Home খবর Jio এর সবচেয়ে সস্তা প্রতিদিন 2GB ডেটাওয়ালা প্ল‍্যান, জেনে নিন ডিটেইলস

Jio এর সবচেয়ে সস্তা প্রতিদিন 2GB ডেটাওয়ালা প্ল‍্যান, জেনে নিন ডিটেইলস

Reliance Jio দীর্ঘদিন ধরে ভারতের টেলিকম সেক্টরে টপ পজিশনে রয়েছে। নিজের জায়গা ধরে রাখার জন্য কোম্পানি মাঝে মাঝেই গ্ৰাহকদের আকর্ষণীয় করার জন্য নতুন নতুন রিচার্জ প‍্যাক পেশ করে থাকে। কোম্পানির কাছে এখন প্রতিদিন 2 জিবি ডেটাওয়ালা একাধিক প্রিপেইড প্ল‍্যান আছে। জিও 249 টাকা থেকে শুরু করে 2,599 টাকার মধ‍্যে বিভিন্ন দামের প্ল‍্যান আছে যেখানে প্রতিদিন 2 জিবি করে ডেটা পাওয়া যায়। আজ আমরা কোম্পানির সবচেয়ে সস্তা দৈনিক 2 জিবি ডেটাওয়ালা রিচার্জ প‍্যাক সম্পর্কে কথা বলব। এক নজরে দেখে নিন এই প্ল‍্যানের সমস্ত ডিটেইলস।

আরও পড়ুন: ওয়েবসাইটে লিস্টেড হল Vivo Y20 (2021), লো বাজেটে শীঘ্রই হবে লঞ্চ

রিলায়েন্স জিওর 249 টাকা দামের প্রিপেইড প্ল‍্যানের ভ‍্যালিডিটি 28 দিন। এই প্ল‍্যানটি রিচার্জ করে প্রতিদিন 2 জিবি করে ডেটা পাওয়া যায়। অর্থাৎ সম্পূর্ণ ভ‍্যালিডিটি পিরিয়ড জুড়ে মোট 56 জিবি ডেটা উপভোগ করা যায়। দৈনিক লিমিট শেষ হয়ে যাওয়ার পর স্পীড কমে 64কেবিপিএস হয়ে যায়। এক কথায়, এই প্ল‍্যানে ইউজাররা আনলিমিটেড ডেটা ব‍্যবহার করতে পারবেন।

এই প্ল‍্যানটি রিচার্জ করে জিও নেট‌ওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলের পাশাপাশি নন জিও নেট‌ওয়ার্কে কলের জন্য 1,000 FUP মিনিট দেওয়া হয়। এর সঙ্গে প্রতিদিন 100টি করে ফ্রি এস‌এম‌এস পাওয়া যায়। এছাড়া অন‍্যান‍্য জিও অ্যাপের মতোই সমস্ত জিও অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন তো আছেই।

আরও পড়ুন: বন্ধুকে দিন Samsung স্মার্টফোন আর পেয়ে যান 7500 টাকার পুরস্কার, জেনে নিন ডিটেইলস

জানিয়ে রাখি, কয়েক দিন আগের একটি রিপোর্ট অনুযায়ী ট্রাইয়ের পক্ষ থেকে আটটি টেলিকম কোম্পানিকে মোট 35 কোটি টাকার জরিমানা করা হয়েছে। এই আটটি কোম্পানির লিস্টে BSNL, Reliance Jio, Airtel, VI অর্থাৎ Vodafone Idea, MTNL, Tala Teleservices, Videocon ও Quadrant Teleservices এর নাম আছে।

এই সবকটি কোম্পানির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে কোম্পানিগুলি তাদের যেসব ইউজার ফোনে ডিজিটাল পেমেন্টের জন্য বিভিন্ন ওয়ালেট অ্যাপ ব‍্যবহার করে তাদের ডিটেইলস সাইবার ক্রিমিনালদের ব‍্যবহার করার পারমিশন দিয়েছে। এই ডিটেইলস ব‍্যবহার করে ইউজারদের ফোন নাম্বারে এক শ্রেণীর ইন্টারনেটে জোচ্চুরি করে বেড়ানো মানুষ ফেক এস‌এম‌এস পাঠানো শুরু করে দিয়েছে যা এক শ্রেণীর সাইবার অপরাধের অন্তর্গত। ট্রাইয়ের বক্তব্য অনুযায়ী কোম্পানিগুলি টেলিকম কমার্শিয়াল কমিউনিকেশন কাস্টমার প্রেফারেন্স রেগুলেশন ভঙ্গ করেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন