Home খবর লঞ্চ হল Jio AirFiber, কম দামে পাওয়া যাবে সুপার ফাস্ট ইন্টারনেট

লঞ্চ হল Jio AirFiber, কম দামে পাওয়া যাবে সুপার ফাস্ট ইন্টারনেট

রিলায়েন্স জিও আজ গণেশ চতুর্থীর দিন তাদের এয়ার ফাইবার পরিষেবা লঞ্চ করে দিয়েছে। গত 28 আগস্ট 46তম অ্যানুয়াল জেনারেল মিটিং (AGM) এর মঞ্চে দাঁড়িয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (RIL) এর চেয়ারম্যান মুকেশ আম্বানি এই ঘোষণা করে রেখেছিলেন। কোম্পানির পক্ষ থেকে আপাতত দেশের 8টি মেট্রো শহরে এই সার্ভিস লঞ্চ করা হয়েছে। জানিয়ে রাখি Jio AirFiber আসলে একটি ইন্টিগ্রেটেড এন্ড টু এন্ড সলিউশন, যা হোম এন্টারটেইনমেন্ট, স্মার্ট হোম সার্ভিস এবং ব্রডব্যান্ডের মতো একাধিক সুবিধা প্রদান করবে।

এইসব শহরে লঞ্চ হয়েছে Jio AirFiber

কোম্পানি দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, কোলকাতা, আহমেদাবাদ, ব্যাঙ্গালোর, চেন্নাই এবং পুনেতে Jio AirFiber সার্ভিস লঞ্চ করেছে। Jio AirFiberলঞ্চ করে রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেডের চেয়ারম্যান আকাশ আম্বানি বলেছেন, “আমাদের ফাইবার-টু-দা-হোম সার্ভিস জিও ফাইবার 1 কতির চেয়ে বেশি গ্রাহকদের পরিষেবা প্রদান করছে এবং প্রতি মাসে হাজার হাজার নতুন গ্রাহক এর সঙ্গে যুক্ত হচ্ছেন। তবে এখনও লক্ষ লক্ষ ইউজার এবং ব্যবসায়ীদের কাছে সার্ভিস পৌঁছান বাকি।

Jio AirFiber প্ল্যান ডিটেইলস

Jio AirFiber Max প্ল্যান ডিটেইলস

এভাবে বুক করুন Jio AirFiber

অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতে Jio AirFiber বুক করা যায়। এর জন্য 60008-60008 নাম্বারে মিসড কল দিয়ে বা www.jio.com ভিজিট করে বুকিং প্রসেস চালু করতে হবে। এছাড়া জিও স্টোর থেকেও Jio AirFiber সার্ভিস কেনা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন