ভারতের পাশাপাশি গোটা বিশ্বে Samsung এর ফ্ল্যাগশিপ Galaxy S25 সিরিজের জন্য অপেক্ষা করা হচ্ছে। অথচ এর আগেই টেক ব্র্যান্ড আইটেল বাজারে তাদের S25 সিরিজ পেশ করে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফিলিপিন্সে itel S25 এবং itel S25 Ultra স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। এই দুটি লো বাজেট ফোনের ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
itel S25 এবং S25 Ultra ফোনের দাম
ফিলিপিন্সে itel S25 এবং S25 Ultra দুটি ফোনই 8GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এর মধ্যে S25 ফোনে 128GB স্টোরেজ দেওয়া হয়েছে। এবং S25 Ultra ফোনে 256GB মেমরি রয়েছে। itel S25 ফোনটির দাম রাখা হয়েছে 6,199 ফিলিপাইন পেসো অর্থাৎ ভারতীয় টাকা অনুযায়ী প্রায় 8,950 টাকা। একইভাবে itel S25 Ultra ফোনটি 10,999 ফিলিপাইন পেসো অর্থাৎ প্রায় 15,880 টাকা দামে পেশ করা হয়েছে।
itel S25 ফোনটি Bromo Black, Mambo Mint এবং Sahara Gleam কালার অপশনে লঞ্চ করা হয়েছে। একইভাবে itel S25 Ultra ফোনটি Meteor Titanium, Bromo Black এবং Komodo Ocean কালারে সেল করা হবে। অদূর ভবিষ্যতে এই ফোনগুলি ভারতীয় বাজারেও পেশ করা হতে পারে।
itel S25 Ultra ফোনের স্পেসিফিকেশন
ডিসপ্লে
itel S25 Ultra ফোনে 2436 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78-ইঞ্চির FHD+ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 3D কার্ভ এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং 120Hz রিফ্রেশ রেট ও 1400nits ব্রাইটনেস সাপোর্ট করে। এতে কর্নিং গোরিলা গ্লাস 7i প্রোটেকশন সহ আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।
প্রসেসর
itel S25 Ultra ফোনটি অ্যান্ড্রয়েড 14 সহ পেশ করা হয়েছে, যা Android 15 আপগ্রেড হয়ে যাবে। প্রসেসিঙের জন্য এতে 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি ইউনিসক টাইগার টি620 অক্টাকোর প্রসেসর রয়েছে। এটি 1.8GHz থেকে 2.2GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম।
স্টোরেজ
ফিলিপিন্সে এই ফোনটি 8GB RAM সহ পেশ করা হয়েছে। এই ফোনটি 8GB Extended RAM সাপোর্ট করে, যার ফলে এতে মোট 16GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনে 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এই ফোনে LPDDR4x RAM + UFS 2.2 storage টেকনোলজি দেওয়া হয়েছে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য itel S25 Ultra ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, একটি মাইক্রো লেন্স এবং একটি থার্ড লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। ফোনটির ফাস্ট চার্জিং ফিচার সম্পর্কে কিছু জানা যায়নি, তবে কোম্পানি জানিয়ে দিয়েছে এতে bypass charging টেকনোলজি সাপোর্ট রয়েছে।
অন্যান্য
itel S25 Ultra ফোনে সমস্ত বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে NFC সাপোর্ট দেওয়া হয়েছে। এতে IP64 রেটিং রয়েছে। এই ফোনে AI Assistant, IR blaster ও DTS সাউন্ড সাপোর্টেড স্পিকার দেওয়া হয়েছে।
itel S25 ফোনের স্পেসিফিকেশন
itel S25 ফোনের স্ক্রিন সাইজও 6.78-ইঞ্চি, তবে এতে কোম্পানি 1800nits ব্রাইটনেস সাপোর্টেড ফ্ল্যাট এমোলেড প্যানেল যোগ করেছে। এই ফোনে 8GB RAM + 256GB স্টোরেজ দেওয়া হয়েছে। প্রসেসর এবং ব্যাটারির দিক থেকে ফোনটি S25 Ultra ফোনের মতোই। ফটোগ্রাফির জন্য এতে 50 ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এবং এই ফোনটি IP54 রেটেড।










