জিওর 31 দিনের ভ্যালিডিটি সহ প্রতিদিন 1.5GB ডেটা প্ল্যান, জেনে নিন বিস্তারিত

প্রাইভেট কোম্পানিগুলি তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর পরেও সস্তা প্ল্যানের দিক থেকে জিও এগিয়ে রয়েছে। দেশের নাম্বার ওয়ান টেলিকম কোম্পানি জিও তাদের ইউজারদের জন্য বিভিন্ন কেটাগারি ও বেনিফিট সহ রিচার্জ প্ল্যানের সুবিধা দিয়ে থাকে। আমরা এরকমই একটি 28 দিন বা 30 দিন নয় পুরো মাসের ভ্যালিডিটি সহ প্ল্যানের কথা জানাচ্ছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই প্ল্যানের সম্পূর্ণ ডিটেইল সম্পর্কে।

জিওর ক্যালেন্ডার মান্থ প্ল্যান ডিটেইলস

জানিয়ে রাখি রিলায়েন্স জিওর ইউজারদের জন্য 1 Calendar Month ভ্যালিডিটি সহ রিচার্জ প্ল্যানের সুবিধা রয়েছে। এই প্ল্যান্টই সেইসব ইউজারদের জন্য যারা 28 দিন বা 30 দিনের প্ল্যানের জন্য বিরক্ত। জিওর এই 1 Calendar Month রিচার্জ প্ল্যানের মাধ্যমে পুরো মাস অর্থাৎ 31 দিনের ভ্যালিডিটি সুবিধা পাওয়া যাবে।

রিলায়েন্স জিওর এই প্ল্যানের 319 টাকা দাম রাখা হয়েছে। এই রিচার্জ প্ল্যানের মাধ্যমে প্রতিদিন 1.5GB ইন্টারনেট ডেটা পাওয়া যাবে। জানিয়ে রাখি এই রিচার্জ প্ল্যানের সাহায্যে আনলিমিটেড 4G ডেটা সুবিধা পাওয়া যায়। এই প্ল্যানের মাধ্যমে ইউজারারা 31 দিন পর্যন্ত অন্য যেকোনো নেটওয়ার্কে ফ্রি কলিং সহ প্রতিদিন 100 SMS এর বেনিফিট পেয়ে যাবে। ইউজারারা জিও এই প্ল্যানের মাধ্যমেও রেগুলার প্ল্যানের মতোই কিছু এডিশনাল সুবিধা উপভোগ করতে পারবে। এই প্ল্যানে জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড এ একদম ফ্রি সাবক্রিপশনের বেনিফিট রয়েছে।

প্রতি মাসের রিনিউ প্ল্যান

এই প্ল্যানটি প্রতি মাসে রিনিউ করাতে হবে। ধরুন যদি আপনি 28 মার্চ এই প্ল্যানটি রিচার্জ করেন, তাহলে এই প্ল্যানটি প্রতি মাসের 28 তারিখে রিনিউ করাতে হবে। এই রিচার্জ প্ল্যানের সম্পর্কে আরও তথ্য জানার জন্য নিচে দেওয়া স্ক্রিনশটটি দেখতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here