Home খবর 10200 টাকা দামে লঞ্চ হল সস্তা 5G স্মার্টফোন! রয়েছে -20 ডিগ্রী থেকে 70 ডিগ্রী পর্যন্ত তাপমাত্রা সহ্যক্ষমতা

10200 টাকা দামে লঞ্চ হল সস্তা 5G স্মার্টফোন! রয়েছে -20 ডিগ্রী থেকে 70 ডিগ্রী পর্যন্ত তাপমাত্রা সহ্যক্ষমতা

সস্তা স্মার্টফোন তৈরির জন্য জনপ্রিয় টেক ব্র্যান্ড আইটেক গতকাল ভারতের বাজারে তাদের নতুন স্মার্টফোন হিসাবে itel Zeno 5G+ লঞ্চ করেছে। এই স্মার্টফোনটি স্টাইলিশ লুক ও অসাধারণ স্পেসিফিকেশন সহ পেশ করা হয়েছে। এই পোস্টে এই সস্তা ফোনটির দাম এবং ফিচার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

itel Zeno 5G+ এর দাম

কোম্পানির পক্ষ থেকে itel Zeno 5G+ স্মার্টফোনটি 4GB RAM + 128GB স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে। শপিং সাইট আমাজনে স্মার্টফোনটি 10,299 টাকা দামে এবং Phantom Crystal এবং Opal Purple মতো কালার অপশনে সেল করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে প্রথম সেল হিসাবে 1 হাজার টাকার ডিসকাউন্ট দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে এই স্মার্টফোনের 6GB RAM ভেরিয়েন্ট সেল করা হবে বলে আশা করা হচ্ছে।

itel Zeno 5G+ এর স্পেসিফিকেশন

ডিসপ্লে

itel Zeno 5G+ স্মার্টফোনে 720 x 1612 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির এইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এই পাঞ্চ-হোল স্টাইল সহ IPS প্যানেল দিয়ে তৈরি স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট ও 260 পিপিআই সাপোর্ট করে।

প্রসেসর

itel Zeno 5G+ স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 14 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য স্মার্টফোনে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি MediaTek Dimensity 6300 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রসেসর 2GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A55 কোর এবং 2.4GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A76 কোর রয়েছে।

স্টোরেজ

এই স্মার্টফোনটিতে ‘মেমরি ফিউশন’ টেকনোলজি রয়েছে। স্মার্টফোনটিতে 4GB RAM ভেরিয়েন্টে 4GB ভার্চুয়াল RAM এর সহযোগিতায় 8GB RAM (4GB + 4GB) এর পারফরমেন্স পাওয়া যায়। অন্যদিকে 6GB RAM ভেরিয়েন্টে 6GB ভার্চুয়াল RAM এর সহযোগিতায় 12GB RAM (6GB + 6GB) এক্সপিরিয়েন্স উপভোগ করা যায়। এই স্মার্টফোনটিতে LPDDR4X RAM ফিচার সাপোর্ট করে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য itel Zeno 5G+ স্মার্টফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.6 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি লাইট সেন্সর রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য itel Zeno 5G+ স্মার্টফোনের শক্তিশালী 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য স্মার্টফোনটিতে 18W ফাস্ট চার্জিং টেকনোলজি রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে 32 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। জানিয়ে রাখি ফোনটির বক্সের সঙ্গে 10W চার্জার দেওয়া হচ্ছে।

itel Zeno 5G+ এর ফিচার

itel Zeno 5G+ স্মার্টফোনের প্রতিদ্বন্দ্বী

স্মার্টফোন লঞ্চ প্রাইস
Acer Super Zx 9,999 টাকা
Redmi 14C 9,999 টাকা
Samsung Galaxy F06 9,999 টাকা