Reliance Jio আবার তাদের কিছু ইউজারদের বিনামূল্যে অতিরিক্ত ডেটা দিচ্ছে। কোম্পানির পক্ষ থেকে প্রতিদিন 2GB করে হাই স্পীড ডেটা 5 দিন ধরে পাওয়া যাবে। মনে করা হচ্ছে করোনা ভাইরাস সংক্রমণের কারণে জারি করা লকডাউনের জন্য গ্ৰাহকদের কোম্পানি এই অফার আবার পেশ করেছে। জিও গত এপ্রিল মাসেও এই ধরনের অফার জারি করেছিল, তবে তখন কিছু গ্ৰাহকদের প্রতিদিন 2GB করে চার দিন পর্যন্ত ফ্রি ডেটা দেওয়া হয়েছিল। তবে কোম্পানি অফিসিয়ালি এবিষয়ে কোনো ঘোষণা করেনি।
রিলায়েন্স জিও তাদের এই ফ্রি পরিষেবা ‘Jio Data Pack’ নামে পেশ করা হয়েছে। জিও উপভোক্তাদের জন্য এই অফার সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে। এই প্যাকে জিও ইউজারদের প্রতিদিন 2 জিবি করে 4জি ডেটা অফার করা হচ্ছে। কোনো ধরনের নতুন রিচার্জ না করেই কোম্পানি ইউজারদের নাম্বারে 2 জিবি ক্রেডিট করে দেওয়া হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এই ডেটা 5 দিনের জন্য দেওয়া হবে। অর্থাৎ ইউজাররা 5 দিনে মোট 10 জিবি ডেটা উপভোগ করতে পারবেন।
Onlytech ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী কোম্পানি কিছু বাছাই করা গ্ৰাহকদের অ্যাকাউন্টে 2 জিবি ডেইলি ডেটা অ্যাড অন ডেটা প্যাক হিসেবে ক্রেডিট করবে। ইউজারদের এই ডেটা 5 দিন পর্যন্ত কার্যকর থাকবে। তবে আমি যখন আমার মাই জিও অ্যাপে ফ্রি ডেটা চেক করেছি তখন এই ধরনের কোনো ফ্রি ডেটা ক্রেডিট হতে দেখিনি।
কিভাবে চেক করবেন ফ্রি ডেটা পেয়েছেন কি না?
আপনি ফ্রি ডেটা পেয়েছেন কি না চেক করার জন্য My Jio App এর ‘My Plans’ অপশনে যেতে হবে। এখানে ডেটা প্যাক টাইটেলের মধ্যে ডিটেইলস দেখতে পাবেন। যদি আপনি অতিরিক্ত ডেটা পেয়ে থাকেন তবে কারেন্ট প্ল্যান বেনিফিটের সঙ্গে এক্সট্রা ডেটা দেখতে পাবেন।
আমরা আগেই জানিয়েছি কোম্পানি এবিষয়ে কোনো অফিসিয়াল ঘোষণা করেনি। এখনও পর্যন্ত স্পষ্ট ভাবে এটাও বোঝা যাচ্ছে না যে কোন গ্ৰাহকদের এই ফ্রি ডেটা দেওয়া হচ্ছে। কিছু ইউজার র্যানডম ভাবে এই ডেটা পেয়েছেন।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
