সম্প্রতি Reliance Jio এর মালিক আকাশ মুকেশ আম্বানির তরফ থেকে একটি নিউ ইয়ার অফার লঞ্চ করা হয়েছিল। এটি Jio-এর একটি বিশেষ অফার যা বিশেষভাবে Jio ইউজারদের জন্য অতিরিক্ত সুবিধা সহ পেশ করা হয়েছে। এই নিউ ইয়ার প্ল্যানটি এখন রিচার্জ করলে আপনাদের আপনার পরের বছর অর্থাৎ 2024 সালে রিচার্জ করতে হবে। তবে প্রতিবারের মতো এবারও এই অফারটি সীমিত সময়ের জন্য পেশ করা হয়েছে। আপনি যদি এই অফারটির সুবিধা নিতে চান তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের Jio নম্বরে এই প্ল্যানটি রিচার্জ করুন। কারণ শীঘ্রই কোম্পানি এই অফারটি বন্ধ করতে চলেছে। আরও পড়ুন: ভারতে লঞ্চ হল Redmi Note 12 Pro 5G স্মার্টফোন, দেখে নিন ফিচার, স্পেসিফিকেশন এবং দাম
কবে বন্ধ হবে নিউ ইয়ার অফার?
Jio দীর্ঘদিন ধরেই নতুন বছর উপলক্ষে এই ধরনের প্ল্যান পেশ করে, যা শুধুমাত্র সীমিত সময়ের জন্য দেওয়া হয়। যদিও এই প্ল্যানটি কতদিন লাইভ থাকবে তা এখনও কোম্পানির তরফে স্পষ্ট করে জানানো হয়নি। তাই আপনি যদি এই রিচার্জ প্ল্যানটির সুবিধা পেতে তাহলে আপনাকে শীঘ্রই এই রিচার্জটি করে নিতে হবে।
2023 নিউ ইয়ার অফারের বিশেষত্ব
এই প্ল্যানটির বিশেষত্ব হল এই প্ল্যানে 5G ডেটা দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই প্ল্যানের অধীনে ইউজাররা 5G ডেটার পাশাপাশি ফ্রি কলিং এবং অনেক অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশনও পাবেন। আরও পড়ুন: Realme এবং Redmi-কে টক্কর দিতে বাজারে এসে গেছে Samsung Galaxy F04 স্মার্টফোন, জেনে নিন এই লো বাজেট ফোনের স্পেসিফিকেশন এবং দাম
Jio 2023 প্ল্যানের ডিটেইলস
- এই প্ল্যানের সাথে ইউজাররা প্রতিদিন 2.5GB ডেটার সুবিধা পাবেন।
- এই প্ল্যানে ইউজাররা মোট 630GB ডেটা ব্যবহার করতে পারবেন। এছাড়াও ইউজাররা যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100টি SMS এর সুবিধা পাবেন।
- এই প্ল্যানটির ভ্যালিডিটি 252 দিন অর্থাৎ এটি কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশন Jio Apps মেম্বারশিপের সাথে একটি দীর্ঘমেয়াদী রিচার্জ প্ল্যান।
কোম্পানি তাদের এই 2,999 টাকার প্ল্যানের সাথে নতুন বছরের অফারের অধীনে অতিরিক্ত 75GB ডেটা এবং 23 দিনের ভ্যালিডিটি দিচ্ছে। কোম্পানি এই প্ল্যানটির ভ্যালিডিটি আগে 365 দিন ছিল, যেখানে এখন এই প্ল্যানে 365+23 = 388 দিনের ভ্যালিডিটি পাওয়া যাচ্ছে। এছাড়াও এই প্ল্যানে ফ্রি কলিং এবং SMS এর সুবিধা সহ মোট 987.5 GB দেওয়া হচ্ছে। আরও পড়ুন: লঞ্চ হল OnePlus 11 স্মার্টফোন, 16GB RAM এবং Snapdragon 8 Gen 2 চিপসেট সহ বাজারে হাজির নতুন ফ্ল্যাগশিপ কিলার
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










