ভারতের বাজারে itel তাদের নতুন ZENO 20 Max স্মার্টফোনটি লঞ্চ করেছে। এই স্মার্টফোনটি স্টাইল এবং মজবুতি সহ পেশ করা হয়েছে। বিশেষত্ব হল মাত্র 5,799 টাকা দামে মিলিটারি গ্রেড ডিউরেবিলিটি সহ স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী যারা কম দামে শক্তিশালী, বিশ্বস্ত এবং ইউনিক ডিজাইন সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের কথা মাথায় রেখে itel ZENO 20 Max স্মার্টফোনটি ডিজাইন করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক itel ZENO 20 Max স্মার্টফোনের ফিচার, দাম এবং সেল ডিটেইলস সম্পর্কে।
জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য ZENO 20 Max স্মার্টফোনটি IP54 রেটিং সহ লঞ্চ করা হয়েছে। একইসঙ্গে এই স্মার্টফোনটি MIL-STD-810H মিলিটারি গ্রেড সার্টিফিকেশন সহ পেশ করা হয়েছে। এই প্রাইস রেঞ্জে ফোনটি একটি দুর্দান্ত অপশন হবে বলে মনে করা হচ্ছে। ZENO 20 Max স্মার্টফোনটি Space Titanium, Starlit Black এবং Aurora Blue কালার অপশনে সেল করা হবে।
itel ZENO 20 Max স্মার্টফোনটিতে 6.6 ইঞ্চির HD+ IPS ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এতে Dynamic Bar এবং Always-on Display ফিচার রয়েছে। এর ফলে খুব সহজেই ইউজাররা ব্যাটারি স্ট্যাটাস, নোটিফিকেশন এবং কল অ্যালার্টস পেয়ে যাবেন। অডিওর জন্য স্মার্টফোনটিতে DTS পাওয়ার্ড সাউন্ড টেকনোলোজি দেওয়া হয়েছে, এই বাজেট সেগমেন্টে অসাধারণ সাউন্ড এক্সপিরিয়েন্স করা পাওয়া যাবে।
প্রসেসিঙের জন্য itel ZENO 20 Max স্মার্টফোনটিতে T7100 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে, এর ফলে দৈনন্দিন কাজ, ভিডিও কল এবং হালকা গেমিঙের উপভোগ করা যাবে। একইসঙ্গে ফোনটি 3GB RAM এবং 4GB RAM ভেরিয়েন্ট সহ পেশ করা হয়েছে, এতে ভার্চুয়াল RAM সাপোর্ট করে। এছাড়া স্টোরেজের জন্য ফোনটিতে 64GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। কোম্পানি জানিয়েছে এই মাসে ফোনটি 4GB RAM+128GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হবে।
itel ZENO 20 Max স্মার্টফোনটিতে 13MP রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটি অ্যাডভান্স ইমেজ প্রসেসিং এবং স্লাইডিং জুম বাটন সহ পেশ করা হয়েছে। একইসঙ্গে এই স্লাইডিং জুম বাটনের মাধ্যমে খুব সহজেই ফটো তোলা যাবে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য itel ZENO 20 Max স্মার্টফোনটিতে 15W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। বক্সে 10W চার্জার রয়েছে। সিকিউরিটির জন্য স্মার্টফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গাপ্রিন্ত সেন্সর এবং ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটিতে 36 মাসের ল্যাগ ফ্রি পারফরমেন্স পাওয়া যাবে, এর ফলে দীর্ঘমেয়াদী ফোনটি ব্যাবহার করা যাবে।
itel ZENO 20 Max স্মার্টফোনটির 3GB RAM ভেরিয়েন্ট 5,799 টাকা এবং 4GB RAM ভেরিয়েন্ট 6,169 টাকা দামে পেশ করা হয়েছে। এই ফোনটি এক্সক্লুসিভলি Amazon এর মাধ্যমে সেল করা হবে। যারা কম দামে 4G ফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য itel ZENO 20 Max স্মার্টফোনটি ভালো অপশন হবে।
