ডেটা খরচ করে।
এই দুটি স্মার্টফোনে itel OS স্কিন রয়েছে এবং এর সঙ্গে বিভিন্ন AI ফিচার দেওয়া হয়েছে। কোম্পানির গ্লোবাল ওয়েবসাইটে এই ফোন দুটি RAM ভেরিয়েন্টে লিস্টেড করা হয়েছে। ফোনের বেস ভেরিয়েন্টে 3GB RAM সহ 64GB storage দেওয়া হয়েছে এবং টপ মডেলে 4GB RAM এর সঙ্গে 128GB storage যোগ করা হয়েছে।
itel A200 এবং itel A200+ ফোনে মিলিটারি গ্ৰেড MIL-STD-810H সার্টিফিকেশন রয়েছে। অর্থাৎ ফোনটি মাটিতে পড়লে বা পাথরের সঙ্গে ধাক্কা লাগলেও কোনো ক্ষতি হবে না। কোম্পানির বক্তব্য অনুযায়ী 1.8 মিটার উঁচু থেকে পড়লেও উভয় স্মার্টফোন সুরক্ষিত থাকবে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই দুটি ফোনে IP65 রেটিং থাকবে।
এই দুটি ফোনের ডিসপ্লে একই রকম। উভয় ফোনে 720p+ রেজোলিউশন সাপোর্টেড 6.75-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই বাজেটের ফোনে এত হাই রিফ্রেশ রেট যথেষ্ট উল্লেখযোগ্য। এই স্ক্রিন আদতে অনয়েজ-অন ডিসপ্লে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনদুটির থিকনেস 8.29mm।
পাওয়ার ব্যাকআপের জন্য itel A200 ফোনে 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। অপরদিকে itel A200+ ফোনে 6,000mAh ব্যাটারি রয়েছে। ফোনের ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য A200 ফোনে 15W এবং A200+ ফোনে 18W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির জন্য itel A200 এবং itel A200+ ফোনে ফ্ল্যাশ লাইট সহ 13MP রেয়ার ক্যামেরা যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 5MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এছাড়াও এই দুটি ফোনেই UltraLink Free Call টেকনোলজি দেওয়া হয়েছে, কোম্পানির বক্তব্য অনুযায়ী এতে 2km পর্যন্ত রেঞ্জ পাওয়া যাবে।










