Home খবর প্রকাশ্যে এল itel Power 80 স্মার্টফোনের স্পেসিফিকেশন, জেনে নিন ফোনের প্রসেসর এবং RAM এর ডিটেইলস

প্রকাশ্যে এল itel Power 80 স্মার্টফোনের স্পেসিফিকেশন, জেনে নিন ফোনের প্রসেসর এবং RAM এর ডিটেইলস

সম্প্রতি টেক ব্র্যান্ড আইটেইল 6,799 টাকা দামে itel A100 ফোনটি ভারতের বাজারে লঞ্চ করেছিল। অন্যদিকে গ্লোবাল বাজারে itel A200 এবং A200+ ফোনদুটি পেশ করা হয়েছিল। এবার কোম্পানি তাদের নতুন itel Power 80 স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে বলে শোনা যাচ্ছে। বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম গীকবেঞ্চে আসন্ন ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের প্রসেসর এবং RAM সহ অন্যান্য ডিটেইলস সম্পর্কে জানা গেছে।

গীকবেঞ্চে itel Power 80 ফোনটি itel P685L মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। টেক আউটলুক ওয়েবসাইটের মাধ্যমে আমরা এই বিষয়ে জানতে পেরেছি। আইটেইল ফোনটি সিঙ্গেল-কোর টেস্টে 445 পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে 1451 বেঞ্চমার্কিং স্কোর পেয়েছে। প্রকাশ্যে আসা বেঞ্চমার্কিং স্কোর দেখে বোঝা যাচ্ছে আপকামিং itel ফোনটিতে এন্ট্রি লেভেল পারফরমেন্স পাওয়া যাবে।

গীকবেঞ্চ লিস্টিঙে itel Power 80 ফোনটি অক্টাকোর প্রসেসর সহ দেখা গেছে। এখানে ফোনটির সিপিইউ এর নাম Spreadtrum UMS9230E হবে বলে জানানো হয়েছে, অর্থাৎ এটি বাজারে Unisoc T7250 নামে লঞ্চ করা হয়। এই ফোনের চিপসেটের বেস ফ্রিকোয়েন্সি 1.6GHz হবে বলে জানানো হয়েছে, যা 1.82GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম।

বাজারে itel Power 80 ফোনটি 4GB RAM সহ লঞ্চ করা হবে। গীকবেঞ্চে এই RAM ভেরিয়েন্ট দেখা গেছে। আমাদের ধারনা অনুযায়ী কোম্পানির ফোনটি 64GB এবং 128GB স্টোরেজ অপশনে সেল করা হবে। অন্যদিকে লিস্টিং অনুযায়ী আসন্ন স্মার্টফোনটি লেটেস্ট Android 16 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হবে।

লিস্টিঙের মাধ্যমে অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে এখনও পর্যন্ত জানা যায়নি, তবে আপকামিং itel Power 80 ফোনের নাম দেখে বোঝা যাচ্ছে এটি শক্তিশালী ব্যাটারি সহ পেশ করা হবে। মনে করিয়ে দিই এর আগে itel Power 70 ফোনে 6000mAh ব্যাটারি যোগ করা হয়েছিল। এছাড়াও এই ফোনটির সঙ্গে 4000mAh ব্যাটারি সহ একটি বিশেষ কভার পেশ করা হয়েছিল। এই ফোনের কভার ইউএসবি পোর্টের মাধ্যমে ডিভাইসে কানেক্ট হয়ে যেত এবং ইন্টারনাল ব্যাটারির সঙ্গে 10000mAh battery পাওয়া যেত।

গ্লোবাল বাজারে itel Power 70 ফোনটি 2.2GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Helio G50 Ultimate প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিল। এই ফোনের 4GB, 6GB এবং 8GB RAM ভেরিয়েন্ট 128GB এবং 256GB স্টোরেজ অপশনে সেল করা হয়।

itel Power 70 ফোনটিতে 6.67-ইঞ্চির এইচডি + ডিসপ্লে রয়েছে, এই এলসিডি প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 700নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। ভেজা হাতেও এই স্ক্রিন ব্যাবহার করা যায়। অন্যদিকে ফটোগ্রাফির জন্য ফোনে 13 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। এতে 3.5mm হেডফোন জ্যাক, একটি লাউড স্পিকার এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

যারা itel এর কম দামের স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাঁরা 6,799 টাকা দামের itel A100 ফোনটি কিনতে পারেন। এটি 3GB RAM ভেরিয়েন্ট হবে। অন্যদিকে ফোনের 4GB RAM ভেরিয়েন্ট 7,499 টাকা দামে কেনা যাবে। এই ফোনে Unisoc T7100 অক্টাকোর প্রসেসর রয়েছে। এই ভার্চুয়াল RAM ফিচারের মাধ্যমে 12GB RAM এর পারফরমেন্স পাওয়া যাবে।

itel A100 ফোনে 90Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.6-ইঞ্চির HD+ IPS ডিসপ্লে রয়েছে। ফটোগ্রাফির জন্য ফোনে 8MP রেয়ার এবং 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য itel A100 ফোনে 10W চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি রয়েছে। এই ফোনে Ultralink ফিচার দেওয়া হয়েছে, ফলে দুর্বল নেটওয়ার্ক এলাকাতে সিগনাল পাওয়া যাবে।