Jio Cheapest Plan: Indian Telecom Market-এ সবচেয়ে নতুন এবং জনপ্রিয় টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও (Reliance Jio) শুরু থেকেই নিজের ইউজারদের সস্তায় দুর্দি প্রিপেইড এবং পোস্টপেইড প্ল্যান পেশ করে ইউজারদের মনে জায়গা করে নিয়েছে। আবার 26 জুলাই থেকে শুরু হওয়া 5G Spectrum Auction-এর সম্পর্কে বলা হচ্ছে যে মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স জিও এই নিলামে অংশগ্রহণ করে খুব শীঘ্রই দেশে Jio 5G পেশ করতে পারে। কিন্তু এই আর্টিকেলে জিও 5জি সার্ভিস শুরু হওয়ার আগে জিওর সবচেয়ে সস্তা প্ল্যানের (Jio Cheapest Recharge Plan) সম্পর্কে জানানো হবে। কোম্পানির কাছে ডেলি ডেটা এবং কলিংয়ের সুবিধা সহ 100 টাকার কম দামেও প্ল্যান আছে। কিন্তু মনে রাখার বিষয় হলো, যে এই প্ল্যান গুলির সুবিধা শুধুমাত্র জিওফোন ইউজাররাই পাবে। আসুন এই প্ল্যান গুলির সম্পূর্ণ ডিটেইলস জেনে নেওয়া যাক।
Jio-এর সবচেয়ে সস্তা রিচার্জ
এই প্ল্যানটি জিওফোন ইউজারদের জন্য উপলব্ধ রিলায়েন্স জিওর সবথেকে সস্তা রিচার্জ প্ল্যান। প্ল্যানের সুবিধা বলার আগে জানিয়ে দিই, যে দাম বাড়ার আগে রিলায়েন্স জিওর 75 টাকার প্ল্যানে 28 দিনের ভ্যালিডিটি পাওয়া যেতো। এছাড়া প্ল্যানে মোট 3 জিবি ডেটার সুবিধা পাওয়া যেতো। আসুন জেনে নেওয়া যাক প্ল্যানের সুবিধা গুলির সম্পর্কে।
জিওর কলিং এবং ডেলি ডেটা যুক্ত সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান
- জিওর 75 টাকার রিচার্জ প্ল্যানে 28 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। এই প্ল্যানে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ফ্রি কলিঙের সুবিধাও উপলব্ধ।
- এছাড়া এই প্ল্যানে প্রতি দিন 100 MB ডেটা এবং সম্পূর্ণ 23 দিন পর্যন্ত 200MB ডেটা দেওয়া হয়। এই হিসাবে প্ল্যানে মোট 2.5GB ডেটা সুবিধা পাওয়া যায়।
- আবার এই সস্তা রিচার্জ প্ল্যানে 50টি SMS পাঠানোর সুবিধাও পাওয়া যায়। এরসাথে এই রিচার্জে জিও অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যায়।
কতটা ফাস্ট হতে চলেছে Jio 5G?
রিলায়েন্স জিওর আগে সরকারি পরিসংখ্যানের কথা বলা হলে আসন্ন 5জি পরিষেবার স্পীড উপস্থিত 4জির থেকে 10 গুন বেশি হতে চলেছে। মিনিস্ট্রির অনুযায়ী 5G Network-এ 20Gbps পর্যন্ত ডাউনলোড স্পিড পাওয়া যেতে পারে। আবার Reliance Jio-এর দ্বারা 5 জি ট্রায়ালের কথা বলা হলে Jio 5G 1Gbps স্পিডে নিজের নেটওয়ার্ক টেস্ট করেছে। গ্রাউন্ড লেভেলে দেখলে রিলায়েন্স জিও নেটওয়ার্কে 420Mbps download speed এবং 412Mbps upload speed পাওয়ার আশা করা যায়, এর সাথে 11ms latency, অর্থাৎ শুধুমাত্র 11 মাইক্রো সেকেন্ডের লেটেন্সি থাকবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
