Home টপ সংগ্রহ আপনিও কি Jio 5G এর সুবিধা পেতে চান? এভাবে পাবেন রকেট স্পিডের ইন্টারনেট

আপনিও কি Jio 5G এর সুবিধা পেতে চান? এভাবে পাবেন রকেট স্পিডের ইন্টারনেট

Reliance Jio দশেরার দিনে তাদের 5G পরিষেবা অর্থাৎ ‘Jio True 5G’ এর Beta Trial পেশ করেছে। এর সাথে কোম্পানি ওয়েলকাম অফারও দিয়েছে। কোম্পানিটি নির্বাচিত Jio ইউজারদের আমন্ত্রণ পাঠিয়ে তাদের 5G পরিষেবা অফার করছে। আপনি যদি একজন Jio ইউজার হন এবং 5G স্মার্টফোন ব্যবহার করে থাকেন তাহলে এই পোস্টে আমি আপনাদের Jio 5G এর ওয়েলকাম অফার সম্পর্কে জানাবো। আরও পড়ুন: Android স্মার্টফোনের এই সব সাধারণ সমস্যাগুলোর সার্ভিস সেন্টারের নয়, পরামর্শের প্রয়োজন!

Jio 5G Welcome অফার কি?

Jio 5G Welcome অফার সম্পর্কে কথা বললে এটি Jio মোবাইল নম্বর ইউজারদের জন্য একটি ট্রায়াল ভিত্তিক প্রোগ্রাম, যা ফ্রি তে 5G ব্যবহার করার সুযোগ দিচ্ছে। কোম্পানি অটোমেটিক ভাবে কিছু Jio ইউজারকে আমন্ত্রণ পাঠিয়ে 5G পরিষেবা ব্যবহার করার সুযোগ দিচ্ছে।

এইভাবে আপনি Jio 5G Welcome অফার এর আমন্ত্রণ পাবেন

Jio 5G Welcome অফারের আমন্ত্রণ পেতে, আপনাকে সেই শহরে (দিল্লি, মুম্বাই, কলকাতা এবং বারাণসী) বাস করতে হবে যেখানে Jio 5G পরিষেবা পাওয়া যায়। এছাড়াও আপনার অবশ্যই একটি 5G সাপোর্টেড ডিভাইস থাকতে হবে। Welcome অফারের আমন্ত্রণটি MyJio অ্যাপ থেকে দেখা যাবে। আরও পড়ুন: Samsung এর 5 টি সবথেকে সস্তা Mobile Phone, শুধুমাত্র 1400 টাকায় শুরু দাম

Jio 5G Welcome অফার আমন্ত্রণের জন্য কীভাবে আবেদন করবেন

আপনি যদি আমন্ত্রণ না পান, তাহলে Jio 5G ব্যবহার ও অভিজ্ঞতা নিতে ‘Welcome অফার’ টেস্টিং এ নিজের নাম নথিভুক্ত করুন।

তবে যারা Welcome অফারের জন্য রেজিস্ট্রার করেছেন তাদের জন্য ঠিক কবে 5G উপলব্ধ করা হবে তা এখনও স্পষ্ট নয়। আপনি অবিলম্বে আপনার স্মার্টফোনে 5G নেটওয়ার্ক পেতে পারেন আবার নাও পেতে পারেন। Jio এর আগে বলেছিল যে তারা দীপাবলির মধ্যে 5G প্ল্যান চালু করবে, তাই হয়তো কোম্পানি এই আমন্ত্রণ-ভিত্তিক প্রোগ্রামের সাথে প্রাথমিক বিটা টেস্টার সংগ্রহ করছে। এছাড়াও, বিটা ইউজাররা তাদের প্রতিক্রিয়া এবং Jio 5G ব্যবহারের অভিজ্ঞতা টেলিকম কোম্পানির সাথে শেয়ার করতে পারে, যাতে তারা আগামী কয়েক মাসের মধ্যে সম্পূর্ণ রোলআউটের জন্য তাদের পরিষেবা আরও উন্নত করতে পারে। আরও পড়ুন: New 5G Smartphone Guide : একটি নতুন 5G স্মার্টফোন কেনার আগে অবশ্যই মাথায় রাখুন এই 7টি বিষয়

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন