বর্তমানে BSNL 5G Service এর জন্য অপেক্ষারত দেশের লক্ষ লক্ষ ইউজারদের জন্য একটি ভালো খবর আছে। আগামী 2024 সালে ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL তাদের 5G পরিষেবার সূচনা করবে। স্বয়ং দেশের টেলিকম মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব এই তথ্য জানিয়েছেন। একটি অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে 5G এর সূচনা সম্পর্কে কথা বলার সময় তিনি জানিয়েছেন BSNL 4G Network শুরু করার জন্য সরকারের পক্ষ থেকে TCS এবং C-DOT এর নেতৃত্বাধীন Consortium-কে বাছাই করা হয়েছে। আরও জানা গেছে কনট্র্যাক্ট দেওয়ার প্রায় এক বছরের মধ্যে নেটওয়ার্ক 5G-তে আপগ্রেড করে দেওয়া হবে। আরও পড়ুন: Jio ইউজারদের জন্য দুঃসংবাদ! কোম্পানি বন্ধ করে দিল কম দামের 30 দিন ভ্যালিডিটিসহ এই প্ল্যান
ওড়িশায় জিও এবং এয়ারটেলের 5G সার্ভিসের সূচনা করার জন্য একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই খবর জানিয়েছেন। সাংবাদিকদের এই প্রসঙ্গে তিনি বলেছেন, “আগামী 2024 সালে BSNL তাদের 5G পরিষেবার সূচনা করবে। এছাড়া এই বছরের শেষের দিকে BSNL 4G নেটওয়ার্ক চালু করে দেওয়া হবে।” মনে করিয়ে দিই এর আগে সঞ্চার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন 2023 এর মধ্যেই দেশে BSNL এর 5G সার্ভিস শুরু করা হবে।
এই বছর আসতে পারে BSNL 4G
নিশ্চিত না হলেও বিভিন্ন সোর্স থেকে পাওয়া রেইপরত অনুযায়ী জানুয়ারি 2023 থেকেই দেশে BSNL 4G শুরু করা হবে। ইতিমধ্যে ভারতে 4G টেস্টিঙের জন্য BSNL অনুমতি পেয়ে গেছে এবং কোম্পানি TCS এর সঙ্গে হাত মিলিয়ে দেশের বিভিন্ন স্থানে টেস্টিং করছে। জানিয়ে রাখি বিভিন্ন মেট্রো শহরে 4G পরিষেবার জন্য BSNL আগেই তাদের প্রাথমিক কাঠামো তৈরি করে রেখেছে। আরও পড়ুন: এবার মার্কেটে ইলেকট্রিক গাড়ি পেশ করতে চলেছে Xiaomi, জেনে নিন কোম্পানির পরিকল্পনা
কিছু মিডিয়া রিপোর্ট থেকে জানা গেছে BSNL আগামী পাঁচ থেকে সাত মাসের মধ্যে তাদের 1.35 লক্ষ 4G টাওয়ারকে 5G তে আপগ্রেড করার পরিকল্পনা করছে। BSNL কে C-DoT তাদের 5G কোর প্রোভাইড করবে এবং এর সাহায্যেই কোম্পানি 5G সার্ভিস এনেবল করতে পারবে।
জানিয়ে রাখি মাস কয়েক আগে কেন্দ্র সরকার টেলিকম সেক্টরে 100 শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়গ অর্থাৎ FDI এর অনুমোদন মঞ্জুর করা হয়েছে। এছাড়া বিভিন্ন টেলিকম কোম্পানিগুলিকে স্পেকট্রাম চার্জ এবং এজিআরের বাকি টাকা আগামী 4 বছরের মধ্যে সধ করতে বলা হয়েছে। আরও পড়ুন: অফার শেষ হয়ে যাওয়ার আগে শীঘ্রই Jio এর এই রিচার্জটি করে ফেলুন, জেনে নিন অফার ডিটেইলস
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











