IPX5 রেটিং সহ ভারতে লঞ্চ হল itel S9 Ultra TWS ইয়ারবাড, জেনে নিন দাম এবং ফিচার

itel India তাদের অডিও প্রোডাক্টের সংখ্যা বাড়িয়ে ভারতে নতুন ইয়ারবাড লঞ্চ করেছে। এটি S9 Ultra TWS নামে পেশ করা হয়েছে। এই ইয়ারবাডটি বাজেট রেঞ্জে AI ENC (এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন), ব্লুটুথ 5.3 কানেক্টিভিটি, 30 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ দেওয়া হয়েছে। জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য এতে IPX5 রেটিং রয়েছে। এই ইয়ারবাডে ডুয়েল-টোন ডিজাইন এবং নতুন পার্লসেন্ট ফিনিশের জন্য এটি আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ইয়ারবাডের দাম এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

itel S9 Ultra TWS এর দাম এবং সেল ডিটেইলস

কোম্পানির পক্ষ থেকে itel S9 Ultra TWS ইয়ারবাডটি মাত্র 899 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এটি এক্সক্লুসিভ অফলাইন স্টোরের মাধ্যমে দেশ জুড়ে সেল করা হবে। তবে এই প্রোডাক্টটি Amazon এবং Flipkart এ লিস্টেড করা হয়নি। কোম্পানির পক্ষ থেকে এই ইয়ারবাডটি 1 বছরের ওয়ারেন্টটি সহ পেশ করা হয়েছে। এই ইয়ারবাডটি স্পেস গ্রে এবং ড্যাজল ব্ল্যাক কালার অপশনে সেল করা হবে।

itel S9 Ultra TWS এর ইয়ারবাড এর স্পেসিফিকেশন

ব্লুটুথ ফিচার: এই ইয়ারবাডে ব্লুটুথ 5.3 ফিচার রয়েছে এবং এটি অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্ল্যাটফর্মের সঙ্গেই কম্প্যাটিবল।

সাউন্ড: এই ইয়ারবাডটি 10mm ড্রাইভার সহ 360-ডিগ্রি সারাউন্ড বেস ফিচার দিয়ে তৈরি করা হয়েছে। একইসঙ্গে এই ইয়ারবাডটিতে AI এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন (ENC) ফিচার যোগ করা হয়েছে, ফলে এই ফিচার কল ও মিউজিক শোনার সময় ব্যাকগ্রাউন্ড নয়েজ কমাতে সাহায্য করবে।

ব্যাটারি: itel S9 Ultra TWS ইয়ারবাডটি চার্জিং কেস 400mAh ব্যাটারি সহ পেশ করা হয়েছে। তবে এটি 30 ঘন্টা পর্যন্ত নন স্টপ প্লে টাইম দেয় এবং প্রতিটি ইয়ারবাডে 28mAh ব্যাটারি রয়েছে। এর চার্জিং কেসে USB টাইপ-C পোর্ট সাপোর্ট করে।

সুরক্ষা এবং অন্যান্য: ঘাম এবং জলের ছিটার থেকে সুরক্ষার জন্য এতে IPX5 রেটিং দেওয়া হয়েছে। এই ইয়ারবাডটিতে ডুয়েল মাইক্রোফোন, টাচ কন্ট্রোল (যেমন প্লে/পজ, স্কিপ) এবং ভয়েস অ্যাক্টিভেশন সহ পেশ করা হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here