জিও লঞ্চ করল সস্তা প্ল্যান, 198 টাকার বিনিময়ে পাওয়া যাবে এক মাস পর্যন্ত আনলিমিটেড ডেটা

Highlights

  • Jio Fiber এর পক্ষ থেকে 198 টাকা দামের Back-up Plan পেশ করা হয়েছে।
  • এই নতুন প্ল্যান আগামী 30 মার্চ থেকে রিচার্জ কড়া যাবে।
  • প্ল্যানের সঙ্গে পাওয়া যাচ্ছে ওয়ান ক্লিক স্পীড আপগ্রেড বেনিফিট।

রিলায়েন্স জিও তাদের জিও ফাইবার ব্রডব্যান্ড ইউজারদের জন্য একটি নতুন সস্তা প্ল্যান পেশ করেছে। কোম্পানির এই নতুন প্ল্যানটি Back-up Plan নামে বাজারে আনা হয়েছে। এই প্ল্যানের দাম রাখা হয়েছে মাত্র 198 টাকা এবং এতে আনলিমিটেড ইন্টারনেট ডেটা পাওয়া যাবে। ডেটার কোনো লিমিট না থাকায় স্পষ্ট বোঝা যাচ্ছে এটি বিশেষভাবে Tata IPL এর জন্য পেশ করা হয়েছে। এই প্ল্যানের সঙ্গে 10Mbps থেকে 100Mbps পর্যন্ত স্পীডের অপশন বাছা যাবে। এই নতুন প্ল্যান আগামী 30 মার্চ থেকে রিচার্জ কড়া যাবে। আরও পড়ুন: মাত্র 8999 টাকা দামে লঞ্চ হল 50MP ক্যামেরা এবং 16GB RAM-এর ক্ষমতাসম্পন্ন Infinix Hot 30i স্মার্টফোন, দেখে নিন দাম এবং স্পেসিফিকেশন

198 টাকা দামের জিও ফাইবার প্ল্যান

JioFiber ব্রডব্যান্ড ব্যাক আপ প্ল্যান মাত্র 198 টাকা প্রতি মাসের বিনিময়ে রিচার্জ করা যাবে। এই প্ল্যানে 10Mbps পর্যন্ত স্পীডের সঙ্গে আনলিমিটেড ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানের সঙ্গে আনলিমিটেড ল্যান্ডলাইন কলিংও পাওয়া যাবে। এই প্ল্যানের সঙ্গে ওয়ান ক্লিক স্পীড আপগ্রেডের সুবিধা দেওয়া হবে। অর্থাৎ 1/2/7 দিনের জন্য এক ক্লিক স্পীড আপগ্রেড করা যাবে এবং স্পীড 30 এমবিপিএস বা 100 এমবিপিএস পর্যন্ত বাড়ানো যাবে। ওয়ান স্পীড আপগ্রেডেশনের সুবিধা পাওয়ার জন্য নিচে দেওয়া ছবিতে চোখ বুলিয়ে নিন।

ইউজাররা তাদের প্রাইমারি ইন্টারনেট কানেকশনের জন্য 30 এমবিপিএস স্পীড চাইলে এক দিনের জন্য 21 টাকা, 2 দিনের জন্য 31 টাকা এবং 7 দিনের জন্য 101 টাকা খরচ করতে হবে। একইভাবে 100 এমবিপিএস স্পীড প্রয়োজন হলে 1 দিনের জন্য 32 টাকা, 2 দিনের জন্য 52 টাকা এবং 7 দিনের জন্য 152 টাকা দাম দিতে হবে। অন্যদিকে Jio Fiber Backup plan হিসাবে 100 টাকা এবং 200 টাকা দামের দুটি প্ল্যান রয়েছে। এতে 4K সেটটপ বক্সের সঙ্গে 400টি লাইভ টিভি চ্যানেল এবং 6টি ওটিটির সুবিধা পাওয়া যাবে। আরও পড়ুন: ভারতীয় সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত Realme GT 3 স্মার্টফোন, শীঘ্রই ভারতে হবে লঞ্চ

জানিয়ে রাখি এই ব্যাকআপ প্ল্যান কমপক্ষে পাঁচ মাসের জন্য রিচার্জ করতে হবে। এই সুবিধা পাওয়ার জন্য ইউজারদের 1490 টাকা (পাঁচ মাসের জন্য 990 টাকা এবং ইনস্টলেশনের জন্য 500 টাকা) দিতে হবে। একইভাবে এসটিভি আপগ্রেডের জন্যও পাঁচ মাসের জন্য মোট 500 টাকা বা 1000 টাকা মেটাতে হবে, ইউজাররা কোন প্ল্যান চাইবেন তার ওপর নির্ভর করে এই দাম নির্ভর করবে। মোট বিলের ওপর অতিরিক্ত জিএসটিও ধার্য হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here