কয়েক দিন আগে রিলায়েন্স জিও কোনো ঘোষণা না করে চুপচাপ কিছুটা সারপ্রাইজের মতোই 98 টাকার প্ল্যান পেশ করেছিল। যেসব গ্ৰাহক কম ভ্যালিডিটিতে অল্প ডেটা উপভোগ করতে চান তাদের জন্য এটি একটি ভালো অপশন হতে চলেছে। এদিকে কোম্পানির কাছে প্রিপেইড ইউজারদের জন্য 98 টাকা থেকে শুরু করে 4,999 টাকা পর্যন্ত অনেক বড় লিস্ট আছে। যদি আপনিও জিও গ্ৰাহক হয়ে থাকেন এবং 150 টাকারও কম দামে এক মাস অর্থাৎ 28 দিন ভ্যালিডিটির প্ল্যান রিচার্জ করতে চান তবে এই পোস্টটি আপনার জন্য। এই আর্টিকলে আমরা জিওর সবচেয়ে সস্তা মান্থলি প্ল্যান সম্পর্কে আলোচনা করব।এই প্ল্যানে ডেটা ও কল ছাড়াও অন্যান্য বেনিফিট পাওয়া যায়।
দিনে খরচ মাত্র 4.60 টাকা
আমরা যে প্ল্যান সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি তার দাম মাত্র 129 টাকা। যদি হিসাব করা হয় তবে দেখা যাবে এই প্ল্যানের জন্য দিনে খরচ হয় 4.60 টাকা। এই প্ল্যানে যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যায়। প্ল্যানটি রিচার্জ করলে সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ডের জন্য মোট 2 জিবি ডেটা পাওয়া যাবে। এছাড়াও পাওয়া যাবে 300টি এসএমএস সম্পূর্ণ বিনামূল্যে। ফ্রি জিও অ্যাপের সাবস্ক্রিপশন তো আছেই।
ভারতের নাম্বার ওয়ান কোম্পানি
টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) এর কথা অনুযায়ী, গত ফেব্রুয়ারি মাসে রিলায়েন্স জিও তাদের নেটওয়ার্কে 4.2 মিলিয়ন অর্থাৎ প্রায় 42 লক্ষ নতুন সাবস্ক্রাইবার পেয়েছে। একইভাবে 15 মাস পর ভোডাফোন আইডিয়া (Vi) নতুন সাবস্ক্রাইবার পেতে সক্ষম হয়েছে। অন্যদিকে এয়ারটেলও 3.7 মিলিয়ন অর্থাৎ 37 লক্ষ নতুন সাবস্ক্রাইবার পেয়েছে। এর ফলে কোম্পানির মোট গ্ৰাহক সংখ্যা হয়ে গেছে 348.3 মিলিয়ন অর্থাৎ 34 কোটিরও বেশি।
Jio এর বিশেষ প্ল্যান
যেসব জিওফোন গ্ৰাহকরা রিচার্জ করতে পারবেন তাদের জন্যও কোম্পানির কাছে বিশেষ প্ল্যান আছে। জিওফোন গ্ৰাহকরা কোনো রিচার্জ করলে কোম্পানি সেই একই দামের একটি অতিরিক্ত প্ল্যান বিনামূল্যে দেবে। অর্থাৎ কোনো গ্ৰাহক যদি 75 টাকা দামের 28 দিনের ভ্যালিডিটির প্ল্যান রিচার্জ করেন তবে তাকে সেই 75 টাকা দামেরই আরও একটি প্ল্যান ফ্রিতে দেওয়া হবে। গ্ৰাহক প্রথম রিচার্জ শেষ হওয়ার পর এই দ্বিতীয় রিচার্জটি ব্যবহার করতে পারবেন।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










