Home খবর Jio ₹450 vs Airtel ₹449 vs Vi ₹449 রিচার্জ প্ল্যান, জেনে নিন কোন প্ল্যানে পাওয়া যাবে বেশি বেনিফিট

Jio ₹450 vs Airtel ₹449 vs Vi ₹449 রিচার্জ প্ল্যান, জেনে নিন কোন প্ল্যানে পাওয়া যাবে বেশি বেনিফিট

কম দামে বেশি ডেটা এবং OTT বেনিফিট সহ প্ল্যান সবাই পছন্দ করেন। সমস্ত টেলিকম কোম্পানি তাদের ইউজারদের খুশি করার জন্য নতুন নতুন প্ল্যান পেশ করে থাকে। বর্তমানে Reliance Jio এর 450 টাকা, Airtel এর 449 টাকা এবং Vi এর 449 টাকা দামের প্ল্যানগুলির দাম প্রায় একই রকম। প্ল্যানগুলির দাম এক ধরনের হলেও এগুলির ডেটা, ভ্যালিডিটি এবং OTT বেনিফিটের ক্ষেত্রে যথেষ্ট পার্থক্য রয়েছে। তাই এর মধ্যে যে কোনো একটি প্ল্যান রিচার্জ করার আগে ইউজারদের ভালোভাবে প্ল্যানগুলির ডিটেইলস সম্পর্কে জেনে নেওয়া উচিৎ। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Jio ₹450, Airtel ₹449 এবং Vi ₹449 প্ল্যানের ডিটেইলস এবং পার্থক্য সম্পর্কে।

Jio ₹450 প্রিপেইড প্ল্যান

রিলায়েন্স জিওর 450 টাকা দামের প্ল্যানে 36 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। এই প্ল্যানটি রিচার্জ করলে ইউজারদের প্রতিদিন 2GB ডেটা দেওয়া হয়, অর্থাৎ সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ড জুড়ে মোট 72GB ডেটা উপভোগ করা যাবে। এছাড়াও এই প্ল্যানটিতে আনলিমিটেড ভয়েস কল এবং ডেইলি 100 SMS পাওয়া যায়। এছাড়াও এই প্ল্যানে বেশ কিছু অতিরিক্ত বেনিফিট দেওয়া হয়।

এই প্ল্যানের সঙ্গে JioHotstar Mobile সাবস্ক্রিপশন এবং 50GB JioAICloud বেনিফিট পাওয়া যায়। এছাড়াও এই প্ল্যানটি রিচার্জ করে 35,100 টাকা দামের Google AI Pro সাবস্ক্রিপশন উপভোগ করা যাবে। এই প্ল্যানে আনলিমিটেড 5G ডেটা দেওয়া হয়, তবে এই বেনিফিট পাওয়ার জন্য 5G কভারেজ এবং 5G ডিভাইস থাকা আবশ্যক। যেসব ইউজাররা কিছুটা বেশি ভ্যালিডিটি সহ OTT ও AI বেনিফিট পেতে চান তাদের জন্য এই প্ল্যানটি বেশ সুবিধাজনক।

Airtel ₹449 প্রিপেইড প্ল্যান

এয়ারটেলের 449 টাকা দামের প্ল্যানে 28 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। এই প্ল্যানটির সবচেয়ে বড় বিশেষত্ব হল প্রতিদিন 4GB ডেটা। অর্থাৎ 28 দিনে মোট 112GB ডেটা উপভোগ করা যাবে, যা জিওর 72GB ডেটার চেয়ে অনেকটাই বেশি। এর সঙ্গে আনলিমিটেড ভয়েস কল এবং ডেইলি 100 SMS দেওয়া হয়। এছাড়াও এতে আনলিমিটেড 5G ডেটা বেনিফিট পাওয়া যায়। তবে এয়ারটেলের শর্ত অনুযায়ী নির্দিষ্ট সীমার মধ্যে এবং 5G ডেটা ব্যাবহার করা যাবে এবং 30 দিনে 300GB পর্যন্ত ডেটা দেওয়া হবে।

এছাড়াও প্ল্যানটির ভ্যালিডিটি পর্যন্ত Google One সাবস্ক্রিপশন দেওয়া হবে। এর সঙ্গে ইউজাররা Apple Music, SonyLIV এবং 18টির চেয়েও বেশি OTT বেনিফিট পাবেন। এছাড়াও 12 মাসের জন্য Adobe Express Premium সাবস্ক্রিপশন পাওয়া যাবে। যারা প্রচুর পরিমাণ দইনিক ডেটা এবং OTT বেনিফিট চাইছেন তাদের জন্য এই প্ল্যানটি সেরা।

Vi ₹449 প্রিপেইড প্ল্যান

ভোডাফোন আইডিয়ার 449 টাকা দামের প্ল্যানেও 28 দিনের ভ্যালিডিটি উপভোগ করা যায়। এই প্ল্যানে আনলিমিতেড ভয়েস কল এবং প্রতিদিন 100 SMS দেওয়া হয়। এই প্লানের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল Full Day Unlimited Data। অর্থাৎ দৈনিক ডেটার পাশাপাশি আনলিমিটেড ডেটা বেনিফিট পাওয়া যাবে। 5G নেটওয়ার্ক এবং 5G ডিভাইস ইউজাররা 5G নেটওয়ার্ক কভারেজ সহ এলাকায় আনলিমিটেড 5G ডেটা ব্যাবহার করতে পারবেন। তবে এই বেনিফিট ব্যাক্তিগত ও নন-কমার্শিয়াল কাজের জন্যই প্রযোজ্য।

কোম্পানির পক্ষ থেকে এই প্লানের সঙ্গে 28 দিনের জন্য JioHotstar Mobile সাবস্ক্রিপশন দেওয়া হয়। এর সঙ্গে Vi Movies & TV Super এরও 28 দিনের সাবস্ক্রিপশন পাওয়া যায়। এতে SonyLIV, ZEE5, Lionsgate Play, FanCode সহ মোট 19টি OTT প্ল্যাটফর্ম অ্যাক্সেস করা যায়। জদি দৈনিক ডেটার পরিমাণ নিয়ে কোনো চিন্তা না থাকে এবং একটি প্লানেই বিভিন্ন OTT অ্যাপের বেনিফিট প্রয়োজন হয় তবে এই প্ল্যানটি রিচার করা যেতে পারে।

তিনটি প্ল্যানের পার্থক্য

এই তিনটি প্ল্যানের দাম এক রকম হলেও এগুলির ফকাস আলাদা আলাদা।

কন প্ল্যানটি সবচেয়ে ভালো?

যাদের বেশি ভ্যালিডিটি দ্রকার তাদের জন্য Jio ₹450 প্ল্যানটি বেস্ট। 36 দিন ভ্যালিডিটির পাশাপাশি এতে Google AI Pro, JioHotstar এবং JioAICloud এর মতো এক্সট্রা বেনিফিট পাওয়া যায়। আবার দৈনিক ডেটার দিক থেকে Airtel ₹449 প্ল্যানটি বেশ আকর্ষণীয়। এতে প্রতিদিন 4GB করে ডেটা দেওয়া হয় এবং এই প্ল্যানের মোট ডেটাও জিও প্ল্যানটির চেয়ে অনেকটাই বেশি। এছাড়াও এতে OTT এবং অন্যান্য ডিজিটাল বেনিফিট পাওয়া যায়।

এছাড়া OTT কন্টেন্টের পাশাপাশি আনলিমিটেড ডেটার দিক থেকে Vi ₹449 প্ল্যানটি সেরা। এতে 19 OTT প্ল্যাটফর্মের পাশাপাশি JioHotstar এবং আনলিমিটেড ডেটা দেওয়া হয়।