1399 টাকা দামে লঞ্চ হল ট্রিপল SIM, ফাস্ট নেটওয়ার্ক সহ itel King Signal ফিচার ফোন, জেনে নিন ডিটেইলস

itel তাদের নতুন ফিচার ফোন King Signal লঞ্চ করেছে। যেসব ইউজাররা দুর্বল নেটওয়ার্ক কভারেজ অঞ্চলে থাকেন, এই ফোনটি মূলত তাদের জন্য ডিজাইন করা হয়েছে। ফোনটি সিলভার-প্লেটেড সিগন্যাল এনহান্সমেন্ট ফিচার দিয়ে তৈরি, ফলে বক্তব্য অনুযায়ী 510 শতাংশ বেশি কলিং টাইম এবং 62 শতাংশ দ্রুত কানেক্টিভিটি পাওয়া যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক itel King Signal এর ফিচার এবং দামের ডিটেইলস সম্পর্কে।

itel King Signal এর স্পেসিফিকেশন এবং ফিচার

শক্তিশালী ব্যাটারি এবং মজবুত ডিজাইন

itel King Signal ফিচার ফোনটিতে 2 ইঞ্চির ডিসপ্লে এবং 1500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি 33 দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। ফোনটি আরও সহজ রবং টেকসই করার জন্য Type-C চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে। এছাড়া ফোনটিতে Kevlar-টেক্সচার ফিনিশ এবং -40°C থেকে 70°C পর্যন্ত তাপমাত্রা সহ্য করার ক্ষমতা রয়েছে।

ট্রিপল সিম সাপোর্ট এবং অন্যান্য ফিচার

ইউজারদের একইসঙ্গে একাধিক নেটওয়ার্ক ব্যাবহার করার জন্য এই ফোনটিতে তিনটি সিম স্লট রয়েছে। এই ফিচার ফোনটিতে VGA রেয়ার ক্যামেরা, 32GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমরি, ওয়্যারলেস FM (রেকর্ডিং সহ), King Voice, ভাইব্রেশন মোড, টর্চ, মিউজিক ও ভিডিও প্লেব্যাক, অটো কল রেকর্ডিং (অ্যানোনিমাস মোড সহ) মতো ফিচার রয়েছে। এই ফোনটিতে 2,000টি কনট্যাক্ট (আইকনের সঙ্গে) এবং 500টি মেসেজ সেভ করার জন্য সক্ষম।

itel King Signal এর দাম ও সেল

itel King Signal ফোনটির দাম মাত্র 1,399 টাকা রাখা হয়েছে। এই ফোনটি আর্মি গ্রিন, ব্ল্যাক এবং পার্পল কালার অপশনে সেল করা হবে। ফোনটিতে 13 মাসের ওয়ারেন্টি এবং ফোনটি কিনলে 111 দিন পর্যন্ত বিনামূল্যে রিপ্লেয়েসমেন্ট গ্যারান্টি পাওয়া যাবে।

itel ইন্ডিয়ার CEO অরিজিৎ তালপাত্রা ফোনটির লঞ্চ প্রসঙ্গে জানিয়েছেন, এই ফোনটি দুর্বল নেটওয়ার্ক অঞ্চলে কল ড্রপের সমস্যা সমাধানের জন্য তৈরি করা হয়েছে। তিনি জানিয়েছেন itel এর ডেভেলপ করা সিগন্যাল এনহ্যান্সমেন্ট টেকনোলজি ইউজারদের আরও ভালো নেটওয়ার্ক এক্সপেরিয়েন্স দিতে সক্ষম। এটি বিশেষভাবে সেইসব ইউজারদের জন্য উপযোগী হবে যারা প্রতিকূল পরিস্থিতিতে দাঁড়িয়ে ফোনের ওপর নির্ভরশীল হয়ে পড়েন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here