ফোন এর মাধ্যমে ফ্রড অর্থাৎ সাইবার ক্রাইম এর জন্য সবথেকে বেশি কুখ্যাত হয়ে ওঠা ঝাড়খন্ডের Jamtara এর উপর নির্মিত Jamtara ওয়েব সিরিজের দ্বিতীয় সিজন মুক্তি পেয়েছে। যারা Jamtara Season 2 এর জন্য অপেক্ষা করছিলেন, তাদেরকে আজকের এই পোস্টে আমি জানাব যে কোন OTT প্ল্যাটফর্মে এই সিরিজটি দেখা যাবে। এছাড়াও Jamtara সিজন 2-তে সাসপেন্স, রাজনীতি, অ্যাকশন, ক্রাইম এবং রোমান্স এর মেলবন্ধন দেখা যাবে। আরও একবার রকি এবং সানিকে এই সিরিজে দেখা যাবে।
Jamtara Season 2 এর রিলিজ ডেট
Jamtara Season 2 আজ থেকে অর্থাৎ 23 সেপ্টেম্বর থেকে Netflix এ স্ট্রিম করা হচ্ছে। এই ওয়েব সিরিজটি ইংরেজি সাবটাইটেল সহ হিন্দি ভাষায় দেখা যাবে। এই ওয়েব সিরিজটি প্রযোজনা করেছে Viacom 18 স্টুডিওর টিপিং পয়েন্ট। এর পরিচালক সৌমেন্দ্র পাধি। আপনারা Netflix-এ এই সিরিজের প্রথম সিজন দেখতে পারবেন।
Jamtara Season 2 এর কাস্ট
Jamtara Season 2 তে স্পর্শ শ্রীবাস্তব, আংশুমান পুষ্কর, অক্ষ প্রদাসানি, দিব্যেন্দু ভট্টাচার্য, অমিত সিয়াল, মনিকা পানওয়ার, পূজা ঝা প্রমুখ গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন। এছাড়াও Jamtara সিজন 2 এর পরিচালক Soumendra Padhi এবং প্রযোজক Ajit Andhare। এই সিরিজের কাহিনি এবং চিত্রনাট্য Trishant Srivastava এর। এছাড়াও সঙ্গীত দিয়েছেন Aman Shlok এবং Sidhant Mathur।
Jamtara সিজন 2 এর কাহিনি
গতবারের মতো এবারও এই ওয়েব সিরিজটি ঝাড়খণ্ড রাজ্যের Jamtara শহরে চলমান ভুয়ো কল সেন্টারের উপর তৈরি করা হয়েছে। এবার ক্রাইম-থ্রিলার ‘Jamtara -সবকা নাম্বার আয়েগা’-তে গুড়িয়া (মনিকা পানওয়ার) নির্বাচনের সময় ব্রজেশ ভানের (অমিত সিয়াল) সাথে সংঘর্ষে জড়িয়ে যাবেন। অন্যদিকে,অনেক বাধা, রাজনীতি এবং ক্ষমতার আকাঙ্ক্ষার কারণে সানি মন্ডল (স্পর্শ শ্রীবাস্তব), ও তার কাকাতো ভাই রকি (অংশুমান পুষ্কর) এবং গুড়িয়ার মধ্যে লড়াই স্থানীয় রাজনীতিবিদ ব্রিজেশ ভানের কাছে পৌঁছায়।
Jamtara Season 2 এর রিভিউ
Jamtara Season 1 অনুরাগী এবং সমালোচকদের কাছ থেকে মিশ্র রিভিউ পেয়েছিল। Firstpost অনুযায়ী, এই সিরিজটি প্রথম সিজনের মতো নয়। তবে, এটি অবশ্যই আপনাকে এন্টারটেইন করবে। এছাড়াও, Jamtara এর প্রথম সিজনটি IMBD-তে 7.2 রেটিং পেয়েছে যা 2020 সালে প্রকাশিত হয়েছিল।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











