Home খবর 6,000 টাকার কম দামে লঞ্চ হল আইটেলের তিনটি নতুন স্মার্টফোন, জেনে নিন বিচার ও স্পেসিফিকেশন

6,000 টাকার কম দামে লঞ্চ হল আইটেলের তিনটি নতুন স্মার্টফোন, জেনে নিন বিচার ও স্পেসিফিকেশন

টেক কোম্পানি আইটেল গত মাসে ভারতীয় বাজারে অ্যান্ড্রয়েড গো আধারিত স্মার্টফোন আইটেল এ22 লঞ্চ করেছিল। কম দামে দুর্দান্ত স্পেসিফিকেশনসহ স্মার্টফোন পেশ করা কোম্পানি আজ আবার একসাথে তিনটি স্মার্টফোন লঞ্চ করেছে। আইটেলের পক্ষ থেকে আইটেল এ45, আইটেল এ22 ও আইটেল এ22প্রো স্মার্টফোন ভারতীয় বাজারে লঞ্চ করেছে। চলুন দেখে নেওয়া যাক তিনটি ফোনের সম্পর্কে।

আইটেল এ45
আইটেলের পক্ষ থেকে এই ফোনে 1440 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 5.45 ইঞ্চির এইচডি+ আইপিএস ফুল স্ক্রিন ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড গো যুক্ত অ্যান্ড্রয়েড 8.1 অরিওর সঙ্গে পেশ করা হয়েছে যা খুব তাড়াতাড়ি অ্যান্ড্রয়েড পাইতে আপডেট করে নেওয়া যাবে। প্রসেসিঙের জন্য এতে 64বিট 1.3 গিগাহার্টসের কোয়াডকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক এমটি6739 চিপসেট দেওয়া হয়েছে।

কোম্পানি এই ফোনে 1 জিবি র‍্যাম ও 8 জিবি ইন্টারনাল মেমরি দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 128 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোটোগ্ৰাফির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেল ও ফ্রন্ট প‍্যানেল দুদিকেই 5 মেগাপিক্সেল করে ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এটি একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরসহ 4জি ভোএলটিই ও বেসিক কানেক্টিভিটি ফিচার সাপোর্ট করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে ওটিজি সাপোর্টের সঙ্গে 2,700 এম‌এএইচ ব‍্যাটারী আছে।

আইটেল এ22
আইটেল এ22 480 × 854 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 5 ইঞ্চির ডিসপ্লে সাপোর্ট করে। এই ফোনটিও কোম্পানি অ্যান্ড্রয়েড অরিওর সঙ্গে অ্যান্ড্রয়েড গো এডিশনসহ পেশ করা হয়েছে যা 1.3 গিগাহার্টসের কোয়াডকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 210 চিপসেট রান করে।

1 জিবি র‍্যামের সঙ্গে এতে 8 জিবি মেমরি দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ড দিয়ে 32 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোটোগ্ৰাফির জন্য এই ফোনে ব‍্যাক প‍্যানেলে 5 মেগাপিক্সেলের ও সেলফির জন্য ফ্রন্ট প‍্যানেলে 2 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। দুটি ক‍্যামেরা সেট‌আপ‌ই এল‌ইডি ফ্ল‍্যাশযুক্ত। 4জি ভোএলটিই, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও অন‍্যান‍্য ফিচারের সঙ্গে এই ফোনে 2,400 এম‌এএইচ ব‍্যাটারী আছে।

আইটেল এ22 প্রো
এই ফোনটি আইটেল এ22 ফোনটির বড় ভার্সন। এই ফোনেও 480 × 854 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 5 ইঞ্চির আইপিএস ডিসপ্লে দেওয়া হয়েছে। এ22 প্রো একটি পিওর অ্যান্ড্রয়েড ফোন যা অ্যান্ড্রয়েড 8.1 অরিওর সঙ্গে 1.3 গিগাহার্টসের কোয়াডকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 210 চিপসেটে রান করে।

কোম্পানির পক্ষ থেকে 2 জিবি র‍্যাম এবং 8 জিবি ইন্টারনাল মেমরি আছে যা মাইক্রোএসডি কার্ড দিয়ে 32 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। আইটেল এ22 প্রোর ক‍্যামেরা সেট‌আপ আইটেল এ22 ফোনটির সমান। 4জি ভোএলটিই ফিচারের সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত ও অন‍্যান‍্য বেসিক কানেক্টিভিটি বিচার সাপোর্ট করে। এর সঙ্গে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 2,400 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে।

দাম
আইটেল এ45 ফোনটি 5,999 টাকা দামে মিডনাইট ব্ল‍্যাক, গ্ৰে ও গোল্ড কালার ভেরিয়েন্টে কেনা যাবে।
আইটেল এ22 মিডনাইট ব্ল‍্যাক কালারের সঙ্গে স্পেস গ্ৰে ও শেপেন গোল্ড কালার ভেরিয়েন্টে 5,499 টাকা দামে কেনা যাবে।
আইটেল এ22 প্রো মেট ব্ল‍্যাক ও শেপেন গোল্ড কালার ভেরিয়েন্টে 6,499 টাকার বিনিময়ে কেনা যাবে।

আইটেলের এই তিনটি ফোন‌ই জিওর অফারে 2,200 টাকার ক‍্যাশব‍্যাকসহ সেলের মাধ্যমে কেনা যাবে।