গত বছর অর্থাৎ 2022 সালে জিও চুপিসারে তাদের কিছু প্রিপেইড রিচার্জ প্ল্যান বন্ধ করে দিয়েছিল। আমরা লক্ষ করেছিলাম এবং আমাদের পাঠকদের জানিয়েছিলাম কোম্পানি 222 টাকা দামের প্ল্যানটি লঞ্চের মাত্র 4 সপ্তাহ পরেই তাদের ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ থেকে এটি সরিয়ে দিয়েছিল। চলুন জেনে নেওয়া যাক এই প্ল্যানে কি কি বেনিফিট পাওয়া যেত। আরও পড়ুন: এবার মার্কেটে ইলেকট্রিক গাড়ি পেশ করতে চলেছে Xiaomi, জেনে নিন কোম্পানির পরিকল্পনা
Reliance Jio 222 Prepaid Plan
- জিওর 222 টাকা দামের প্রিপেইড প্ল্যানে 30 দিনের ভ্যালিডিটি পাওয়া যেত।
- এই প্ল্যানটি রিচার্জ করলে ইউজারদের 50GB ডেটা দেওয়া হত।
- উক্ত 50GB ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেটের স্পীড কমে 64Kbps হয়ে যেত।
- মূলত যেসব ইউজাররা বেশি পরিমাণে ইন্টারনেট ব্যাবহার করেন তাদের জন্য এই প্ল্যানটি অত্যন্ত সুবিধাজনক ছিল।
NOTE: জানিয়ে রাখি এই প্ল্যানটি কোম্পানির 4G ডেটা প্যাকের লিস্টে ‘ফুটবল ওয়ার্ল্ড কাপ ডেটা প্যাক’ নামে তালিকাভুক্ত ছিল। আরও পড়ুন: অফার শেষ হয়ে যাওয়ার আগে শীঘ্রই Jio এর এই রিচার্জটি করে ফেলুন, জেনে নিন অফার ডিটেইলস
30 দিন ভ্যালিডিটিসহ জিওর ডেটা প্যাক
- Rs 181 data add-on pack: কোম্পানির 181 টাকা দামের প্ল্যানের ভ্যালিডিটি 30 দিন এবং এই প্ল্যানে মোট 30GB ডেটা পাওয়া যায়। এই প্ল্যানের ধার্য ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেটের স্পীড কমে 64Kbps হয়ে যায়।
- Rs 241 data add-on pack: এই প্ল্যানে 30 দিনের জন্য মোট 40GB হাই স্পীড 4G ডেটা পাওয়া যায়। এই প্লানেও ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেটের স্পীড কমে 64Kbps হয়ে যায়।
- Rs 301 data add-on pack: 301 টাকা দামের ডেটা অ্যাড অন প্যাকে মোট 50জিবি 4জি ডেটা পাওয়া যায় এবং ের ভ্যালিডিটিও 30 দিন। অন্যান্য প্ল্যানগুলির মতোই এই প্ল্যানের ক্ষেত্রেও ধার্য ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেটের স্পীড কমে 64Kbps হয়ে যায়।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
