itel তাদের Zeno সিরিজের অধীনে Zeno 300 স্মার্টফোনটি ভারতের বাজারে লঞ্চ করেছে। এই কম দামের ফোনটিতে 6,000mAh বড় ব্যাটারি, 18W ফাস্ট চার্জিং, 90Hz ডিসপ্লে এবং Android 16 Go Edition এর মতো ফিচার দেওয়া হয়েছে। এছাড়া ফোনে MIL-STD-810H মিলিটারি গ্রেড রেটিং, 100 দিনের ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট গ্যারেন্টি এবং UltraLink Free Call ফিচার দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক itel Zeno 300 স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
itel Zeno 300 ফোনের দাম
itel Zeno 300 ফোনটিতে 4GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্ট দেওয়া হয়েছে। এই ফোনের দাম 9,649 টাকা রাখা হয়েছে। ফোনে ভার্চুয়াল RAM এর সহজগিতায় মোট 8GB অতিরিক্ত RAM এর পারফরমেন্স পাওয়া যাবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি 12GB RAM সহ সেল করা হবে। স্মার্টফোনটি Silver Mist, Lavender Purple এবং Classic Black কালার অপশনে লঞ্চ করা হয়েছে। শপিং সাইট Amazon এবং রিটেইলস আউটলেটের মাধ্যমে ফোনটি সেল করা হবে।

itel Zeno 300 ফোনের স্পেসিফিকেশন
itel Zeno 300 ফোনটিতে 6.56 ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 720 × 1612 পিক্সেল রেজোলিউশন এবং 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।
প্রসেসিঙের জন্য itel Zeno 300 স্মার্টফোনে Unisoc T7100 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এতে 4GB RAM + 64GB ইন্তারনাল স্টোরেজ রয়েছে। কোম্পানি জানিয়েছে 8GB ভার্চুয়াল RAM এর এক্সপেনশন সহ মোট 12GB RAM ব্যাবহার করা যাবে।
itel Zeno 300 ফোনটি Android 16 Go Edition সহ রান করবে। এটি Android এর হাল্কা ভার্সন। এটি সীমিত হার্ডওয়্যার সহ স্মার্টফোনের ক্ষেত্রে ব্যাবহার করা হয়। ফোনটিতে WhatsApp, YouTube, UPI পেমেন্ট, সোশ্যাল মিডিয়া এবং অনলাইন লার্নিং এর ক্ষেত্রে খুব সহজেই কাজ করা যাবে।
itel Zeno 300 ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব 6,000mAh ব্যাটারি। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি দীর্ঘমেয়াদী ব্যাকআপ দিতে সক্ষম। ফোনটিতে 18W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। চার্জিঙের জন্য ফোনে Type-C পোর্ট এবং বক্সে Type-C চার্জিং পাওয়া যাবে।
ফটোগ্রাফির জন্য itel Zeno 300 ফোনের রেয়ার প্যানেলে 8MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
অডিওর জন্য স্মার্টফোনে DTS সাউন্ড এফেক্ট দেওয়া হয়েছে। ফলে সাপোর্টেড অদিও কন্টেন্ট সহ দারুন সাউন্ড এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। মজবুতির জন্য itel Zeno 300 ফোনটি MIL-STD-810H মিলিটারি গ্রেড রেটিং সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি পড়ে গেলে, ধাক্কা লাগলে সুরক্ষিত থাকবে এবং দৈনন্দিন কাজের ক্ষেত্রে অসধারন পারফরমেন্স দিতে সক্ষম।
কোম্পানির ফোনটিতে 100 দিনের ফ্রি রিপ্লেসমেন্ট গ্যারেন্টি দেওয়া হবে। অর্থাৎ ফোনের স্ক্রিন ভেঙ্গে গেলে কোম্পানির পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে বদলে দেওয়া হবে। সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Face Unlock ফিচার দেওয়া হয়েছে।
itel Zeno 300 ফোনে UltraLink Free Call ফিচার রয়েছে। এটি দুর্বল নেটওয়ার্ক এলাকাতেও কানেক্টেড রাখতে সাহায্যে করবে। এছাড়া কানেক্টিভিটির জন্য ফোনটিতে 4G LTE, Type-C OTG এবং IR রিমোট সেন্সর সাপোর্ট করে।
যারা সস্তা এবং নতুন 4G স্মার্টফোন খুজছেন, তাদের জন্য itel Zeno 300 ফোনটি ভালো বিকল্প হবে। ফোনটি Lava, Infinix এবং realme ফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।










