কয়েক দিন আগে যখন Airtel প্রথম তাদের ট্যারিফের দাম বৃদ্ধির কথা ঘোষণা করে তখন ভারতের সাধারণ মানুষ থেকে শুরু করে টেক বিশেষজ্ঞ সমস্ত স্তরেই এবিষয়ে সমালোচনা শুরু হয়। কিন্তু এর কিছু দিনের মধ্যেই Vodafone Idea এবং এরপর Reliance Jio তাদের প্ল্যানের দাম বাড়িয়ে একই সঙ্গে তাদের গ্ৰাহকদের নিরাশ ও হতবাক করেছে। কোম্পানির পক্ষ থেকে তাদের প্রিপেইড প্ল্যানের মূল্যবৃদ্ধি করার পর এবার তাদের JioPhone প্ল্যানের দামও বাড়ানো হয়েছে। এবার কোম্পানির অ্যান্ড্রয়েড ফোন ইউজারদের পাশাপাশি একই ভাবে চাপে পড়ছে তাদের JioPhone ইউজাররা।
155 টাকার প্ল্যানের দাম 186 টাকা
কোম্পানির JioPhone ইউজারদের জন্য 155 টাকা দামের এবং 28 দিন ভ্যালিডিটির একটি প্ল্যান চালু ছিল। বর্তমানে কোম্পানির পক্ষ থেকে এই প্ল্যানের দাম 31 টাকা বাড়িয়ে 186 টাকা করে দেওয়া হয়েছে। এই প্ল্যানটি রিচার্জ করলে জিওফোন ইউজাররা প্রতিদিন 1 জিবি 4জি ইন্টারনেট ডেটা উপভোগ করতে পারেন। এছাড়াও এই প্ল্যানে প্রতিদিন 100টি ফ্রি এসএমএস ও আনলিমিটেড ভয়েস কল পাওয়া যায়।
185 টাকার প্ল্যানের দাম 222 টাকা
রিলায়েন্স জিওর জিওফোন ইউজারদের জন্য আরও একটি 28 দিন ভ্যালিডিটির প্ল্যান রয়েছে যার দাম ছিল 185 টাকা। এখন এই প্ল্যানের দাম 37 টাকা বাড়ানো হয়েছে, যার ফলে বর্তমানে ইউজারদের একই বেনিফিট উপভোগের জন্য 222 টাকা দাম দিতে হবে। এই প্ল্যানে 28 দিনের জন্য প্রতিদিন আনলিমিটেড ভয়েস কল, 100টি করে ফ্রি এসএমএস ও 2 জিবি করে 4জি ডেটা পাওয়া যায়।
JioPhone এর 152 টাকার প্ল্যান
কোম্পানির পক্ষ থেকে তাদের জিওফোন ইউজারদের সুবিধার কথা মাথায় রেখে 152 টাকা দামের একটি সস্তা প্রিপেইড প্ল্যান পেশ করা হয়েছে। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। এই প্ল্যানে ইউজারদের প্রতিদিন 0.5GB অর্থাৎ 500 এমবি ডেটা দেওয়া হয়। এছাড়াও এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল এবং সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ডের জন্য মোট 300টি ফ্রি এসএমএস পাওয়া যায়। এই প্ল্যানে কোম্পানির JioTV, JioCinema, JioSecurity ও JioCloud এর মতো কমপ্লিমেন্টারি অ্যাপগুলির সাবস্ক্রিপশন পাওয়া যায় যা উপরোক্ত দুটি প্ল্যানের ক্ষেত্রেও প্রযোজ্য।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










