Home খবর 1,499 টাকা দামে লঞ্চ হল itel Tough ফিচার ফোন, রয়েছে 2 মিটার ড্রপ প্রোটেকশন এবং IP54 রেটিং

1,499 টাকা দামে লঞ্চ হল itel Tough ফিচার ফোন, রয়েছে 2 মিটার ড্রপ প্রোটেকশন এবং IP54 রেটিং

itel ভারতে তাদের নতুন itel Tough ফিচার ফোন লঞ্চ করেছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এটি ভারতের প্রথম রাগেড ফিচার ফোন। এই ফোনে 2 মিটার পর্যন্ত ড্রপ প্রোটেকশন এবং IP54 রেটিং যোগ করা হয়েছে। এই ফোনটি বিশেষভাবে চাষী, দিনমজুর এবং আউটডোর ও কঠোর পরিস্থিতিতে কাজ করা মানুষদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এই ফোনটির সঙ্গে কোম্পানি বিনামূল্যে ডাস্ট ও শক প্রুফ সিলিকন কভার দিচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।

itel Tough ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন 

itel Tough ফোনটির ডায়মেনশন 126 × 52.8 × 11.9mm। এই ফোনে 2.4 ইঞ্চির স্ক্রিন দেওয়া হয়েছে। ফোনটিতে 2000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এতে Single Mini-SIM সাপোর্ট রয়েছে। তবে এটির PCBA ডুয়েল সিমের জন্য তৈরি করা হয়েছে। এই ফোনটি 2G GSM (900/1800MHz) নেটওয়ার্কে কাজ করে এবং এতে SC6531E চিপসেট দেওয়া হয়েছে। এই ফোনে 4MB RAM এবং 4MB ROM যোগ করা হয়েছে। এছাড়াও এতে 3.5mm অডিও জ্যাক রয়েছে।

এই ফোনে অত্যন্ত মজবুত বডি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী itel Tough ফোনটি 2 মিটার ড্রপ রেজিস্টেন্স। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP54 রেটিং যোগ করা হয়েছে।

itel Tough ফোনের সঙ্গে বিনামূল্যে একটি ডাস্ট ও শক প্রুফ সিলিকন কভার দেওয়া হচ্ছে। এই কভার ফোনটিকে সবদিক থেকে সুরক্ষিত থাকবে। এর ফলে ফোনটি ক্ষেত, কারখানা, কনস্ট্রাকশন সাইটের মতো ধূলোময় ও ঝুঁকিপূর্ণ স্থানের জন্য আদর্শ।

itel Tough ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল ফোনটির Agri Button। এই বাটন একবার প্রেস করে সরাসরি সরকারি কৃষি হেল্পলাইনে কল করা যাবে। এই ফিচারের মাধ্যমে কৃষক ও গ্ৰাম্য এলাকায় বসবাসকারী ইউজাররা সহজেই কৃষি সংক্রান্ত তথ্য পেয়ে যাবেন। এই বাটন থাকায় ইউজারদের আর আলাদাভাবে ফোনে কোনো অপশন খুঁজতে হবে না। মাত্র একটি বাটনের সাহায্যে সরাসরি সরকারি হেল্পলাইনে যোগাযোগ করা যাবে।

itel Tough ফোনে King Voice ফিচার রয়েছে। এই ফিচার মেনু, ছোট ম্যাসেজ ও কল সংক্রান্ত তথ্য হিন্দি ও ইংরেজিতে উচ্চারণ করে শুনিয়ে দেয়। যেসব ইউজাররা ফোন ঘেঁটে দেখার বদলে শুনতে পছন্দ করেন তাদের জন্য এই ফিচার অত্যন্ত উপযোগী। এছাড়াও এই ফোনটি দশটি ভাষা সাপোর্ট করে।

আউটডোর ব্যবহারের কথা মাথায় রেখে কোম্পানি itel Tough ফোনে Super Soundbox ফিচার যোগ করেছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফিচার জোরে আওয়াজ করতে এবং অসাধারণ সাউন্ড কোয়ালিটি দিতে সক্ষম। এর ফলে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে অথবা অত্যন্ত শব্দপূর্ণ স্থানেও কল বা অন্য কোনো অডিও শুনতে কোনো সমস্যা হবে না। এই ফোনে Dual-Lamp Torch যোগ করা হয়েছে।

itel Tough ফোনে USB-C চার্জিং পোর্ট দেওয়া হয়েছে। এর ফলে এই ফোনটি চার্জ করার জন্য যে কোনো USB-C কেবল ব্যাবহার করা যাবে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটিতে এক বছরের কাউন্টার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেওয়া হচ্ছে। উল্লেখ্য ম্যানুফ্যাকচারিং ডিফেক্টের ক্ষেত্রে কাউন্টার রিপ্লেসমেন্টের সুবিধা পাওয়া যাবে।

itel Tough ফোনের দাম এবং সেল

কোম্পানির ওয়েবসাইট অনুযায়ী ভারতে itel Tough ফোনের দাম 1,499 টাকা রাখা হয়েছে। এই ফোনটি ব্ল্যাক, রেড এবং ডীপ ব্লু কালার অপশনে পেশ করা হয়েছে। এই দামেই ফোনটির সঙ্গে বিনামূল্যে ডাস্ট ও শক প্রুফ সিলিকন কভার পাওয়া যাবে। সবদিক থেকেই এই ফোনটি কঠোর পরিস্থিতি এবং দৈনন্দিন ব্যবহারের জন্য মজবুত বডি সহ এই ফোনটি একটি আদর্শ অপশন। দেশের বিভিন্ন অনলাইন এবং অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে এই ফোনটি সেল করা হবে।