Home খবর ফোন কল কেটে যাচ্ছে এবং কল ড্রপ হচ্ছে Jio ও Airtel নাম্বারে! জেনে নিন বিস্তারিত

ফোন কল কেটে যাচ্ছে এবং কল ড্রপ হচ্ছে Jio ও Airtel নাম্বারে! জেনে নিন বিস্তারিত

বর্তমানে ভারতে দ্রুত 5G Network এর কভারেজ এবং সার্কেল বেড়ে চলেছে। Reliance Jio এবং Airtel উভয় কোম্পানি প্রায় প্রতিদিনই দেশের কোনো না কোনো শহরে তাদের 5G পরিষেবা চালু করছে এবং মোবাইল ইউজারদের সুপার ফাস্ট 5G ইন্টারনেট স্পীড দেওয়ার চেষ্টা করে চলেছে। কত সংখ্যক মানুষ হাই স্পীড 5G Services উপভোগ করতে পারছেন সেবিষয়ে কোনো তথ্য জানা না গেলেও দেশে 5G ডিপ্লয়মেন্টের কারণে 4G Network এর পরিস্থিতি অত্যন্ত খারাপ হয়ে রয়েছে এবং সাধারণ মানুষকে লো নেটওয়ার্ক, স্লো ইন্টারনেট এবং কল ড্রপের মতো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলা জানা গেছে। আরও পড়ুন: Reno 9 এর বদলে সরাসরি Oppo Reno 10 লঞ্চ করবে কোম্পানি, জেনে নিন বিস্তারিত

4G Services এর অবস্থা খারাপ

বর্তমানে জিও এবং এয়ারটেল গ্রাহকদের খারাপ 4G নেটওয়ার্কের সম্মুখীন হতে হচ্ছে। এই সমস্যা আমরা নিজের ফেস করে যখন আরও কিছু মোবাইল ইউজারদের সঙ্গে কথা বলি তখন তাদের থেকেও একই প্রতিক্রিয়া জানতে পারি। অনেকেই জানিয়েছেন বিগত কিছু দিন ধরে তাদের মোবাইল পরিষেবা যথেষ্ট বিঘ্নিত হচ্ছে। ইউজাররা তাদের নেটওয়ার্ক এবং ইন্টারনেট উভয় ক্ষেত্রেই আগের চেয়ে কোয়ালিটি পড়ে গেছে বলে জানিয়েছেন। মোবাইলে সিগন্যাল যথেষ্ট কম পাওয়া যাচ্ছে এবং অনেক সময় তো সিগন্যাল থাকা সত্ত্বেও ইন্টারনেট কানেক্ট করা যাচ্ছে না।

কল ড্রপের কারণে বিরক্ত Jio এবং Airtel ইউজাররা

গত মাস অর্থাৎ ডিসেম্বর 2022 থেকেই Reliance Jio এবং Airtel ইউজাররা কল ড্রপের সমস্যায় ভুগছেন। আমরা চেক করে দেখেছি কাউকে কল করার সময় অনেকক্ষণ সময় নিচ্ছে এবং কল কানেক্ট হচ্ছে না। কোনো রকমে কল কানেক্ট হলেও কথা বলতে বলতে মাঝ পথেই কল কেটে যাচ্ছে। বিরক্তিকর হলেও এই ধরনের কল ড্রপ বারবার হতে দেখা যাচ্ছে। কলে কথা বলার সময় ভয়েস কোয়ালিটিও ঠিকঠাক আসছে না এবং ইউজাররা একে অপরের কথা শুনতে পাচ্ছেন না। আরও পড়ুন: শীঘ্রই আসতে চলেছে BSNL 5G সার্ভিস, সরকারের ঘোষণার মাধ্যমে সামনে এল নতুন তথ্য

চলছে না ইন্টারনেট

লো নেটওয়ার্ক এবং কল ড্রপ ছাড়াও ইউজারদের ফোনে ইন্টারনেট ব্যাবহার করতেও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। 4G recharge plan থাকা সত্ত্বেও স্মার্টফোনে 3G এর থেকেও কম স্পীড পাওয়া যাচ্ছে। ফোনে ইন্টারনেট চলছে অথচ ব্রাউজার ওপেন করলে কিছুই খুলছে না। সমস্যা তখন আরও গুরুতর হচ্ছে যখন কিছু কিনে পেমেন্টের জন্য UPI Apps চালুই হচ্ছে না।

5G কভারেজ বাড়ানোর চক্করেই কি খারাপ হচ্ছে 4G?

এই ধরনের নেটওয়ার্কে সমস্যা অনেক সার্কেলেই বারবার হচ্ছে। বিরক্ত এবং চিন্তিত ইউজাররা এর কারণ জানেন না, তবে ধারণা করা হচ্ছে Jio এবং Airtel এর নেটওয়ার্ক 5G তে আপগ্রেড করার জন্যই কোম্পানির 4G নেটওয়ার্ক বিঘ্নিত হচ্ছে। সবার আগে সবচেয়ে বেশি এবং সবচেয়ে ফাস্ট 5G পরিষেবা দেওয়ার চক্ক্রে দেশের প্রাইভেট কোম্পানিগুলি হয়ত ভুলেই গেছে তাদের কোটি কোটি ইউজার ভালো 4G সার্ভিস পাওয়ার আশায় বসে রয়েছে। আরও পড়ুন: Jio ইউজারদের জন্য দুঃসংবাদ! কোম্পানি বন্ধ করে দিল কম দামের 30 দিন ভ্যালিডিটিসহ এই প্ল্যান

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন