ভারতের টেলিকম সেক্টরে আসার পর থেকেই রিলায়েন্স জিও আলাদা আলাদা প্রাইস রেঞ্জে নতুন নতুন প্রিপেইড প্ল্যান লঞ্চ করে আসছে। কোম্পানি তাদের এইসব প্রিপেইড প্ল্যানের দৌলতেই বর্তমানে এত বেশি গ্ৰাহক সংখ্যা তৈরি করেছে। কোম্পানির বিভিন্ন বাজেটের প্ল্যান এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে ইউজাররা নিজেদের প্রয়োজন মতো প্ল্যান সিলেক্ট করতে পারেন। আজ আমরা কোম্পানির 200 টাকার কম বাজেটের প্ল্যানগুলি সম্পর্কে কথা বলব। এইসব প্ল্যানে আনলিমিটেড টকটাইমের পাশাপাশি যথেষ্ট ভ্যালিডিটি পাওয়া যায়।
Reliance Jio এর 200 টাকা দামের জিও প্ল্যান
- জিওর 129 টাকা দামের প্ল্যান
- জিওর 149 টাকা দামের প্ল্যান
- জিওর 199 টাকা দামের প্ল্যান
Jio এর 1GB ডেটাওয়ালা প্ল্যান
কোম্পানির এই প্ল্যানটির দাম 149 টাকা। এই প্ল্যানটি রিচার্জ করে 24 দিনের জন্য প্রতিদিন 1 জিবি করে ডেটা পাওয়া যায়। অর্থাৎ সম্পূর্ণ পিরিয়ড জুড়ে মোট 24 জিবি ডেটা উপভোগ করা যায়। ডেটার পাশাপাশি সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যায়। এছাড়াও কোম্পানির পক্ষ থেকে এই প্ল্যানে প্রতিদিন 100টি করে ফ্রি এসএমএস দেওয়া হয়। আরও আছে, বিভিন্ন জিও অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন।
Jio এর 1.5GB ডেটাওয়ালা প্ল্যান
জিওর 199 টাকা দামের প্ল্যানে প্রতিদিন 1.5 জিবি ডেটার সঙ্গে যে কোনো নেটওয়ার্কে বিনামূল্যে আনলিমিটেড ভয়েস কল করা যায়। এর সঙ্গে রয়েছে ডেইলি 100টি করে ফ্রি এসএমএস। এছাড়া জিও অ্যাপগুলির কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশন তো আছেই। কোম্পানির এই প্রিপেইড প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন অর্থাৎ 28 দিনে মোট 42 জিবি ডেটা পাওয়া যায়।
Jio এর 2GB ডেটাওয়ালা প্ল্যান
কোম্পানির এই তৃতীয় প্ল্যানটির দাম 129 টাকা। তবে এই প্ল্যানে প্রতিদিনের হিসেবে নয়, 28 দিনের ভ্যালিডিটি পিরিয়ডের জন্য মোট 2 জিবি ডেটা পাওয়া যায়। এছাড়া আনলিমিটেড কলের সঙ্গে মোট 300টি এসএমএস উপভোগ করা যায়। অন্যান্য প্ল্যানের মতো এই প্ল্যানেও জিও অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যায়।

ডেটা প্ল্যান
রিলায়েন্স জিওর কাছে 200 টাকার কম দামের তিনটি ডেটা রিচার্জও আছে। এর মধ্যে সবচেয়ে সস্তা প্ল্যানের দাম 101 টাকা। এই প্ল্যানটি রিচার্জ করলে ইউজাররা মোট 12 জিবি ডেটা পাবেন। একইভাবে এই লিস্টের দ্বিতীয় প্ল্যানে অর্থাৎ 151 টাকা দামের প্ল্যানে 30 দিনের জন্য 40 জিবি ডেটা পাওয়া যায়। এছাড়া জিওর 152 টাকা দামের ডেটা অ্যাড অন প্ল্যানে 28 দিন ধরে প্রতিদিন 2 জিবি করে ডেটা দেওয়া হয়।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










